গাজয় চলমান হামলার প্রতিবাদে হেফাজতে ইসলাম মিডল্যান্ডস শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দুপুরে বার্মিংহামের ঐতিহাসিক স্মলহিথ পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজার প্রতি সংহতি জানিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন বার্মিংহামের শত মুসলিম জনতা।
এ সময় ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখর হয়ে ওঠে স্মলহিথ পার্ক প্রাঙ্গন।

সমাবেশে সভাপতিত্ব করেন ন বিশিষ্ট আলিমেদীন হযরত মাওলানা এখলাসুর রহমান।
হেফাজতে ইসলামের নেতা এনামুল হাসান ছাবীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা আব্দুর রব ফয়জী, মাওলানা মুফতি তাজুল ইসলাম, ক্বারী আব্দুল মুকিত আজাদ, হাফিজ মাওলানা সাব্বির আহমদ, ক্বারী মাওলানা আব্দুল হাফিয, মওলানা মুফতি ফখরুদ্দীন সাদিক, মাওলানা আব্দুল মতিন, মাওলানা আ ফ ম শুয়াইভ, আরিফ হুসেন, ফাইয়াজ রাইয়য্যান, কাজী মামুন, মাহমুদ হুসাইন, হাজি আব্দুল অদুদ প্রমুখ। প্রমুখ।

সমাবেশে বক্তারা আরও বলেন, বর্বর ইসরায়েলী বাহিনীর হাতে সম্প্রতি গাজায় ৫০ হাজার ফিলিস্তিনী শহীদ হয়েছেন। দীর্ঘ চার দশকে পশ্চিমা মদদে ফিলিস্তিনে নির্মমভাবে মুসমানদের হত্যা করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এখনই তা রুখে না দাঁড়ালে একদিন পুরো আরব বিশ্ব হুমকির মুখে পড়বে। আরবের শাসকরা নিজদের মসনদ রক্ষার স্বার্থে যেভাবে মুখে তালা লাগিয়ে বসে আছে তা একদিন তাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আরব বিশ্বসহ পুরো মুসলিম উম্মাহকে এখনই জাগতে হবে। ঐক্যবদ্ধভাবে এই বর্বরতা রুখতে হবে। মুসলিম উম্মাহকে রক্ষা করতে হবে।

বক্তারা আরও বলেন, ইসরায়েলকে সহযোগিতাকারী রাষ্ট্রসমূহের সাথে আপোষ করার অবকাশ নেই। তাদের পণ্য বয়কট, বাণিজ্য চুক্তি ও সকল ধরণের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা সময়য়ের দাবী। ক্ষমতাধর মুসলিম দেশসমূহের প্রধানগণের ঐক্যবদ্ধ পদক্ষেপ চলমান এ সঙ্কট নিরসনের অন্যতম মাধ্যমে। সুতরাং আসুন সম্মিলিতভাবে যথাসাধ্য প্রচেষ্টার মাধ্যমে ইসরাইলকে প্রতিহত করি। নিশ্চয়ই আমরা আল্লাহর তরফ থেকে সাহায্য প্রাপ্ত হব।




