বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের যাত্রা শুরু

    মৌলভীবাজারে মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    নবীগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ জন নিহত, আহত ৫

    সুনামগঞ্জের চার উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে ৫ জন নিহত এবং আরও ৫…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, আত্মহত্যার হুমকি

    গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। শনিবার…

    মনিরুজ্জামান শেখ জুয়েল। কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
    শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেপ্তার

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

    তিমির বনিক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    নির্বাচনের পথনকশার দাবি নয়, আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি
    নির্বাচনের পথনকশার দাবি নয়, আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি
    এপ্রিল ১৬, ২০২৫
    প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে যা বলল বিএনপি
    প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে যা বলল বিএনপি
    মে ২৫, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন প্রবাসীদের ভোট কোন পদ্ধতিতে নেওয়া হবে, তা নিয়ে বড় তিন দল এখনো মত দেয়নি
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

প্রবাসীদের ভোট কোন পদ্ধতিতে নেওয়া হবে, তা নিয়ে বড় তিন দল এখনো মত দেয়নি

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: মে ২৬, ২০২৫
প্রবাসীদের ভোট কোন পদ্ধতিতে নেওয়া হবে, তা নিয়ে বড় তিন দল এখনো মত দেয়নি
প্রবাসীদের ভোট কোন পদ্ধতিতে নেওয়া হবে, তা নিয়ে বড় তিন দল এখনো মত দেয়নি
শেয়ার
Ad imageAd image

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট কোন পদ্ধতিতে নেওয়া হবে, তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের মতামত নিচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু নির্ধারিত সময় ১৫ মের মধ্যে মাত্র ৮ দল মতামত দিয়েছে, যার মধ্যে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বেশির ভাগ পুরোনো বড় দল নেই। সর্বশেষ গতকাল রোববার পর্যন্ত ১৩টি দলের মত পেয়েছে ইসি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন

দ্বিতীয় পর্যায়ে পারস্পরিক আলোচনার সুযোগ তৈরি হয়েছে : ড. আলী রীয়াজ
নির্বাচনী প্রচারে পরস্পরের সমালোচনায় বিএনপি-জামায়াত, কী বার্তা দিচ্ছে?
হাসিনা হিন্দুদের কী দিয়েছে? হিন্দু কার্ড খেলেছে : তপন চন্দ্র মজুমদার

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের দাবি দীর্ঘদিনের। এমন প্রেক্ষাপটে প্রচলিত পোস্টাল ব্যালট, প্রক্সি নাকি অনলাইন পদ্ধতিতে ভোট নেওয়া হবে, তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের মতামত নিচ্ছে কমিশন। কমিশন নিজেও বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে অনুসৃত পদ্ধতি নিয়ে খোঁজখবর করেছে।

এ বিষয়ে কথা হলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘এখন পর্যন্ত ১৩টি দল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের পদ্ধতির বিষয়ে মতামত দিয়েছে। আরও হয়তো কয়েকটি অভিমত আসবে। তারপর আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে আমরা বসব।’

আখতার আহমেদ বলেন, ‘কোনো দল তিনটি পদ্ধতিই ব্যবহার করতে বলেছে। কোনো দল বলেছে দুটি পদ্ধতির কথা। বেশির ভাগ দল একাধিক পদ্ধতি ব্যবহার করতে বলেছে।’

এ পর্যন্ত কোন কোন দল মতামত দিয়েছে, তা জানতে চাইলে ইসির সিনিয়র সচিব তাৎক্ষণিকভাবে কিছু না জানিয়ে বলেন, ‘মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।’

ইসিতে মতামত দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, ‘আমরা ইতিমধ্যে কমিশনকে লিখিতভাবে বলেছি যে যারা প্রমাণ করতে পারবে বাংলাদেশি নাগরিক, তাদের এখনই ভোটার করার কাজটি শুরু করা হোক। আর ইতিমধ্যে আমরা বাইরের কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে সামনাসামনি ও জুমে (ভার্চুয়ালি) কথা বলেছি। আরও কিছু দেশ বাকি আছে। কীভাবে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করলে তাদের জন্য সুবিধা হয়, আমরা সে বিষয়ে তাদের মতামত নিচ্ছি। সবার সঙ্গে আলোচনা করে শিগগিরই আমাদের মতামত নির্বাচন কমিশনকে জানাব। ’

আগে ভোটার করা বেশি জরুরি এ মন্তব্য করে নজরুল ইসলাম খান আরও বলেন, ‘প্রবাসীদের ভোটার না করলে আপনি যে পদ্ধতিতেই ভোট নিতে চান, কার ভোট নেবেন? সে জন্য আমরা নির্বাচন কমিশনকে বলেছি অবিলম্বে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করা হোক।’

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘শিগগিরই মতামত দিয়ে দেব। প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যেই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার সময় প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে আমরা ইসিতে লিখিত দাবি দিয়ে এসেছি।’

জুলাই-আগস্ট আন্দোলনে সামনের সারিতে থাকা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘আমরা এখনো জমা দিইনি। এটি প্রস্তুত করতে আমাদের আরেকটু সময় লাগবে।’

গত ২৯ এপ্রিল রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং পদ্ধতি তৈরি করার বিষয়ে সেমিনারের আয়োজন করেছিল নির্বাচন কমিশন। সেখানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২১টি দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ওই সেমিনারেই ১৫ মের মধ্যে দলগুলোকে মতামত দিতে অনুরোধ করেছিল ইসি।

বর্তমানে ইসিতে নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল রয়েছে। এর মধ্যে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসি।

এর আগে নির্বাচন কমিশন গত ৮ এপ্রিল কারিগরি বিষয়ে বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের নিয়ে ভোট পদ্ধতি বিষয়ে একটি কর্মশালার আয়োজন করে। সেখানে তিনটি পদ্ধতি নিয়ে উপস্থাপনা ও আলোচনা হয়। এরপর ইসি সচিবালয় নির্বাচনসংশ্লিষ্ট প্রযুক্তিবিদদের নিয়ে একটি ‘অ্যাডভাইজরি টিম’ গঠন করে। এমআইএসটি, ঢাবি ও বুয়েট তিনটি পদ্ধতি নিয়ে তিনটি প্রতিবেদনও দিয়েছে কমিশনে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ জগন্নাথপুরে ১৬০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি ৪ আসামি গ্রেফতার জগন্নাথপুরে ১৬০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি ৪ আসামি গ্রেফতার
পরের সংবাদ রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

জাতীয়বাংলাদেশ

নিজ দেশে ফেরার যাত্রায় বিশ্বকে পাশে চান রোহিঙ্গারা

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকির প্রতিবাদে চবিতে সমাবেশ

বাংলা মেইল ডেস্ক
জাতীয়

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে তথ্য মন্ত্রণালয়ের পোস্টার ও পোস্টকার্ড প্রকাশ

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশরাজনীতিসিলেট

হবিগঞ্জের চার আসনেই জমে উঠেছে ভোটের লড়াই

লুৎফুর রহমান রুবেল, হবিগঞ্জ প্রতিনিধি
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d