বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    জগন্নাথপুরে প্রবাসীর ওপর হামলা, লুটপাট ও হুমকির অভিযোগ

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে সৈয়দ রায়হান মিয়া (৫৫) নামের এক…

    নিজস্ব প্রতিবেদক
    কমলগঞ্জে ছুরিকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে বকুল বেগম (৬৫) নামে এক…

    তিমির বনিক
    পলাশে অবৈধ গ্যাস সংযোগে অভিযান, ৯ মামলায় জরিমানা

    নরসিংদীর পলাশ উপজেলায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বিশেষ অভিযান পরিচালনা…

    হাবিব উল্লাহ
    ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভা

    সিলেটের ওসমানীনগর উপজেলায় মাসব্যাপী হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন এবং জাতীয় পুষ্টি…

    ওসমানীনগর প্রতিনিধি
    নিখোঁজ নাকি আত্মগোপন, জুড়ীর শিক্ষক জাকারিয়াকে ঘিরে রহস্য!

    মৌলভীবাজারের জুড়ী উপজেলার ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকারিয়া মাহমুদের…

    আব্দুল্লাহ জহুরী
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    নির্বাচনের পথনকশার দাবি নয়, আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি
    নির্বাচনের পথনকশার দাবি নয়, আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি
    এপ্রিল ১৬, ২০২৫
    প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে যা বলল বিএনপি
    প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে যা বলল বিএনপি
    মে ২৫, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সরকারি নিয়ন্ত্রণ চায় গ্রীন পার্টি
    এপ্রিল ২১, ২০২৬
    সংরক্ষিত নারী আসনে বিরোধী দলের মাহফুজা হান্নান চূড়ান্ত
    এপ্রিল ২১, ২০২৬
    বিএনপির সংরক্ষিত নারী আসনে জহরত আদিব চৌধুরীর মনোনয়ন
    এপ্রিল ২০, ২০২৬
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ব্যবহারকারীর অবৈধ পোস্টের দায় সোশ্যাল মিডিয়াকেই নিতে হবে
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

ব্যবহারকারীর অবৈধ পোস্টের দায় সোশ্যাল মিডিয়াকেই নিতে হবে

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জুন ১২, ২০২৫
শেয়ার
Ad imageAd image

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের করা অবৈধ পোস্টের জন্য সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে দায়ী করার পক্ষে মত দিয়েছেন ব্রাজিলের সুপ্রিম কোর্টের অধিকাংশ বিচারপতি। এটি শুধু ব্রাজিল নয়, পুরো লাতিন আমেরিকার জন্য একটি নজিরবিহীন এবং দিকনির্দেশক রায় হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই রায়ের সম্ভাব্য প্রভাব শুধু দেশের অভ্যন্তরীণ পরিমণ্ডলেই নয়, যুক্তরাষ্ট্র-ব্রাজিল দ্বিপক্ষীয় সম্পর্কের ওপরও পড়তে পারে।

আরও পড়ুন

ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে ইরানের মধ্যস্থতার প্রস্তাব
ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে ইরানের মধ্যস্থতার প্রস্তাব
ছত্তীশগড়ে চার মাওবাদী নেতার আত্মসমর্পণ
নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশি অভিবাসীদের সহায়তা করবে আইওএম

দুটি ভিন্ন মামলার রায়ের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর দায়িত্ব নির্ধারণে একটি অভিন্ন সিদ্ধান্তে পৌঁছানোর উদ্যোগ নেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট। অনলাইনে প্রতারণা, শিশু পর্নোগ্রাফি ও কিশোরদের সহিংসতার মতো ঘটনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়। সমালোচকেরা বলছেন, এ ধরনের পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা হুমকিতে পড়তে পারে। কারণ, এতে প্ল্যাটফর্মগুলো আগেভাগেই সম্ভাব্য বিতর্কিত কনটেন্ট সরিয়ে ফেলতে পারে।

ব্যবহারকারীর অবৈধ পোস্টের দায়ভার সোশ্যাল মিডিয়ার ওপর বর্তাবে কি না, তার পক্ষে ও বিপক্ষে ব্রাজিলে ভোট গ্রহণ শুরু হয় গতকাল বুধবার। বিচারপতি গিলমার মেন্ডেস সুপ্রিম কোর্টের ১১ জন বিচারপতির মধ্যে ষষ্ঠ ব্যক্তি হিসেবে রায়ের পক্ষে ভোট দেন। তাঁর এই ভোটের ফলে মেটা, এক্স (সাবেক টুইটার), মাইক্রোসফটের মতো কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবহারকারীর পোস্টের জন্য মামলা করা ও জরিমানা করার পথ সহজ হয়ে গেল।

রায় ঘোষণার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের নাগরিকদের সেন্সরশিপে জড়িত বিদেশি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেন। এমন একজন আলোচিত ব্যক্তি হলেন ব্রাজিলের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েস, যিনি কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্রাজিলের আইন অমান্যের অভিযোগে ব্যবস্থা নিয়েছেন।

এ পর্যন্ত কেবল বিচারপতি আন্দ্রে মেন্ডোসা এই রায়ের বিপক্ষে মত দিয়েছেন। তিনি বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা গুরুত্বপূর্ণ কারণ এটি সরকারের, রাজনৈতিক এলিটদের ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জবাবদিহি নিশ্চিত করে।’

প্রথম ভোটদানকারী বিচারপতি ফ্লাভিও ডিনো বলেন, সাম্প্রতিক সময়ের স্কুলে হামলার ঘটনা সামাজিক মাধ্যমে উসকানির ফল। তিনি সে সময় এক ব্যবহারকারীর পোস্ট পড়ে শোনান, ওই ব্যবহারকারী বলেছিলেন, ‘ত শিশুদের পরিবারকে কাঁদতে, রক্ত ঝরাতে ও মরতে দেখে আমি আনন্দ পাই। আমি মনে করি, সামাজিক যোগাযোগমাধ্যম মানুষকে আরও ঘনিষ্ঠ করার চেয়ে মানবতার খারাপ দিককেই উসকে দিয়েছে।

ভোট সম্পন্ন ও রায়ের ফল প্রকাশের পর এই প্রস্তাব আইন হিসেবে কার্যকর হবে। তবে ব্রাজিলের কংগ্রেস চাইলে পরবর্তীকালে নতুন আইন পাস করে এই সিদ্ধান্ত বাতিল করতে পারবে। বর্তমান আইনে বলা হয়েছে, কোনো ক্ষতিকর কনটেন্ট আদালতের নির্দেশের পরেও অপসারণ না করলে তবেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলো দায়ী হবে।

২০২৩ সালের ৮ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সমর্থকেরা কংগ্রেস, প্রেসিডেনশিয়াল প্রাসাদ ও সুপ্রিম কোর্টে হামলা চালানোর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের আলোচনা জোরদার হয়। ব্রাজিলের গবেষণাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় গেটুলিও ভারগাস ফাউন্ডেশনের আইনের অধ্যাপক আলভারো পালমা দে জর্জ বলেন, ‘প্ল্যাটফর্মগুলোকে অবশ্যই আগাম ব্যবস্থা নিতে হবে, শুধু আদালতের নির্দেশনার জন্য অপেক্ষা করে থাকলে হবে না।’

ইউরোপীয় ইউনিয়নের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে ব্রাজিল। তবে এই ধরনের নিয়ন্ত্রণ মতপ্রকাশের স্বাধীনতাকে হুমকিতে ফেলতে পারে বলে সতর্ক করে দিয়েছে ব্রাজিলিয়ান চেম্বার অব ডিজিটাল ইকোনমি। তারা বলেছে, ‘এ ধরনের দায়বদ্ধতা কেবল বড় কোম্পানিগুলোকেই সুবিধা দেবে, যাদের শক্তিশালী আইনি কাঠামো আছে। এতে ছোট, স্থানীয় কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং উদ্ভাবনের পথ রুদ্ধ হবে।’

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ২৪২ যাত্রী নিয়ে গুজরাটে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা
পরের সংবাদ ২৬ জেলায় বইছে তাপপ্রবাহ, যা অব্যাহত থাকতে পারে
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক মজুদ সরানো হবে ‘আত্মঘাতী পদক্ষেপ’

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

‘চোখের বদলে চোখ’ নেওয়ার হুমকি ইরানের

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকজাতীয়বাংলাদেশ

ভারতে মুসলিম-খ্রিস্টানদের নির্যাতনের ঘটনায় বাংলাদেশের উদ্বেগ

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যরাজনীতি

ইসরাইলে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d