বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন মো.…

    বাংলা মেইল ডেস্ক
    চিকিৎসা না পেয়ে শ্রমিকের মৃত্যু, কমলগঞ্জে চা বাগান অচল করে বিক্ষোভ

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানে অন্তঃসত্ত্বা এক নারী শ্রমিকের…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    ১২ শতাধিক পানগাছ কর্তন, খাসিয়াদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে আদিবাসী এক দম্পতির ১,২০০-এর…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, সংকটে বিশ্ব অর্থনীতি

    ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড়…

    বাংলা মেইল ডেস্ক
    লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ আতঙ্কে দৌড়াতে গিয়ে ব্যক্তির মৃত্যু

    হবিগঞ্জের লাখাই উপজেলার সুনেশ্বর গ্রামে দুই পক্ষের সংঘর্ষের পর গ্রেপ্তার আতঙ্কে দৌড়াতে…

    আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
    ফেব্রুয়ারি ২৭, ২০২৫
    রাজনীতির মাঠে বড় দলগুলোকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে এনসিপি
    রাজনীতির মাঠে বড় দলগুলোকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে এনসিপি
    এপ্রিল ২৯, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    সংসদে কাঁপা কণ্ঠে লুনার প্রশ্ন—ইলিয়াস আলী আজ কোথায়?
    মার্চ ৩১, ২০২৬
    শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে
    মার্চ ২৮, ২০২৬
    ‘ওই যে হাঁস আপা আসছে’—এমন মন্তব্য ভীষণ পছন্দ রুমিনের
    মার্চ ২৮, ২০২৬
    জ্বালানিমন্ত্রীকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা
    মার্চ ২৮, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন সর্বকনিষ্ঠ ব্রিটিশ-বাংলাদেশি লেখিকা হিসেবে ১১ বছরের জয়নাব চৌধুরীর বই প্রকাশ
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

সর্বকনিষ্ঠ ব্রিটিশ-বাংলাদেশি লেখিকা হিসেবে ১১ বছরের জয়নাব চৌধুরীর বই প্রকাশ

বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫
মাত্র ১১ বছর বয়সী জয়নাব চৌধুরী তার লেখা প্রথম বই “My Primary Journey Through Cayley” আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। ছবি : বাংলা মেইল
শেয়ার
Ad imageAd image

টাওয়ার হ্যামলেটসের কেইলি প্রাইমারি স্কুলের বার্ষিক সামার ফেয়ারের দিনটি এবার শুধুই উৎসব নয়, ইতিহাস রচনারও মুহূর্ত হয়ে উঠল। কারণ এই দিনটিতেই স্কুলের Year 6-এর ছাত্রী, মাত্র ১১ বছর বয়সী জয়নাব চৌধুরী তার লেখা প্রথম বই “My Primary Journey Through Cayley” আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। এই ক্ষুদে সাহিত্যিক শুধু টাওয়ার হ্যামলেটস নয়, সমগ্র ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিতেই এখন আলোচনার কেন্দ্রে। স্বীকৃতি পেয়েছেন তিনি টাওয়ার হ্যামলেটসের সবচেয়ে কনিষ্ঠ প্রকাশিত লেখিকা হিসেবে, আর একইসঙ্গে সিলেট অঞ্চলের কনিষ্ঠ ব্রিটিশ-বাংলাদেশি লেখিকা হিসেবেও ইতিহাসে নিজের নাম তুলেছেন।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে কন্টেইনারবাহী জাহাজে হামলা
হরমুজ প্রণালিতে ইরানের অতিরিক্ত ফি, ট্রাম্পের সমালোচনায় সিনেটর
চীনের নতুন কৌশল, ট্রাম্পের দ্বিতীয় বাণিজ্যযুদ্ধের জন্য প্রস্তুত

বইটিতে জয়নাব নিজের প্রাইমারি স্কুল জীবনের অভিজ্ঞতাগুলো তুলে ধরেছেন সহজ-সজীব ভঙ্গিতে—ক্লাসে পড়া, SATs পরীক্ষা, শিক্ষকদের প্রেরণা, হোমওয়ার্ক, প্রশংসার ভাষা, এমনকি কোভিড-১৯ মহামারির সময়েও তার অধ্যবসায়—সবই উঠে এসেছে তার লেখায়। শিশুসুলভ স্বতঃস্ফূর্ততায় লেখা হলেও বইটি শিক্ষা ও আত্মবিকাশের এক পরিণত বার্তা পৌঁছে দেয় শিশুদের প্রতি।

জয়নাব চৌধুরীর পারিবারিক পটভূমিও অত্যন্ত শিক্ষামূলক ও গৌরবোজ্জ্বল। তিনি দ্য কেয়ারার সেন্টার লন্ডনের সভাপতি হাসান চৌধুরীর কন্যা। তাঁর দাদি রুনা বেগম কমলগঞ্জ গার্লস হাই স্কুলের সম্মানিত শিক্ষক এবং প্রয়াত দাদা ছিলেন বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের সুপারিন্টেনডেন্ট। পারিবারিক শিকড় ছলিমবাড়ি, কমলগঞ্জ, সিলেট।

পিতা হাসান চৌধুরীর সঙ্গে ১১ বছর বয়সী লেখিকা জয়নাব চৌধুরী। ছবি : বাংলা মেইল

বইটির প্রকাশনা উৎসবটি ছিল আবেগ, সম্মাননা আর অনুপ্রেরণার এক মেলবন্ধন। অনুষ্ঠান উদ্বোধন করেন কেইলি প্রাইমারির প্রধান শিক্ষক টম ফস্টার, আর উপ-প্রধান শিক্ষক নিকি পিয়ার জয়নাবের জন্য একটি হৃদয়স্পর্শী ভূমিকা উপস্থাপন করেন। প্রধান অতিথি কাউন্সিলর মায়ুম তালুকদার, যিনি টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র এবং শিক্ষা, যুব ও আজীবন শিক্ষাবিষয়ক স্ট্যাচুটরি ডেপুটি মেয়র হিসেবেও দায়িত্ব পালন করছেন, বলেন, “জয়নাব আমাদের জন্য শুধু একজন শিক্ষার্থী নয়, তরুণ সৃজনশীলতার একটি উজ্জ্বল প্রতীক।”

আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল মান্নান, যিনি দীর্ঘদিন ধরে তরুণদের বিকাশে কাজ করে যাচ্ছেন, কাউন্সিলর জেমস কিং, এবং স্কুল গভর্নর ও কমিউনিটি প্রতিনিধি রেজাউল হুসেইন। বই প্রকাশের পর অতিথিদের জন্য ছিল লেখিকার পাঠ, বই স্বাক্ষর, ছবি তোলা, এবং বইয়ের প্রচ্ছদের অনুকরণে তৈরি এক বিশেষ কেক কাটার পর্ব। বই বিক্রির সকল অর্থ কেইলি স্কুলের শিক্ষামূলক প্রকল্পে ব্যয় করা হবে, যা লেখিকার নিঃস্বার্থ মনোভাবেরই প্রমাণ।

জয়নাব বলেন, “এই বইটি আমার স্কুলের প্রতি কৃতজ্ঞতার প্রতীক। আমি চাই, অন্য শিশুরাও এই বই পড়ে অনুপ্রাণিত হোক, নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত হোক।” তার বার্তা ছিল স্পষ্ট—একটি হেডটিচার অ্যাওয়ার্ড, একটি প্রশংসাসূচক কার্ড কিংবা শিক্ষকের একটি হাসিমাখা বাক্য একটি শিশুর আত্মবিশ্বাসে কীভাবে বিস্ফোরণ ঘটাতে পারে, সেই চমৎকার উপলব্ধি আছে প্রতিটি পাতায়।

“My Primary Journey Through Cayley” বইটি এখন লন্ডনের বিভিন্ন বিদ্যালয়, লাইব্রেরি ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। এটি কোনো বাণিজ্যিক উদ্যোগ নয়, বরং শিশুদের শিক্ষামূলক উদ্বুদ্ধকরণের এক নিঃস্বার্থ প্রয়াস।

১১ বছর বয়সে বই লিখে ও প্রকাশ করে জয়নাব চৌধুরী যেন নিজেই হয়ে উঠেছেন তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার নাম। শিক্ষার গুরুত্ব, পারিবারিক মূল্যবোধ ও সৃজনশীলতার সম্মিলনে গড়ে ওঠা এই কিশোরী লেখিকা শুধু আজকের নয়—ভবিষ্যতেরও এক উজ্জ্বল সম্ভাবনার প্রতীক।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ প্রকৃত সত্য উদঘাটনের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর : রিজভী
পরের সংবাদ ইবিতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলা, ধামাচাপা দিতে ‘ভুয়া নাটক’
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে জাতিসংঘকে ৪৫০ ইহুদির চিঠি

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

এয়ার টিকিটের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : পর্যটন উপদেষ্টা

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

২০২৪ সালে শিশুদের প্রতি সহিংসতা ‘ভয়াবহ মাত্রায়’ পৌঁছেছে : জাতিসংঘ

বাংলা মেইল ডেস্ক
ইরান বন্দরে বিস্ফোরণ নিহতের সংখ্যা বেড়ে ৭০
মধ্যপ্রাচ্য

ইরান বন্দরে বিস্ফোরণ নিহতের সংখ্যা বেড়ে ৭০

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d