বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    নরসিংদী সদর হাসপাতালে দালালবিরোধী অভিযান, আটক ২

    নরসিংদী সদর হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে…

    হাবিব উল্লাহ
    জমি নিয়ে বিরোধ: হবিগঞ্জে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে সংঘটিত হত্যা মামলার দুই আসামিকে…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    লাখাইয়ে হাম প্রতিরোধে পথশিশু ফাউন্ডেশনের প্রচারাভিযান

    সাম্প্রতিক সময়ে হাম রোগ নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। শিশুদের শরীরে দাগ…

    আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি
    মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের যাত্রা শুরু

    মৌলভীবাজারে মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    নবীগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
    ফেব্রুয়ারি ২৭, ২০২৫
    রাজনীতির মাঠে বড় দলগুলোকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে এনসিপি
    রাজনীতির মাঠে বড় দলগুলোকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে এনসিপি
    এপ্রিল ২৯, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ‘বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের অভিজ্ঞতা সুখকর নয়’
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
অর্থ-বাণিজ্য

‘বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের অভিজ্ঞতা সুখকর নয়’

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫
শেয়ার
Ad imageAd image

বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের অভিজ্ঞতা সুখকর নয় জানিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, সৌদি আরব ভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটি) বাংলাদেশের প্রথম বেসরকারি আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর হলেও তাদের অভিজ্ঞতা দেশে একেবারেই সুখকর না। প্রযুক্তি, বেস্ট প্র্যাকটিস এবং গ্লোবাল প্র্যাকটিস প্রয়োগ করে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ২০৩০ সালের মধ্যে চারগুণ বাড়ানোর লক্ষ্যও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

এসএমই খাতের উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান অর্থ উপদেষ্টার
‘বিগত ১৬ বছরের ক্রিমিনালাইজেশন থেকে উত্তরণে পলিসি ডাইভারশন জরুরি’
এবারো সরকার নির্ধারিত দামে বিক্রি না হওয়ার অভিযোগ, রাস্তায় পড়ে ছিল কাঁচা চামড়া

রবিবার (১০ আগস্ট) বিকেলে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) চার নম্বর গেটে বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় ম্যাগনেটিজম টেক লিমিটেড পরিচালিত ‘শিপিং ও লজিস্টিকস অনলাইন ডেস্ক’ উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিডা’র চেয়ারম্যান বলেন, উনাদের অন্য কয়েকটি দেশে অপারেট করার অভিজ্ঞতা আছে। অনেক ধরনের জটিলতার মধ্যে উনারা পড়েছেন। আমরা কখনো আন্তর্জাতিক অপারেটর নিয়ে কাজ করিনি। অনেক স্টেপে জিনিসপত্র আটকে গেছে। আজকেও বেশ কিছু টেকনিক্যাল ইস্যু নিয়ে উনারা সাফার করছেন। তাই প্রত্যাশিত ভলিউম হয়নি। তারা ফাইন্যান্সিং লোকালি নেবেন না ফরেন নেবেন এটা কমপ্লিটলি ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারাল ডিসিশন। উনারা বাংলাদেশ থেকে লোন নিলে টাকা ফেরত দেবেন। আমার মনে হয় না, উনারা বাংলাদেশের টাকা মেরে চলে যাবে। ব্যাংকিং আইনে অ্যাকশন পজিবল।

সিডিডিএলের সাফল্য তুলে ধরে বিডা চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) একটি উদাহরণ তৈরি করেছে। আমি যখন এপ্রিল-মে মাসে এখানে এসেছিলাম, তখন বলেছিলাম- তখন আমাকে এই প্রশ্ন করা হয়েছিল, দেশের একজন অপারেটর তো খুব ভালো করছে, তাহলে কেন খালি খালি অপারেটর পরিবর্তন করতে হবে? এখন তো আমরা পরিবর্তন করে প্রমাণ করে দিলাম, আসলে ‘খুব ভালো’ বলতে আমরা নিজেরাও কতটুকু বুঝি সেটা জানা হলো। আইএফসির রিপোর্ট বলছে, এই পোর্ট থেকে ১.৯ মিলিয়ন টিইইউস পর্যন্ত পাওয়া সম্ভব। আর গত বছরের সর্বোচ্চ রেকর্ড ছিল ১.৩ মিলিয়ন টিইইউস। এখন সিডিডিএল বলছে তারা এর উপর যাবে। প্রযুক্তি, বেস্ট প্র্যাকটিস এবং গ্লোবাল প্র্যাকটিস ব্যবহার করলে এটি তার চেয়েও উপরে যেতে পারবে।

তিনি আরো বলেন, আমার মনে হয়, এটা নিয়ে সাবজেক্টিভ জাজমেন্ট না করে- সিডিডিএল ভালো করছে, কিন্তু এটা কি ‘বেস্ট’ কিনা সেটা এক্সপার্টরাই জানবেন। সুতরাং যারা নিজেরা অপারেট করে বিশ্বসেরা পর্যায়ে আছে, তাদের কাছে গিয়ে আমাদের বুঝতে হবে কোন মডেলটা দেশের জন্য সবচেয়ে উপযোগী। আমাদের অনেকেরই একমাত্র উদ্দেশ্য হচ্ছে জাতীয় স্বার্থ। দেশের জন্য কোনটা ভালো হবে সেটাই করতে হবে। দেশের জন্য যদি সিডিডিএল দিয়ে আমরা সর্বোচ্চ সক্ষমতা অর্জন করতে পারি, তাহলে সেটি যথেষ্ট। যদি মনে হয়, এখানে আরও কিছু প্রযুক্তিগত অগ্রগতি এবং গ্লোবাল বেস্ট প্র্যাকটিস আনলে আরও ভালো হতে পারে, তাহলে আমরা হয়ত সেই পথে যাব। ইন্টারন্যাশনাল টেন্ডারিংয়ের জন্য একটি আরএসপি প্রসেস চলছে। আমাদের ইচ্ছা আছে, বছরের শেষ নাগাদ- সবগুলো পোর্টের ক্ষেত্রে, এনসিটি, লালদিয়া এবং বে টার্মিনাল এই তিনটির জন্য অন্তত প্রথম অপারেটর অ্যাপয়েন্ট করে দেওয়া। এই বছরের শেষ ৩১ ডিসেম্বরের মধ্যে প্রথম অপারেটর থাকবে বে টার্মিনাল ও এনসিটিতে।

সফটওয়্যার উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, এটা একটা ফ্যান্টাস্টিক ইনেশিয়েটিভ। সবকিছু অটোমেটেড হয়ে যাবে। অটোমেটেড হওয়ার দুইটা সুবিধা আছে। প্রথম সুবিধা হলো- যে কাজটি করতে দুই দিন থেকে এক সপ্তাহ লেগে যেত, সশরীরে অফিসে যেতে হতো। সেটি এখন একটা বাটন ক্লিক করে ঘরে বসে করতে পারবে। সুতরাং সময় সিগনিফিকেন্টলি কমে আসছে। একই সঙ্গে আমরা যে অভিযোগটা অনেকের কাছ থেকে পাই, সেটা হলো বিভিন্ন হ্যারাসমেন্ট হয়। সেটাও অনেকাংশে কমে আসবে। এছাড়া একটা বাটন ক্লিক করে পেমেন্ট করে দেওয়ার কারণে করাপশন ইনডেক্সে আমাদের রেটিং কমে আসবে। যতবেশি অটোমেট করা যাবে, তত আমাদের জন্য অ্যাডভান্টেজ (সুবিধা)। আমরা সব সময়ই বলে এসেছি, বাংলাদেশের এ বন্দরকে অবশ্যই বিশ্বমানে শীর্ষ পর্যায়ে থাকতে হবে, যা আমাদের জাতীয় স্বার্থের জন্য জরুরি। সেই পর্যায়ে থাকার জন্য আমাদের বেস্ট অপারেটর আনতে হবে। বন্দরের চলমান সংস্কার শেষ হলে দুর্নীতি ও হয়রানি কমে আসবে। এ সময় তিনি আরও জানান, ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখা সরকারের অগ্রাধিকার : জ্বালানি উপদেষ্টা
পরের সংবাদ দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

অর্থ-বাণিজ্য

২৭ দিনে এলো সাড়ে ২৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

বাংলা মেইল ডেস্ক
অর্থ-বাণিজ্য

ক্রেডিট কার্ড থেকে টাকা উধাও, অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন কীভাবে?

বাংলা মেইল ডেস্ক
রাতের আঁধারে জারি করা অধ্যাদেশ বাতিলের আহ্বান এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের
অর্থ-বাণিজ্যবাংলাদেশ

রাতের আঁধারে জারি করা অধ্যাদেশ বাতিলের আহ্বান এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের

বাংলা মেইল ডেস্ক
অর্থ-বাণিজ্যজাতীয়

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d