বার্মিংহামের হকলে এলাকায় এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় ইমরান উদ্দিন (৩৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২০ আগস্ট) রিচমন্ড রোডের একটি বাড়ি থেকে ২৪ বছর বয়সী ইসমাইল ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনার পর ইমরান উদ্দিনকে গ্রেপ্তার করে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে।
আদালতের নির্দেশে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং তিনি শিগগিরই শহরের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হবেন।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ এক বিবৃতিতে জানায়, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং নিহত ইসমাইল ইউনুসের পরিবারকে সহায়তা করা হচ্ছে।




