বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    নরসিংদী সদর হাসপাতালে দালালবিরোধী অভিযান, আটক ২

    নরসিংদী সদর হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে…

    হাবিব উল্লাহ
    জমি নিয়ে বিরোধ: হবিগঞ্জে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে সংঘটিত হত্যা মামলার দুই আসামিকে…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    লাখাইয়ে হাম প্রতিরোধে পথশিশু ফাউন্ডেশনের প্রচারাভিযান

    সাম্প্রতিক সময়ে হাম রোগ নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। শিশুদের শরীরে দাগ…

    আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি
    মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের যাত্রা শুরু

    মৌলভীবাজারে মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    নবীগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সংস্কার নিয়ে আমরা আলোচনা চলমান রাখতে চাই : সালাহউদ্দিন
    সংস্কার নিয়ে আমরা আলোচনা চলমান রাখতে চাই : সালাহউদ্দিন
    এপ্রিল ১৭, ২০২৫
    মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার
    মে ২৭, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ৫ দাবিতে তিন দিনের কর্মসূচির ঘোষণা চার ইসলামী দলের
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
রাজনীতি

৫ দাবিতে তিন দিনের কর্মসূচির ঘোষণা চার ইসলামী দলের

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫
শেয়ার
Ad imageAd image

নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা, নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার এবং পিআরের দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফাত মজলিসসহ সমমনা দলগুলো। এর আগে, রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

আরও পড়ুন

ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে বিএনপি-জামায়াতের ১৬ কর্মী আটক
ট্রাম্পের বেআইনি, বেপরোয়া শাসনের বিরুদ্ধে এক হোন : ওবামা
এলএসডি প্রতিরোধে চিকিৎসা নির্দেশনা পেল প্রাণিসম্পদ অধিদপ্তর

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মগবাজার আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ইতোমধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে আসছি। আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ, ভোটকেন্দ্র দখল, পেশিশক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা বন্ধ, কোয়ালিটি-সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইনপ্রণেতা তৈরিসহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি।

জামায়াতের দাবিসমূহ হলো- ১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে নিম্নোক্ত কর্মসূচি পালন করা হবে- ১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। ১৯ সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। ২৬ সেপ্টেম্বর দেশের সকল জেলা/উপজেলায় বিক্ষোভ মিছিল। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

এদিন সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি পূরণের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল দেশের মৌলিক সংস্কার নিশ্চিত করা, কিন্তু সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে কেবল নির্বাচনের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। এটি দেশের ভবিষ্যৎ রাজনীতিকে আবারও পুরোনো অশুভ চক্রে ফিরিয়ে নিয়ে যেতে পারে।

দাবীসমূহ হচ্ছে- ১. জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। ২. নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। ৩. সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ৪. গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। ৫. বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। প্রাথমিকভাবে ঘোষিত কর্মসূচিগুলো হলো: ১৮ সেপ্টেম্বর: ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। ১৯ সেপ্টেম্বর: দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ। ২৬ সেপ্টেম্বর: সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল।

একই সময় রাজধানীর পল্টন কালভার্ট রোডের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জুলাই জাতীয় সনদ-২০২৫ দ্রুত ঘোষণা ও এর আইনি ভিত্তি প্রদানসহ সময়মতো নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে তিন দফা কর্মসূচি ঘোষণা করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দীর্ঘ আলোচনার পর জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ-২০২৫ প্রণয়ন করেছে, যা এখন সকল পক্ষের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় বর্তমান সরকারকে দ্রুত সনদ ঘোষণা করে এর আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং এর আলোকে পরবর্তী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

খেলাফত মজলিসের দাবী সমূহ হলো: ১. অবিলম্বে জুলাই জাতীয় সনদ- ২০২৫ ঘোষণা করা ও এর আইনী ভিত্তি দেয়া। ঘোষিত জুলাই জাতীয় সনদ- ২০২৫ এর ভিত্তিতেই ফেব্রুয়ারী ২০২৬’র জাতীয় নির্বাচন আয়োজন করা। জুলাই জাতীয় সনদ- ২০২৫ এর আইনী ভিত্তি প্রদানের জন্য আমাদের প্রস্তাবনা হচ্ছে- ক. জুলাই জাতীয় সনদ- ২০২৫ স্বাক্ষরের পর দুই মাসের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ-২০২৫ কে সাংবিধানিক ও আইনী মর্যাদা বা বৈধতা প্রদান করা। অথবা খ. জুলাই সনদে রাষ্ট্রীয় পলিসি বা ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো অর্ডিনেন্স বা নির্বাহী আদেশে বাস্তবায়ন করা। আর সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণার মাধ্যমে আশু কার্যকর করা তবে শর্ত হচ্ছে যে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কোন পরিবর্তন- পরিবর্ধন ছাড়াই সেগুলো আনুষ্ঠানিক অনুমোদন করতে সংসদ সদস্যগণ বাধ্য থাকবেন- এ মর্মে সকল দল ও পক্ষের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি গ্রহণ করা। ২. পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের সদস্য নির্বাচন করা। ৩. আওয়ামী ফ্যাসিবাদ ও তার দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করা। ৪. আওয়ামী ফ্যাসিবাদের সব দোসরদের রাজনৈতিক কর্মকান্ড স্থগিত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। ৫. নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে হবে। অবৈধ অস্ত্র, পেশী শক্তি, কালো টাকার প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কার্যকর উদ্যোগ নিতে হবে। ৬. দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর ইউদ্যোগ নিতে হবে।

এসব দাবী আদায়ে নিম্নোক্ত কর্মসূচী ঘোষণা করেছে খেলাফত মজলিস। ১. ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ মিছিল। ২. ১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার দেশের সকল মহানগরীতে বিক্ষোভ মিছিল। ৩. ২৬ সেপ্টেম্বর ২০২৫ জেলা/ উপজেলায় বিক্ষোভ মিছিল। এরমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই জাতীয় সনদ- ২০২৫ এর আইনী ভিত্তি প্রদানের সুস্পষ্ট উদ্যোগ না নিলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে।

এর আগে, রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এই দাবি তুলে ধরে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিন দিনের কর্মসূচির মধ্যে আছে ১৮ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল।

সংবাদ সম্মেলনে সংগঠনের যে পাঁচ দফা দাবি ঘোষণা করা হয়, সেগুলো হলো জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন; আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের এ দেশীয় এজেন্ট জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধকরণ; জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা; আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি (সংখ্যানুপাতিক প্রতিনিধি) বাস্তবায়ন এবং আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) তৈরি করা।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ দেশের উন্নয়নে ভূমিকা রাখতে তরুণদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার
পরের সংবাদ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়লো আরও ১ মাস
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে যা বলল বিএনপি
রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে যা বলল বিএনপি

বাংলা মেইল ডেস্ক
ঢাকাবাংলাদেশরাজনীতি

ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশরাজনীতি

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ

বাংলা মেইল ডেস্ক
খেলাধুলাজাতীয়বাংলাদেশবিনোদনরাজনীতি

মুস্তাফিজ বিতর্কে যোগ দিলেন কুদ্দুস বয়াতি

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d