কানাডার টরন্টোয় সম্প্রতি শাহী ঈদগাহ প্রবাসীদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রবাসী কমিউনিটি নেতা সাইদুন ফয়সল চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কামাল আহমদ, অপু চৌধুরী, রেজাউল করিম রাজু, মোঃ মুজিব প্রমুখ।
সভায় বক্তারা টরন্টোর বর্তমান চাকরির বাজারের প্রতিযোগিতামূলক পরিস্থিতি তুলে ধরে বলেন, এখানকার কর্মক্ষেত্রে দক্ষ (Skilled) জনশক্তির চাহিদা দিন দিন বাড়ছে। তারা জানান, “যেহেতু তোমরা সবাই শর্ট কোচিং সেন্টারের মাধ্যমে নিজ নিজ রেজুমে (Resume) তৈরি করছো, তাই আশা করা যায়—আগামী দিনে কর্মসংস্থানের অভাব দূর হবে।”
বক্তারা সবাইকে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার আহ্বান জানান এবং বিদেশে থেকেও দেশ ও জনগণের কল্যাণে দোয়া করতে অনুরোধ করেন।




