সদ্য প্রয়াত সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য এবং এটিএন বাংলা ইউকের বার্মিংহাম ব্যুরো প্রধান ছিলেন।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাদ মাগরিব ব্রিকলেন জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুম সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের সহকারী ইমাম হাফিজ মতিউল হক।
দোয়া মাহফিলের শুরুতে কায়সারুল ইসলাম সুমনের জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী। তিনি মরহুমের পেশাগত সততা ও সাংবাদিকতায় অবদানের কথা স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আকরামুল হুসাইন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী ও মুহাম্মদ জুবায়ের। এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, কোষাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, সহকারী সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সহকারী কোষাধ্যক্ষ এখলাছুর রহমান পাক্কু, মিডিয়া ও আইটি সম্পাদক ফয়সল মাহমুদ এবং নির্বাহী সদস্য মো. এনামুল হক চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক রহমত আলী, আবদুল মুনিম জাহেদি ক্যারল, আবদুল করিম গনি, মাহবুব রহমান, শামসুল তালুকদার, আবদুল কাইয়ুম ও রেজাউল করিম মৃধা। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভি, আফজাল হোসাইন, শওকত মাহমুদ টিপু, হাসনাত চৌধুরী, খালেদ মাসুদ রনি, হাবিবুর রহমান হাবিব, মাহবুব আলী খানসুর, আসাদুজ্জামান শুভ, সুয়েজ মিয়া ও ফজলু মিয়াসহ অনেকে। এ সময় বার্মিংহাম থেকে লন্ডন বাংলা প্রেস ক্লাবের বেশ কয়েকজন সদস্য ভার্চ্যুয়ালি দোয়া মাহফিলে অংশ নেন।
উল্লেখ্য, মরহুম সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন সম্প্রতি পরিবারসহ বাংলাদেশে অবস্থান করছিলেন। গত বুধবার (৪ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।





