পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীতে অসহায় ও দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ বস্ত্র বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নরসিংদী।
সোমবার (১৬ মার্চ ২০২৬) সকালে নরসিংদী জেলা পুনাক প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন পুনাক নরসিংদীর সভানেত্রী আজমীরা পারভীন। এ সময় পুনাক নরসিংদীর অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুনাক নরসিংদীর উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে নতুন শাড়ি, লুঙ্গি এবং শিশুদের পোশাকসহ বিভিন্ন ধরনের ঈদ বস্ত্র বিতরণ করা হয়। নতুন পোশাক পেয়ে উপস্থিত সুবিধাভোগীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং ঈদের আগাম আনন্দ ছড়িয়ে পড়ে।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো পুনাকের একটি মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।





