জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির নতুন নাটক ‘তোর নামে হৃদয়’ ঘিরে আলোচনায় রয়েছেন। সম্প্রতি নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘তোর নামে হৃদয়’।

প্রকাশিত ছবিগুলোতে সুনামগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র নীলাদ্রি লেক–এ গোলাপি রঙের পোশাকে দেখা যায় এই অভিনেত্রীকে। প্রকৃতির সৌন্দর্যের মাঝে তার উপস্থিতি ভক্তদের নজর কাড়ে। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সাড়া ফেলেছে।

জানা গেছে, সম্প্রতি প্রকাশিত ‘তোর নামে হৃদয়’ নাটকে এই কস্টিউমেই অভিনয় করেছেন সাফা কবির। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক। নাটকটি প্রকাশের পর দর্শকদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।




