বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    মৌলভীবাজারে শুরু বিজ্ঞান মেলা, তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তির প্রদর্শনী

    উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    মৌলভীবাজারে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

    মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭…

    তিমির বনিক
    মাধবপুরে প্রবাসীর সহায়তায় অসহায় মানিক পেলেন নতুন ঘর

    ‎ফেসবুক পোস্টে বদলে গেল ভাগ্য

    ‎সোহাগ মিয়া
    বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে মরিয়ম আক্তার (২)…

    তিমির বনিক
    ওসমানীনগরে জব্দ করা চাল বৈধ ঘোষণা, সনদ না থাকায় জরিমানা

    সিলেটের ওসমানীনগর উপজেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে জব্দ করা ১২০ বস্তা চাল…

    উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    কেনো ‘মব সন্ত্রাসে’ নিজেকে জড়ালো বিএনপিও
    জুন ২৩, ২০২৫
    অবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে : ডা. ইরান
    জুলাই ৪, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জে ছাত্রদলের মিছিল
    এপ্রিল ২৪, ২০২৬
    চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সরকারি নিয়ন্ত্রণ চায় গ্রীন পার্টি
    এপ্রিল ২১, ২০২৬
    সংরক্ষিত নারী আসনে বিরোধী দলের মাহফুজা হান্নান চূড়ান্ত
    এপ্রিল ২১, ২০২৬
    বিএনপির সংরক্ষিত নারী আসনে জহরত আদিব চৌধুরীর মনোনয়ন
    এপ্রিল ২০, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন করিডর-বন্দর দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
রাজনীতি

করিডর-বন্দর দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: মে ১৮, ২০২৫
করিডর-বন্দর দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান
করিডর-বন্দর দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান
শেয়ার
Ad imageAd image

মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য ‘মানবিক করিডর’ এবং চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার উদ্যোগের সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এগুলো অন্তর্বর্তী সরকারের কাজ নয়, এসব বিষয়ে নির্বাচিত সংসদ সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন

মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
ইরানে হামলার হুমকি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের, ‘যুদ্ধ চার সপ্তাহ স্থায়ী হতে পারে’ বললেন ট্রাম্প
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি

রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে গতকাল শনিবার রাতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, ‘জুলাই হতাহতদের তালিকার চেয়ে করিডর দেওয়া কিংবা বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়াকে বেশি প্রাধান্য দিচ্ছে সরকার। কিন্তু করিডর বা বন্দর দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এ ধরনের সিদ্ধান্ত নেবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদ। এই সরকারের আইনগত দিক নিয়ে প্রশ্ন নেই। তবে তারা কখনোই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার নয়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপিসহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শুরু থেকেই অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে। সরকার কিন্তু সেই আহ্বানে সেভাবে সাড়া দেয়নি। সরকার জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা না করে সুকৌশলে অল্প সংস্কার, বেশি সংস্কার এ ধরনের একটি অভিনব শর্তের বেড়াজালে আটকে দিয়েছে।

তিনি আরো বলেন, ‘সরকার জনগণের ভাষা, আশা-আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে। আমরা মনে করি, দেশে এভাবে অস্থিরতা বাড়তে থাকলে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়বে। সুতরাং অন্তর্বর্তী সরকারের প্রতি তাঁদের সক্ষমতা সম্পর্কে আরও সতর্ক হওয়ার আহ্বান জানাই।’

পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান তারেক।

এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির পর রাজস্ব খাতে বিরাজমান অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, এনবিআর সংস্কার নিয়ে তেমন কোনো দ্বিমত নেই। তবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা না করে তড়িঘড়ি করে সংস্কার শুরু করায় হিতে বিপরীত হয়েছে। নিয়মিত রাজস্ব আদায় কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে চলতি বছরে হাজার হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, দেশে বিনিয়োগের পরিমাণ আশাব্যঞ্জক নয়। সরকার ব্যাপক আয়োজনে বিনিয়োগ সম্মেলন করলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি। দেশে বিদেশি বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য জনগণের ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য পারভেজ খান। এ ছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বিভিন্ন দলের নেতা এবং বিভিন্ন দেশের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবের বীর যোদ্ধাদের সম্মাননা এবং শহীদ ও আহত যোদ্ধাদের জন্য দোয়ার আয়োজন করা হয়।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ বিশ্বনাথে ৫ শতাধিক মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান বিশ্বনাথে ৫ শতাধিক মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান
পরের সংবাদ মৌলভীবাজারের দুই থানার ওসি প্রত্যাহার মৌলভীবাজারের দুই থানার ওসি প্রত্যাহার
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

যাদের নেতৃত্বে রাজনীতিতে সক্রিয় হওয়ার পায়তারা আ.লীগের
রাজনীতি

যাদের নেতৃত্বে রাজনীতিতে সক্রিয় হওয়ার পায়তারা আ.লীগের

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশরাজনীতি

বিরোধীদলীয় নেতা হচ্ছেন শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম

বাংলা মেইল ডেস্ক
রাজনীতি

চার দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ ৮ দল

বাংলা মেইল ডেস্ক
খেলাধুলাবাংলাদেশরাজনীতি

বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশকে আইসিসির ৩ পরামর্শ

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d