বার্মিংহামের হকলে বার স্ট্রিটে একটি পরিত্যক্ত কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রবিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে দমকলকর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি মরদেহ উদ্ধার করেন।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, আগুনের সময় দমকল ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে দেহটি উদ্ধার করেছে। তারা আগুনের কারণ এবং ঘটনার পূর্ণাঙ্গ পরিস্থিতি তদন্ত করছে।
ওয়েস্ট মিডল্যান্ডস ফায়ার সার্ভিস জানিয়েছে, তিন তলা বিশিষ্ট ভবনের তৃতীয় তলা এবং ছাদে আগুন লেগেছিল। আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি।
সূত্র: বিবিসি




