বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    ‘অজ্ঞাত’ আসামির রহস্যে প্রশ্নের মুখে পুলিশ

    সিলেটের নাইওরপুল এলাকা। গত বৃহস্পতিবার রাতের সেই দৃশ্যটি ছিল কোনো টানটান উত্তেজনার…

    সিলেট প্রতিনিধি
    কুলাউড়ায় স্কুল ফিডিং কার্যক্রম বন্ধ

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিচালিত স্কুল ফিডিং কার্যক্রম…

    তিমির বনিক
    লাখাইয়ে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান, আটক ৩

    হবিগঞ্জের লাখাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত তিনজনকে আটক…

    আশীষ দাশ গুপ্ত। লাখাই প্রতিনিধি
    হবিগঞ্জে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, পিতা-পুত্রের মৃত্যু

    হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিতা ও পুত্র নিহত হয়েছেন। সামনে থাকা…

    আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

    জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'দেশে একটি মহল রাজনীতির…

    বাংলা মেইল ডেস্ক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    আওয়ামী লীগের নামে ইসিতে দলের নিবন্ধন চাইলেন উজ্জল রায়
    আওয়ামী লীগের নামে ইসিতে দলের নিবন্ধন চাইলেন উজ্জল রায়
    মার্চ ২৫, ২০২৫
    সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার
    সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার
    মে ১২, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
    মে ১৬, ২০২৬
    ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপরই ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে: মির্জা ফখরুল
    মে ১৬, ২০২৬
    কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
    মে ১৬, ২০২৬
    চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী
    মে ১৬, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন শহীদ মিনারে রুমিন ফারহানার ফুল দেওয়া নিয়ে হট্টগোল, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

শহীদ মিনারে রুমিন ফারহানার ফুল দেওয়া নিয়ে হট্টগোল, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬
শেয়ার
Ad imageAd image

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শহীদ মিনারে ফুল দেওয়ার সময় সৃষ্ট হট্টগোলকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তাঁর সমর্থকরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত দেড়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা
রাজনগরে র‌্যাব সদস্যদের ওপর হামলা, আহত ৩
খালেদা জিয়া বাংলার একমাত্র আপোষহীন নেত্রী : আব্দুল হান্নান মাসউদ

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সরাইল উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাত ১১টা ৫০ মিনিটে উপস্থিত হন রুমিন ফারহানা। এ সময় তাঁর সঙ্গে কয়েক শ সমর্থক ছিলেন। সমর্থকদের কয়েকজন এ সময় তাঁকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন রুমিন। এ সময় বিএনপির কিছু নেতা-কর্মীকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়। ১২টা এক মিনিট বাজার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে ফুল দিতে যান তিনি। একই সময়ে ফুল দিতে আসেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির বর্তমান সদস্য আনোয়ার হোসেন মাস্টার। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শহীদ মিনারের আশপাশে হট্টগোলের সৃষ্টি হয়। অনেকেই জুতা পায়ে শহীদ মিনারে উঠে পড়েন। শহীদ মিনারে দেওয়া ফুলও ছিঁড়ে ফেলা হয়।

এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে রুমিন ফারহানার কয়েক শ সমর্থক ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় অবরোধ করেন। তারা লাঠিসোঁটা হাতে টায়ারে আগুন জ্বালিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এ সময় তাঁরা আনোয়ার হোসেন মাস্টারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।

সরাইল থানা ও খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত দেড়টার দিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা সরে দাঁড়ান। তবে মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর প্রথম আলোকে বলেন, ‘শহীদ মিনারে ফুল দেওয়ার ব্যাপারে আমাদের দলীয় সিদ্ধান্ত হয়েছে। এর বাইরে আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি। খোঁজখবর নিয়ে দেখব বিষয়টি কী।’

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, রাত দেড়টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে হাঁস প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পান ৮০ হাজার ৪৩৪ ভোট। রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ছিলেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিনি দলীয় পদ হারান।

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ প্রথমবার শহীদ মিনারে ফুল দিল জামায়াত
পরের সংবাদ মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বার্মিংহাম সংবাদযুক্তরাজ্য

বার্মিংহামে আর-রাশাদ ফাউন্ডেশনের ইসলামিক দা’ওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত

রিয়াদ রায়হান
ইসলাম

মৃত্যুর আগে কালেমার তালকীন দিতে হবে কীভাবে?

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

আইন লঙ্ঘনে সৌদিতে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশরাজনীতি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরাতে নতুন পথে হাঁটছে সরকার

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d