আমাদের প্রিয় মাতৃভূমি গভীর সংকটে আছে, ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে এই সংকটে দেশ ও জাতির নিরাপত্তা বিধান করা আমাদের ইমানী দায়িত্ব ও কর্তব্য। খেলাফত মজলিস বার্মিংহাম শাখার নিয়মিত মাসিক নির্বাহী বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের যুক্তরাজ্য সভাপতি নর্থের মুফতি তাজুল ইসলাম একথাগুলো বলেন।
আস্টনস্থ দারুসসুন্নাহের হলরুমে শাখা সভাপতি মাওলানা আ.ফ.ম শুয়াইবের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য নর্থের সেক্রেটারি মাওলানা এনামুল হাসান ছাবির।
শাখা বায়তুলমাল সম্পাদক মাওলানা ইউসুফ বিন আকিলের দারসে কোরআন এর মাধ্যমে শুরু হওয়া বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম শাখার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, হাফেজ মাওলানা শাহেদ আহমদ, আলহাজ্ব মইনউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শাকুর, তারেকুর রাজা চৌধুরি, হাফেজ মন্জুর আহমদ, হাজী হান্নান উল্লাহ, হাজী আইয়ুব মিয়, হাজী মছব্বির আলী, মুহাম্মদ সায়েদ আলী, হাজী সিরাজুল ইসলাম ভূঁইয়া, হাজী নজরুল ইসলাম, হাজী আব্দুস সুবহান,ক্বারী মুহাম্মদ মুহসিন চৌধুরি।
বৈঠকে বিএনপি নেতা ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল লতিফ জেপীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও মাগফিরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।





