বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    রাজারহাটে মোবাইল কোর্টের অভিযানে নিষিদ্ধ জাল জব্দ

    কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অবৈধ মৎস্য আহরণ রোধে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে নিষিদ্ধ…

    এম জি রাব্বুল ইসলাম পাপ্পু
    হাওরাঞ্চলে খাদ্য নিরাপত্তা জোরদার করা হবে: এমপি কামরুল

    হাওরাঞ্চলে দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    সবুজ সিলেট কার্যালয়ে হামলা ও লুটপাটের অভিযোগ

    সিলেট নগরীর রায়নগর রাজবাড়ী এলাকায় অবস্থিত স্থানীয় দৈনিক ‘সবুজ সিলেট’ পত্রিকা কার্যালয়…

    নিজস্ব প্রতিবেদক
    উন্নয়ন বরাদ্দে কৃতজ্ঞতা জানিয়ে হবিগঞ্জে আনন্দ র‍্যালি

    হবিগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম শুরুর প্রেক্ষাপটে আনন্দ র‍্যালি করেছে জেলা বিএনপি।…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    সেনাসদস্যরা জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন

    কোর কমিটিতে সিদ্ধান্ত

    বাংলা মেইল ডেস্ক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    ইউনূস-মোদি বৈঠকে নতুন ইস্যু হাসিনা
    ইউনূস-মোদি বৈঠকে নতুন ইস্যু হাসিনা
    এপ্রিল ৫, ২০২৫
    সাম্যকে রাজনৈতিক কারণে হত্যা—অভিযোগ রিজভীর
    সাম্যকে রাজনৈতিক কারণে হত্যা—অভিযোগ রিজভীর
    মে ১৫, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    হাওরাঞ্চলে খাদ্য নিরাপত্তা জোরদার করা হবে: এমপি কামরুল
    মে ৬, ২০২৬
    বিজেপি কর্মী খুন, উত্তপ্ত নিউটাউন
    মে ৫, ২০২৬
    জাতীয় জাদুঘরে হেফাজতের ১৩ দফা ও আল্লামা শফীর চিঠি প্রদর্শন হবে কাল
    মে ৫, ২০২৬
    ইস্তফা দিচ্ছেন না মমতা, নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত কী হবে?
    মে ৫, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন হাওরাঞ্চলে খাদ্য নিরাপত্তা জোরদার করা হবে: এমপি কামরুল
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

হাওরাঞ্চলে খাদ্য নিরাপত্তা জোরদার করা হবে: এমপি কামরুল

জাহাঙ্গীর আলম ভূঁইয়া - সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ৬, ২০২৬
শেয়ার
Ad imageAd image

হাওরাঞ্চলে দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা বর্তমান সরকারের অগ্রাধিকার। কৃষকদের স্বার্থ রক্ষা করাই প্রধান লক্ষ্য।

আরও পড়ুন

‘দক্ষিণপন্থীদের উত্থান’ মন্তব্যে মির্জা ফখরুলকে ঘিরে সমালোচনার ঝড়
ওয়াহিদ সিদ্দিক বিদ্যালয়ের ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন
ইরানে হস্তক্ষেপ প্রশ্নে দ্বিধায় ট্রাম্প

বুধবার বিকেলে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারের খাদ্যগুদাম প্রাঙ্গণে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কামরুজ্জামান কামরুল বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের পাশে রয়েছেন এবং সব সময় তাদের পাশে থাকবেন। সংসদ অধিবেশন চলাকালে হাওরাঞ্চলের কৃষকদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরার পর তাঁকে কৃষকদের পাশে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিন খানের সভাপতিত্বে এবং খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল হান্নান কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে এমপি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ইতিমধ্যে তালিকা তৈরি করে সহায়তা দেওয়া হয়েছে। এই সহায়তার সময়সীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কোনো কৃষক বাদ না পড়েন।

তিনি কৃষকদের সরকারি নির্দেশনা মেনে ধান সরবরাহ করে সংগ্রহ কর্মসূচি সফল করার আহ্বান জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রান্তিক কৃষকেরা উপকৃত হবেন। এ লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জামালগঞ্জ উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩৭৩ টন, প্রতি কেজি ৩৬ টাকা দরে। সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩ হাজার ৯৯২ টন, প্রতি কেজি ৪৯ টাকা এবং আতপ চাল ১ হাজার ২ টন, প্রতি কেজি ৪৮ টাকা দরে সংগ্রহ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযূষ কান্তি মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দী, আহ্বায়ক শফিকুর রহমানসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অঙ্গসংগঠনের নেতারা।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ সবুজ সিলেট কার্যালয়ে হামলা ও লুটপাটের অভিযোগ
পরের সংবাদ রাজারহাটে মোবাইল কোর্টের অভিযানে নিষিদ্ধ জাল জব্দ
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিক

ইসরায়েলের নেতানিয়াহুকে নিয়ে হাসাহাসি

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকযুক্তরাজ্য

গাজা থেকে আনা গুরুতর অসুস্থ শিশুদের সঙ্গে দেখা করলেন প্রিন্স অব ওয়েলস

রিয়াদ রায়হান
সিলেট

শাহ পরান (রহ.) মাজারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া–মিলাদ মাহফিল

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশরাজনীতিসিলেট

সংসদে কাঁপা কণ্ঠে লুনার প্রশ্ন—ইলিয়াস আলী আজ কোথায়?

নুরুল ইসলাম রেফুল। ওসমানীনগর প্রতিনিধি
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d