বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    শ্রীমঙ্গলে দিনের আলোয় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক নারীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।…

    তিমির বনিক
    সুনামগঞ্জে দুই সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৬

    সুনামগঞ্জের দুটি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    হ‌বিগ‌ঞ্জে ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ২০

    হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রাম-এর অগ্নিকোনা ও ঈশানকোনা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    শীঘ্রই শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ

    দীর্ঘদিন বন্ধ থাকার পর মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার।…

    তিমির বনিক
    তাহিরপুরে ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ যুবক আটক

    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও একটি…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সংস্কার নিয়ে আমরা আলোচনা চলমান রাখতে চাই : সালাহউদ্দিন
    সংস্কার নিয়ে আমরা আলোচনা চলমান রাখতে চাই : সালাহউদ্দিন
    এপ্রিল ১৭, ২০২৫
    মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার
    মে ২৭, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    পশ্চিমবঙ্গে রাম রাজত্ব এসেছে : ভারতের কেন্দ্রীয় মন্ত্রী
    মে ৪, ২০২৬
    পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন জয়ের পথে
    মে ৪, ২০২৬
    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী
    মে ৪, ২০২৬
    কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি বিপুল, সম্পাদক সোহেল
    মে ৩, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৬
শেয়ার
Ad imageAd image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকার অত্যন্ত কঠোর ও আইনানুগ অবস্থানে রয়েছে। তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গঠিত এ সরকারের ওপর জনগণের পূর্ণ ম্যান্ডেট রয়েছে। উত্তরাধিকারসূত্রে পাওয়া নাজুক ও বিশৃঙ্খল অবস্থা থেকে বিভিন্ন সংস্থাকে পুনর্গঠন ও শৃঙ্খলায় ফিরিয়ে আনতে কিছুটা সময়ের প্রয়োজন হলেও সরকার সঠিক পথেই এগোচ্ছে।

আরও পড়ুন

নরসিংদীতে অভিযান: মাদক, অস্ত্র ও চোরাই গরুসহ একাধিক গ্রেপ্তার
মাত্র ৯ মাসেই হাফিজ হলো ৯ বছরের শিশু গালিব
কুয়েটের ভিসির পদত্যাগের এক দফা ঘোষণা, হলগুলোর তালা ভাঙছেন আন্দোলনকারীরা

সোমবার, ৪ মে দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বলপ্রয়োগ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পুলিশ প্রশাসনে সাম্প্রতিক বদলি ও বাধ্যতামূলক অবসর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি কোনো রাজনৈতিক বিষয় নয় বরং মন্ত্রণালয়ের একটি নিয়মিত রুটিন কার্যক্রম। নিয়োগ, বদলি, পদোন্নতি, শৃঙ্খলাজনিত ব্যবস্থা এবং অবসর গ্রহণ—সবই আইনানুগ প্রক্রিয়ায় সম্পন্ন করা হচ্ছে।

তিনি জানান, এসব প্রশাসনিক কাজে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, এটি একটি চলমান প্রক্রিয়া।

বাধ্যতামূলক অবসরের বিষয়ে তিনি বলেন, মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে এবং বিধি মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যাতে কোনো ধরনের অবিচার না ঘটে।

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে কারাগার থেকে জামিনে মুক্ত হওয়া অপরাধীদের বিষয়ে মন্ত্রী বলেন, আদালত থেকে জামিন পাওয়া আইনি বিষয়। তবে এসব চিহ্নিত অপরাধীরা যাতে সমাজে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য পুলিশ সতর্ক রয়েছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হত্যাকাণ্ডসহ যেকোনো অপরাধের ক্ষেত্রে আইন নিজস্ব গতিতে চলবে এবং অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আসতে হবে।

মন্ত্রী বলেন, ১ মে থেকে সারা দেশে মাদক, অবৈধ অস্ত্র এবং চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযান শুরু হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, র‍্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে এ অভিযানে কাজ করছে।

তিনি বলেন, মাদক ব্যবসার মূলহোতা এবং সীমান্ত দিয়ে চোরাচালানে জড়িত বড় সিন্ডিকেটগুলোকে ধরা আমাদের প্রধান লক্ষ্য। মাদকের এই ভয়াবহ অবস্থা থেকে নিষ্কৃতি পেতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে বিদ্যমান পুলিশের ইউনিফর্ম নিয়ে অসন্তোষের পরিপ্রেক্ষিতে নতুন ইউনিফর্মের বিষয়ে নীতিগত সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, পুলিশের আবেদন ও সার্বিক গ্রহণযোগ্যতার কথা বিবেচনা করে আগের ঐতিহ্যবাহী পোশাকের আদলে পরিবর্তন আনা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রোপলিটন ও জেলা পুলিশের শার্টের রঙ আগের মতো বহাল থাকলেও প্যান্টের ক্ষেত্রে ‘খাকি’ রঙ নিশ্চিত করা হয়েছে। কাপড় উৎপাদন ও প্রস্তুতির জন্য কিছুটা সময় প্রয়োজন হওয়ায় দ্রুতই এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে।

রোহিঙ্গা ক্যাম্পের ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, উখিয়া ও টেকনাফে অবস্থানরত প্রায় ১২-১৪ লক্ষ বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের শৃঙ্খলা নিশ্চিত করা, মাদক চোরাচালান রোধ এবং ক্যাম্পের ভেতরে-বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জয়েন্ট ফোর্সের লিডারশিপ ও অপারেশনাল বিষয়গুলো নিয়েও সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

সদ্য সমাপ্ত সংসদ অধিবেশনকে ইতিহাসের অন্যতম সফল ও কার্যকর অধিবেশন হিসেবে অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি প্রাণবন্ত ও বৈচিত্র্যময় পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয়েছে। সরকারি ও বিরোধী দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গঠনমূলক বিতর্ক ও রেকর্ড সংখ্যক আইন প্রণয়ন হয়েছে, যা গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক বার্তা।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ কমিটির সদস্যবৃন্দ অংশ নেন।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ সিনেমার মতই নাটকীয় থালাপতি বিজয়ের উত্থান
পরের সংবাদ তাহিরপুরে ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ যুবক আটক
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশ

ঝটিকা মিছিলের পরিকল্পনায় আ.লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলা মেইল ডেস্ক
কুষ্টিয়ায় ধান আনতে গিয়ে বজ্রপাতে ট্রলিচালকের মৃত্যু
বাংলাদেশ

কুষ্টিয়ায় ধান আনতে গিয়ে বজ্রপাতে ট্রলিচালকের মৃত্যু

বাংলা মেইল ডেস্ক
অর্থ-বাণিজ্যজাতীয়লিড

উপদেষ্টা পরিষদে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন

বাংলা মেইল ডেস্ক
জাতীয়লিড

চলতি বছরই পার্বত্য চট্টগ্রামের ১০০ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d