গাজয় চলমান হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে চলছে প্রতিাবাদ ও বিক্ষোভ আন্দোলন। গাজার প্রতি সংহতি জানিয়ে আগামীকাল শনিবার বার্মিংহামের ঐতিহাসিক স্মলহিথ পার্কে সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম মিডল্যান্ডস শাখা।
হেফাজতে ইসলামের নেতা মাওলানা এনামুল হাসান সাবির এই তথ্য নিশ্চিত করেছেন বাংলা মেইলকে।
তিনি জানান দুপুর ১২টায় স্মলহিথ পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে যুক্তরাজ্যের মিডল্যান্ডসে অবস্থানরত সর্বস্তরের মুসলিম জনতার উপস্থিতি কামনা করেছেন এই নেতা।
গাজায় হামলার প্রতিবাদে বার্মিংহামে হেফাজতের সমাবেশ শনিবার

সংবাদটি শেয়ার করুন
মন্তব্য করুন মন্তব্য করুন



