বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
    বিষু-বর্ষবরণে মণিপুরি থিয়েটারের দুই দিনের উৎসব

    মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরিদের ঐতিহ্যবাহী 'বিষু' এবং বাঙালির প্রাণের উৎসব 'বাংলা নববর্ষ' উপলক্ষে…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, ভাই গুরুতর আহত

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা–এ পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন।…

    তিমির বনিক
    ফি দিলেও নিয়োগ নেই, তাজপুর কলেজে ৪৬ প্রার্থীর হতাশা

    সিলেটের ওসমানীনগর উপজেলা সদরে অবস্থিত তাজপুর ডিগ্রি কলেজ–এ বিভিন্ন পদে নিয়োগের জন্য…

    ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
    ফেব্রুয়ারি ২৭, ২০২৫
    রাজনীতির মাঠে বড় দলগুলোকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে এনসিপি
    রাজনীতির মাঠে বড় দলগুলোকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে এনসিপি
    এপ্রিল ২৯, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
    সংসদে কাঁপা কণ্ঠে লুনার প্রশ্ন—ইলিয়াস আলী আজ কোথায়?
    মার্চ ৩১, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন কুয়েট শিক্ষার্থীদের অনশনের ৪১ ঘণ্টা, অসুস্থ হয়ে পড়েছেন ৫ জন
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

কুয়েট শিক্ষার্থীদের অনশনের ৪১ ঘণ্টা, অসুস্থ হয়ে পড়েছেন ৫ জন

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫
কুয়েট শিক্ষার্থীদের অনশনের ৪১ ঘণ্টা, অসুস্থ হয়ে পড়েছেন ৫ জন
কুয়েট শিক্ষার্থীদের অনশনের ৪১ ঘণ্টা, অসুস্থ হয়ে পড়েছেন ৫ জন
শেয়ার
Ad imageAd image

৪১ ঘণ্টা ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কিছু শিক্ষার্থী। এর মধ্যে ৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। সবশেষ মেকানিক্যাল বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলামকে অসুস্থ অবস্থায় কুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। বাকি অনশনরত শিক্ষার্থীরাও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।

আরও পড়ুন

প্রখর রৌদ্রে চা শ্রমিক ও দিনমজুররা বিপদগ্রস্ত
বেরোবির কেন্দ্রীয় ছাত্রসংসদ (ব্রাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা
মৌলভীবাজারে মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বুধবার ( ২৩ এপ্রিল) সকাল ৯টায় দেখা যায়, টানা ৪১ ঘণ্টার অনশনে আন্দোলনরত ২৬ শিক্ষার্থীদের সবাই শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছেন। অনেকের শরীরে রক্তচাপ কমে গেছে। কুয়েটের আবাসিক অনাবাসিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সামনে জড়ো হচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ সকাল থেকে কুয়েটের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ক্যাম্পাসের ফটকগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদিক হোসেন পরামানিক বলেন, উদ্ভূত পরিস্থিতির কারণে আজকে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে, সে জন্য বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

এদিকে অনশন থেকে প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ অব্যাহত রেখেছেন শিক্ষকেরা। উপ-উপাচার্য অনশনস্থলে গিয়ে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। কিন্তু শিক্ষার্থীরা তাঁদের দাবিতে অনড় রয়েছেন।

গতকাল মঙ্গলবার সারা দিন কয়েকবার শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে আলোচনায় বসার অনুরোধ জানান কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তারসহ বেশ কয়েকজন শিক্ষক। অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার বলেন, ‘আমরা অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাধিকবার কথা বলেছি। তাদের অনশন কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসার জন্য অনুরোধ করেছি। কিন্তু তাঁরা অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। তারপরও আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’

উল্লেখ্য, কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে গত সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টা থেকে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় আমরণ অনশন কর্মসূচি শুরু করেন ৩২ জন শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে অনশনরত শিক্ষার্থী আজিমুল হক সিয়াম কিছুটা অসুস্থ বোধ করলে কুয়েটের মেডিকেল সেন্টারের চিকিৎসক এসে তাঁকে স্যালাইন দেন। পরে আরও অসুস্থ হয়ে পড়লে তাঁকে মেডিকেল সেন্টারে নিয়ে ভর্তি করা হয়।

দুপুর দেড়টার দিকে জোহরের নামাজ পড়ার সময় অনশনরত শিক্ষার্থী সাদিক সিদ্দিক ফারিব অজ্ঞান হয়ে পড়েন। প্রথমে তাঁকে কুয়েটের মেডিকেল সেন্টারে ও পরে নগরীর বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

শিক্ষার্থীরা জানান, সোমবার রাতে ২ জন শিক্ষার্থী কিছুটা অসুস্থ হয়ে পড়লে তাঁদের অভিভাবকেরা এসে নিয়ে যান। এ ছাড়া একজন শিক্ষার্থীর মা অসুস্থ হয়ে পড়ায় অন্যান্য শিক্ষার্থীরা তাঁকে বাড়ি পাঠিয়ে দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতা-কর্মী ও বহিরাগতরা হামলা করলেও কুয়েট প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। হামলাকারীদের নাম উল্লেখ না করে অজ্ঞাত পরিচয় লোকজনের বিরুদ্ধে দায়সারা একটি মামলা করেছে কুয়েট প্রশাসন। হামলার ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

তারা আরও বলেন, কিছুদিন আগে বহিরাগত একজন বাদী হয়ে ২২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে। মামলায় ছাত্রদের ব্যক্তিগত পরিচয়, বিভাগ ও রোল নম্বর যেভাবে নিখুঁত বর্ণনা করা হয়েছে, তা কুয়েট প্রশাসনের সহযোগিতা ছাড়া সম্ভব না। এরপর কর্তৃপক্ষ ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। এর মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীও রয়েছে। উপাচার্যের কাছে বারবার দাবি জানালেও তিনি তাঁদের দাবিগুলো বাস্তবায়ন করেননি।

শিক্ষার্থীরা বলেন, তাঁরা গত ১৩ এপ্রিল ক্যাম্পাসে ঢুকে হল খুলে দেওয়ার জন্য দাবি জানিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁদের আহ্বানে সাড়া দেয়নি। ২ রাত তাঁরা খোলা আকাশের নিচে থাকার পর ১৫ এপ্রিল তালা ভেঙে হলে ঢোকেন। কিন্তু হলে খাবার, পানি ও ইন্টারনেট সংযোগ দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের কেউ তাঁদের দাবি পূরণের উদ্যোগ নেয়নি। তাই তাঁরা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে কখনো পিছপা হননি অ্যাঞ্জেলিনা জোলি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে কখনো পিছপা হননি অ্যাঞ্জেলিনা জোলি
পরের সংবাদ ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশরাজনীতি

ফুলবাড়ী হলো বীরের ভূমি, এখানে বীর জন্মায় : সারজিস আলম

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশ

খাগড়াছড়িতে অবরোধ শিথিলের ঘোষণা

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশরাজনীতিলিড

পদত্যাগ করেছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশরাজনীতিসিলেট

নির্বাচনের জন্য স্থাপিত ক্লোজড সার্কিট ক্যামেরার সরঞ্জামসহ বিদ্যালয়ে চুরি

জাহাঙ্গীর আলম ভূঁইয়া
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d