বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    আইনমন্ত্রী আনিসুলকে চড়-থাপ্পড়, দৌড়ে রক্ষা পেলেন
    আইনমন্ত্রী আনিসুলকে চড়-থাপ্পড়, দৌড়ে রক্ষা পেলেন
    এপ্রিল ২৮, ২০২৫
    সমমনা ইসলামী দলসমূহের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত
    মে ২৯, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫
টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী
টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী
শেয়ার
Ad imageAd image

ব্রিটিশ এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এমনটাই অভিযোগ তুলেছেন টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা। বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ তুলেছেন তাঁরা। যুক্তরাজ্যের সাবেক এই মন্ত্রীর ‘ন্যায়বিচার পাওয়ার মৌলিক অধিকার’ ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি তাঁদের।

আরও পড়ুন

সাবেক সাংসদ সাকিব আল হাসানকে দুদকে তলব
স্বামীর কোপে স্ত্রীর হাত বিচ্ছিন্ন, গণপিটুনিতে নিহত স্বামী
সিলেট বিভাগের প্রথম ডিআইজির ইন্তেকাল

ব্রিটিশ সংবাদমাধ্যম ইভিনিং স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, লন্ডন থেকে পাওয়া খবরে জানা গেছে, দুর্নীতির অভিযোগে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে সরব হয়েছেন টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা। ব্রিটেনের হ্যাম্পস্টেড-হাইগেট এলাকার এমপি টিউলিপের আইনজীবীরা বলছেন, দুর্নীতির অভিযোগের বিষয়ে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এক মাস আগে অনুরোধ করা সত্ত্বেও ‘তথ্য-প্রমাণ জমা দিতে ব্যর্থ হয়েছে।’

টিউলিপ ও তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে দুদক দুর্নীতির অভিযোগ তদন্ত করছে। অভিযোগ অনুযায়ী, টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও তাঁর পরিবার বাংলাদেশের একটি অবকাঠামো প্রকল্প থেকে ৫ বিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন।

টিউলিপের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো, তিনি ঢাকার পূর্বাচল আবাসিক প্রকল্পে তাঁর মা ও দুই-ভাইবোনকে তিনটি প্লট বরাদ্দ দিতে খালার ওপর চাপ সৃষ্টি করেছিলেন। গত ১৩ এপ্রিল বাংলাদেশের একটি আদালত টিউলিপকে ২৭ এপ্রিলের মধ্যে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

টিউলিপের মা শেখ রেহানা (৬৯), বড় ভাই রাদওয়ান মুজিব (৪৪) এবং ছোট বোন আজমিনার (৩৪) বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাঁরা অবৈধভাবে প্লট নিয়েছেন বলে অভিযোগ। দুর্নীতির অভিযোগ ওঠার পর টিউলিপ গত জানুয়ারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি ও তাঁর পরিবার এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।

দুদক এই মামলা নিয়ে প্রকাশ্যে নানা কথা বললেও টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা বলছেন, তাঁদের মক্কেলকে কোনো ফৌজদারি অভিযোগের বিষয়ে বাংলাদেশ থেকে কিছুই জানানো হয়নি। দ্য ইভিনিং স্ট্যান্ডার্ডের দেখা টিউলিপের আইনজীবীদের বাংলাদেশে পাঠানো একটি চিঠিতে এমন দাবি করা হয়েছে।

টিউলিপকে আইনি সেবা দেওয়া প্রতিষ্ঠান স্টিফেনসন হারউড গত ১৮ মার্চ দুদককে চিঠি দেয়। তারা দাবি করে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কোনো মামলাই টেকে না, তাঁর বাংলাদেশে আসার তো প্রশ্নই ওঠে না। তারা দুদকের বিরুদ্ধে ‘সাজানো অভিযান’ চালানোর অভিযোগও তুলেছে। তারা বলেছে, দুদক ‘মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ’ এনে, সংবাদমাধ্যমে খবর ফাঁস করে এবং ইন্টারপোলের রেড নোটিশ জারির হুমকি দিয়ে টিউলিপের সিদ্দিকের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

চিঠিতে বলা হয়েছে, ‘দুদক আদালতের কাছে অভিযোগ দায়ের করেছে, গ্রেপ্তারি পরোয়ানা পেয়েছে, ইন্টারপোলের রেড নোটিশ চাওয়ার হুমকি দিয়েছে এবং এসব বিষয়ে সংবাদমাধ্যমে ব্রিফ করেছে। অথচ টিউলিপ সিদ্দিক বা তাঁর আইনজীবীদের সঙ্গে কোনো যোগাযোগই করেনি। এটি সম্পূর্ণ অস্বাভাবিক এবং সুষ্ঠু প্রক্রিয়া ও ন্যায্য পদ্ধতির পরিপন্থী।’

এতে আরও বলা হয়েছে, ‘এই আচরণ আন্তর্জাতিক রীতির স্পষ্ট লঙ্ঘন। এটি ইঙ্গিত দেয়, দুদক ও বাংলাদেশের কর্তৃপক্ষ টিউলিপ সিদ্দিকের সঙ্গে কেমন আচরণ করতে চলেছে।’ চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘দুদক, এর তদন্তকারী কর্মকর্তা, প্রসিকিউশন এবং বাংলাদেশের আদালত সবাই টিউলিপ সিদ্দিকের ন্যায়বিচার পাওয়ার মৌলিক অধিকার নিশ্চিত করতে তাঁদের আইনি বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হচ্ছেন।’

চিঠিতে আরও বলা হয়, ‘দুদকের উচিত সংবাদমাধ্যমের সাহায্য নিয়ে খেলা না খেলে সামনে এগিয়ে আসা। টিউলিপ সিদ্দিকের মুখোমুখি হওয়া থেকে পিছু হটা বন্ধ করে তাঁর সঙ্গে ন্যায্য ও খোলাখুলিভাবে আলোচনা করা।’ স্টিফেনসন হারউড দ্য স্ট্যান্ডার্ডকে জানিয়েছে, তারা এই দুটি চিঠির কোনো জবাব পায়নি।

গত সপ্তাহে দুদক চেয়ারম্যান আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশ কর্তৃপক্ষ টিউলিপ সিদ্দিকের সঙ্গে চিঠি চালাচালি করবে না। বিষয়টি আদালতই দেখবেন। তিনি বলেন, ‘চিঠি চালাচালি আদালতের প্রক্রিয়ার বিকল্প হতে পারে না।’ তিনি আরও বলেন, ‘পরোয়ানা জারির পরও যদি তিনি হাজির না হন, তাহলে তাঁকে পলাতক আসামি হিসেবে গণ্য করা হবে।’

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ পাথর খেকোদের দৃষ্টি এখন সাদাপাথর পাথর খেকোদের দৃষ্টি এখন সাদাপাথর
পরের সংবাদ তিন দেশের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘জংলি’ তিন দেশের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘জংলি’
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

মাধবপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
বাংলাদেশ

মাধবপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশ

৫ দফা দাবিতে ঢাকায় ৮ দলের সমাবেশ শুরু

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশ

বিয়ে না পড়ানোয় ইমামকে কুপিয়ে হত্যার অভিযোগ

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশরাজনীতি

খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d