বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সংস্কার নিয়ে আমরা আলোচনা চলমান রাখতে চাই : সালাহউদ্দিন
    সংস্কার নিয়ে আমরা আলোচনা চলমান রাখতে চাই : সালাহউদ্দিন
    এপ্রিল ১৭, ২০২৫
    মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার
    মে ২৭, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ফিলিস্তিনের পশ্চিম তীরে খুন ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

ফিলিস্তিনের পশ্চিম তীরে খুন ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫
ফিলিস্তিনের পশ্চিম তীরে খুন ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল
ফিলিস্তিনের পশ্চিম তীরে খুন ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল
শেয়ার
Ad imageAd image

গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে। মাঝে অল্প সময়ের জন্য যুদ্ধবিরতি হলেও সেখানে স্থায়ী শান্তি আসেনি। অঞ্চলটিতে ইসরায়েলি বর্বরতা এতটাই বেশি যে এতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৫১ হাজার মানুষ নিহত এবং আহত হয়েছে ১ লাখ ১৫ হাজার। নিখোঁজ অনেকে। অঞ্চলটির প্রায় ৯০ ভাগ বাড়িঘর বিধ্বস্ত। গাজায় ইসরায়েলি বর্বরতার এই প্রকাশ্য প্রদর্শনের ব্যাপকতায় আড়ালে পড়ে গেছে ফিলিস্তিনের আরেক ভূখণ্ড পশ্চিম তীরে দেশটির নৃশংসতা।

আরও পড়ুন

মাকে সঙ্গে নিয়ে কার্তিকের বাড়িতে শ্রী লীলা, প্রেমের গুঞ্জন!
৬৪ বাংলাদেশিসহ ১২৭ জনকে মালয়েশিয়া থেকে ফেরত
গাজায় বেড়েছে ইসরায়েলের আগ্রাসন, ১১৪ মৃত্যু

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় বিধ্বংসী যুদ্ধ শুরু হয়। এর জেরে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্যও এক নতুন ও মারাত্মক বাস্তবতা তৈরি হয়েছে। বিশ্বের মনোযোগ গাজার দিকে থাকায় পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান আকার, সংখ্যা ও তীব্রতায় বেড়েছে। সেনাবাহিনী বলছে, তথাকথিত ক্রমবর্ধমান ‘জঙ্গি হুমকি’ মোকাবিলায় তারা এই জোরদার অভিযান চালাচ্ছে।

জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক কার্যালয় ও ইসরায়েলি বসতি পর্যবেক্ষণকারী মানবাধিকার গোষ্ঠী পিস নাওয়ের সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে পশ্চিম তীরে ইসরায়েল কী ধরনের নারকীয় পরিস্থিতি তৈরি করেছে, তা তুলে ধরা হলো—

গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে নিহত বেশির ভাগ ফিলিস্তিনিই ইসরায়েলের কথিত সামরিক অভিযানের সময় মারা গেছে। এই অভিযানগুলো গ্রাম ও শহরে চালানো হচ্ছে। ইসরায়েল বলছে, ‘জঙ্গিবাদ’ দমনে এই অভিযানগুলো প্রয়োজন। নিহতদের অনেকে সংঘর্ষে নিহত ‘জঙ্গি’ ছিল, অথবা পাথর বা পেট্রলবোমা নিক্ষেপকারী যুবক—বলে দাবি ইসরায়েলের।

কিন্তু ফিলিস্তিনি ও আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীগুলো বলছে, বেসামরিক বহু মানুষ ইসরায়েলি বাহিনীর ক্রসফায়ারে পড়ে নিহত হয়েছে। হামাসের হামলার পর থেকে নিহতদের মধ্যে ১৮২ জন ১৮ বছরের কম বয়সী শিশু। ইসরায়েল বলছে, এদের কেউ কেউ পাথর নিক্ষেপ ও ‘জঙ্গি’ কার্যক্রমে জড়িত ছিল। অধিকার গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ এনেছে।

ইসরায়েল পশ্চিম তীরের উত্তরাঞ্চলের চারটি প্রধান শরণার্থীশিবিরে বড় আকারের অভিযান চালাচ্ছে। অভিযানের তীব্রতায় প্রায় ৪০ হাজার মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। অনেকে এখন প্রতিবেশী গ্রামগুলোতে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছে। আবার অনেকে ভাড়া বাসায় থাকছে, রয়েছে বাড়ি ফেরার অপেক্ষায়।

এদিকে ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, বাস্তুচ্যুতদের অন্তত এক বছরের জন্য ফিরতে দেওয়া হবে না। দখলদার সেনাবাহিনী রাস্তাঘাট ভেঙে দিয়েছে, অবকাঠামো ধ্বংস করেছে এবং শত শত ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে। ইসরায়েল বলছে, তারা ‘সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংস করছে। তবে বেসামরিকদের বাড়িঘরই ধ্বংস করা হয়েছে বেশি।

উত্তেজনার আরেকটি ঘটনায়—দখলদার ইসরায়েলি সেনাবাহিনী ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ড্রোন হামলার মতো কৌশল পুনরায় শুরু করেছে, যা আগে বিরল ছিল। হামাসের হামলার পর পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনিদের আহত বা নিহত হওয়ার ঘটনা বেড়েছে। ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে থাকা ছোট বেদুইন গ্রামগুলোতে বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য এই হামলা প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের বসতি স্থাপনের পক্ষে থাকা সরকারের মাধ্যমে উৎসাহিত বসতি স্থাপনকারীরা নিকটস্থ টিলাগুলোতে নতুন অননুমোদিত আউটপোস্ট তৈরি করছে।

ইসরায়েল বলছে, তারা বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরোধিতা করে এবং এর জন্য একটি ছোট উগ্রপন্থী অংশকে দায়ী করে। ফিলিস্তিনিরা বলছে, ইসরায়েলি সেনাবাহিনী তাদের রক্ষায় তেমন কিছুই করে না এবং এই হামলাগুলো তাদের জমি থেকে উচ্ছেদ করার একটি পদ্ধতিগত চেষ্টার অংশ।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা প্রায় ৮০টি নতুন আউটপোস্ট তৈরি করেছে। অধিকার গোষ্ঠীগুলো বলছে, এই আউটপোস্টগুলোতে প্রায়শই উগ্রপন্থী ইসরায়েলি কর্মীরা থাকে এবং এরাই ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার প্রধান চালিকাশক্তি। এই ছোট অননুমোদিত ভূমি দখলকে ইসরায়েল সরকার নীরবে সমর্থন দেয় এবং উৎসাহিত করে।

ইসরায়েল বছরের পর বছর ধরে অনেক আউটপোস্টকে অনুমোদিত বসতিতে রূপান্তর করেছে, যাতে তারা এই অঞ্চলের ওপর তাদের দখল পাকা করতে পারে এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা প্রতিরোধ করতে পারে। ইসরায়েলের সরকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৩টি নতুন বসতি স্থাপন করেছে। এগুলোর মধ্যে অন্তত পাঁচটি মূলত আউটপোস্ট হিসেবে যাত্রা শুরু করেছিল। এতে পশ্চিম তীরে মোট বসতির সংখ্যা দাঁড়িয়েছে ১৪০। বেশির ভাগ আন্তর্জাতিক সম্প্রদায় বসতিগুলোকে অবৈধ মনে করে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগুলোকে সমর্থন করেছিলেন।

এদিকে ফিলিস্তিনি শহরগুলোর মধ্যে চলাচল আরও কঠিন হয়েছে। নতুন চেকপোস্টগুলো এই অঞ্চলকে আরও বিভক্ত করেছে এবং চলাচলের ক্ষেত্রে এমন প্রতিবন্ধকতা তৈরি করেছে, যা ইসরায়েলি সেনাবাহিনী যেকোনো সময় বন্ধ করে দিতে পারে। যেসব ক্রসিং ২৪ ঘণ্টা খোলা থাকত, সেগুলো সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে বন্ধ হতে শুরু করেছে। এতে লাখ লাখ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং নিয়মিত যাতায়াত ঘণ্টার পর ঘণ্টার দীর্ঘ যাত্রায় পরিণত হয়েছে। গাজায় যুদ্ধ চলতে থাকায় এবং পশ্চিম তীর উত্তাল হওয়ায় ফিলিস্তিনিরা বলছেন, জীবন কেবল আরও কঠিন হচ্ছে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ কুয়েটের ভিসি, প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি কুয়েটের ভিসি, প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
পরের সংবাদ মালয়েশিয়ায় উন্মুক্ত সাঁতারে সোনা জিতলেন বাংলাদেশের রাফি মালয়েশিয়ায় উন্মুক্ত সাঁতারে সোনা জিতলেন বাংলাদেশের রাফি
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিকবার্মিংহাম সংবাদযুক্তরাজ্য

বার্মিংহামে ট্রেন চলাচলে বড় ব্যাঘাত, বিলম্ব ও বাতিলের আশঙ্কা

রিয়াদ রায়হান
ইসরায়েলি বর্বরতায় নিহত ছাড়াল ৫২ হাজার
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

ইসরায়েলি বর্বরতায় নিহত ছাড়াল ৫২ হাজার

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

কেন ভেঙ্গে গেল যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিককমিউনিটি সংবাদলিড

ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d