বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সংস্কার নিয়ে আমরা আলোচনা চলমান রাখতে চাই : সালাহউদ্দিন
    সংস্কার নিয়ে আমরা আলোচনা চলমান রাখতে চাই : সালাহউদ্দিন
    এপ্রিল ১৭, ২০২৫
    মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার
    মে ২৭, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ধান-চাল সংগ্রহ: কম দামে চায় সরকার, রাজি নন কৃষক-মিলার
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
অর্থ-বাণিজ্য

ধান-চাল সংগ্রহ: কম দামে চায় সরকার, রাজি নন কৃষক-মিলার

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫
ধান-চাল সংগ্রহ: কম দামে চায় সরকার, রাজি নন কৃষক-মিলার
ধান-চাল সংগ্রহ: কম দামে চায় সরকার, রাজি নন কৃষক-মিলার
শেয়ার
Ad imageAd image

নওগাঁর মাঠে এখন শুধু পাকা ধানের সুবাস। নিচু জমিগুলোর ধান কাটা ও মাড়াই শুরু করেছেন কৃষকেরা। এরই মধ্যে সরকারি উদ্যোগে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানও শুরু হয়েছে। তবে নানা ঝক্কি-ঝামেলা ও কম দামের কারণে এবারও সরকারি গুদামে ধান-চাল দিতে আগ্রহী নন কৃষক ও মিলাররা।

আরও পড়ুন

“আমি হাওর পাড়ের সন্তান, অনিয়ম সহ্য করবো না” — এমপি কামরুল
২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন করলো বিশ্বব্যাংক
ভারতে নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস বন্ধের আহ্বান ঢাকার

জানা গেছে, এবার কৃষক পর্যায়ে ধানের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৬ এবং মিলপর্যায়ে সেদ্ধ চালের দাম ৪৯ টাকা। এই দামে সন্তুষ্ট নন কৃষক ও মিলার—দুই পক্ষই।

সরেজমিনে দেখা গেছে, জেলার বিভিন্ন মাঠের নিচু জমির ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। কেউ কেউ পরিবার-পরিজন নিয়ে খেতেই ধানমাড়াই করছেন। কোথাও কোথাও আবার কামলা (শ্রমিক) এনে দল বেঁধে ধান কাটা হচ্ছে। ঘরে ঘরে শুরু হচ্ছে ধান তোলার ব্যস্ততা। কৃষকেরা ধান তুলেই বাজারে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন।

নওগাঁ সদর উপজেলার কৃষক শহিদুল ইসলাম বলেন, ‘এ বছর বীজ, সার, কীটনাশক আর শ্রমিকের খরচ অনেক বেড়েছে। ৩৬ টাকা কেজি দিয়ে খরচ উঠবে না। তারপর আবার সরকারি গুদামে ধান দিতে হলে অনেক ঝামেলায় পড়তে হয়।’

আত্রাইয়ের কৃষক ফিরোজ আলী বলেন, ‘গুদামে ধান দিতে হলে রেজিস্ট্রেশন লাগে, মাপজোক হয়, পরে টাকা আসে। এত সময় কই? হাটে নিয়ে বিক্রি করলেই টাকা হাতে। তাই সবাই গুদামের চেয়ে হাটেই বেশি বিক্রি করে।’

অন্যদিকে মিলাররা সরকারের নির্ধারিত দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, চালের দাম ধানের দামের দ্বিগুণের কাছাকাছি হওয়ার কথা। সেখানে মাত্র ৪৯ টাকা কেজি দরে চাল দিলে লাভ নয়; বরং লোকসান হবে কেজিতে ৫-৬ টাকা।

নওগাঁ জেলা চালকলমালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, ‘৩৬ টাকায় ধান কিনে ৪৯ টাকায় চাল সরবরাহ করা খুবই কঠিন। বাস্তবতা অনুযায়ী চালের দাম কমপক্ষে ৫৫ টাকা হওয়া উচিত। এখানে বড় ধরনের বৈষম্য রয়েছে। সরকারকে অনুরোধ করছি, এ বৈষম্য দূর করার জন্য।’ তিনি আরও বলেন, ‘নওগাঁয় মোটা ধানের আবাদ হয় না। সরকারকে চাল দিতে হলে হাওর এলাকা থেকে মোটা ধান সংগ্রহ করতে হয়। এতে আমাদের অতিরিক্ত খরচ হয়। এ কারণে এই অঞ্চলের মিলাররা সরকারের বেঁধে দেওয়া দামে অসন্তোষ প্রকাশ করছেন।’

অটোমেটিক রাইস মিলমালিক সমিতির সভাপতি তৌফিকুল ইসলাম বাবু বলেন, ‘কয়েক বছর ধরেই লোকসানে সরকারকে চাল সরবরাহ করছি। দেড় মণ ধান থেকে এক মণ চাল হলেও, সব খরচ বাদ দিলে এবারও প্রতি কেজিতে ৫-৬ টাকা লোকসান হবে।’

তৌফিকুল ইসলাম আরও বলেন, সরকারের উচিত ধান-চালের টেস্ট মিলিং করে বাস্তব রেশিও অনুযায়ী দর নির্ধারণ করা। তা না হলে ধান-চাল সেক্টরে বড় ক্ষতি হতে পারে।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ১১টি উপজেলায় এবার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৭২৭ টন। আর সেদ্ধ চাল সংগ্রহ করা হবে ৫৪ হাজার ৭৭ টন। এ জন্য জেলার ৩৮৭টি মিলমালিককে চুক্তির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে খাদ্য বিভাগ।

জানতে চাইলে নওগাঁ সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ হোসেন বলেন, ‘সরকার যে দর নির্ধারণ করেছে তা সন্তোষজনক। আমাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে মিলার ও কৃষকদের ইতিমধ্যে অবহিত করা হয়েছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন।’

এ বিষয়ে নওগাঁ জেলা খাদ্যনিয়ন্ত্রক খন্দকার ফরহাদ হোসেন বলেন, সরকারি সংগ্রহের মূল লক্ষ্য হলো কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য দর নিশ্চিত করা, বাজারদর নিয়ন্ত্রণে রাখা এবং সরকারি গুদামে পর্যাপ্ত মজুত গড়ে তোলা।’ তিনি জানান, সরকারি নির্দেশ অনুযায়ী ২৪ এপ্রিল থেকে সংগ্রহ শুরু হয়েছে। দুর্নীতি বা হয়রানি এড়াতে কঠোর নজরদারির ব্যবস্থাও নেওয়া হয়েছে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ রাজনীতির মাঠে বড় দলগুলোকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে এনসিপি রাজনীতির মাঠে বড় দলগুলোকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে এনসিপি
পরের সংবাদ এআই এখন করতে পারবে হাসি-কান্না এআই এখন করতে পারবে হাসি-কান্না
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

সিলেটে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাড়াশি অভিযান আটক ৩
বাংলাদেশ

সিলেটে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাড়াশি অভিযান আটক ৩

বাংলা মেইল ডেস্ক
সিলেট

হবিগঞ্জ-৫ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

‎সোহাগ মিয়া
বাংলাদেশরাজনীতি

জ্বালানিমন্ত্রীকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা

বাংলা মেইল ডেস্ক
সিলেট

স্বামী-স্ত্রীর ছদ্মবেশে মাদক সম্রাট স্বপন গ্রেপ্তার

তিমির বনিক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d