বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ
    বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ
    এপ্রিল ১৭, ২০২৫
    সংসদীয় গণতন্ত্রই চায় ইসলামপন্থি ৬ দল
    মে ২৮, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন অভিযান শেষেই গাজা দখলের ঘোষণা নেতানিয়াহুর
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

অভিযান শেষেই গাজা দখলের ঘোষণা নেতানিয়াহুর

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: মে ২২, ২০২৫
অভিযান শেষেই গাজা দখলের ঘোষণা নেতানিয়াহুর
অভিযান শেষেই গাজা দখলের ঘোষণা নেতানিয়াহুর
শেয়ার
Ad imageAd image

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের গালভরা নাম ‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’ শেষ হওয়ার পরপরই তাঁর দেশ পুরো উপত্যকা কবজা করে নেবে। স্থানীয় সময় গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এই অবস্থান ব্যক্ত করেন। পাশাপাশি অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ভয়াবহ যুদ্ধ অবসানের কিছু চরম শর্তও দিয়েছেন তিনি।

আরও পড়ুন

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বার্মিংহামে কূটনৈতিক অভ্যর্থনা
২৮শে মার্চ উদযাপন পরিষদের সাংবাদিক সম্মেলন
কালমেগির আঘাতে ফিলিপাইনে নিহত ১০০, নিখোঁজ ২৬

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে গাজায় ইসরায়েলের অবিরাম বোমা হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। কেবল গতকাল বুধবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ৮২ জন নিহত হয়েছেন। তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে এবং অবরোধের কারণে ত্রাণবাহী খুব কম ট্রাকই প্রবেশ করতে পারছে অঞ্চলটিতে।

বুধবার নেতানিয়াহু আরও বলেন, যদি ‘সাময়িক যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময়ের সুযোগ আসে, ইসরায়েল তাতে রাজি থাকবে।’ যুদ্ধ অবসানে ইসরায়েলি নেতা কয়েকটি শর্ত দিয়েছেন সেগুলো হলো—সব বন্দীর মুক্তি, হামাসের নিরস্ত্রীকরণ, গোষ্ঠীটির নেতৃত্বকে নির্বাসিত করা এবং ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া একটি পরিকল্পনা অনুযায়ী গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা।

ট্রাম্প এর আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের উচিত গাজার নিয়ন্ত্রণ নিয়ে অঞ্চলটি পরিচালনা করা এবং এটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরায়’ রূপান্তরিত করা। যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে নেতানিয়াহু এই প্রথম ট্রাম্পের পরিকল্পনার কথা উল্লেখ করলেন। বিভিন্ন দেশ ও মানবাধিকার গোষ্ঠী এই পরিকল্পনাকে জাতিগত নির্মূল অভিযান বলে আখ্যায়িত করেছে।

গাজায় চলমান গণহত্যার নেতৃত্ব দেওয়া নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের উচিত ‘কার্যক্রম পরিচালনার স্বাধীনতা বজায় রাখতে মানবিক সংকট’ এড়ানো। তিনি গাজায় খুব সীমিত সংখ্যক মানবিক ত্রাণবাহী ট্রাক প্রবেশের ইসরায়েলি সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। তিনি ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে তৈরি’ একটি বহুল সমালোচিত পরিকল্পনারও কথা বলেন, যার উদ্দেশ্য হামাসের নিয়ন্ত্রণ ছাড়াই এই ছিটমহলে খাদ্য বিতরণ করা। ফিলিস্তিনি গোষ্ঠীটি অবশ্য ত্রাণ নেওয়ার কথা অস্বীকার করেছে।

গাজায় সম্পূর্ণ অবরোধ তুলে নেওয়ার জন্য ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে। গত ২ মার্চ থেকে এই অবরোধের কারণে কোনো খাদ্য বা ত্রাণবাহী ট্রাক এই অঞ্চলে ঢুকতে পারেনি। এতে ছিটমহলটিতে মানবিক বিপর্যয় আরও বেড়েছে। জাতিসংঘের সমর্থনপুষ্ট ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের এক সমীক্ষায় দেখা গেছে, গাজার ৯৩ শতাংশের বেশি শিশু, অর্থাৎ প্রায় ৯ লাখ ৩০ হাজার শিশু দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে।

বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ১০০টি ত্রাণবাহী ট্রাক—যাতে আটা, শিশুর খাদ্য এবং চিকিৎসাসামগ্রী ছিল, গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে। তবে জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, বিতরণ সমস্যার কারণে এখন পর্যন্ত কোনো ত্রাণই অভাবী মানুষের কাছে পৌঁছায়নি।

জাতিসংঘ মহাসচিব মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘কারেম আবু সালেম দিয়ে অবশেষে সীমিত পরিমাণ যে সরবরাহ ঢুকতে দেওয়া হচ্ছে, তা গাজার বিশাল ও ব্যাপক চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। আরও অনেক বেশি ত্রাণ প্রবেশ করতে হবে।’ সাহায্য সংস্থাগুলো বলেছে, ইসরায়েল যে পরিমাণ ত্রাণ প্রবেশের অনুমতি দিচ্ছে, তা মোটেও যথেষ্ট নয়। তারা নেতানিয়াহুর এই প্রচেষ্টাকে ‘অবরোধ শেষ হয়েছে বলে ভান করার একটি ধোঁকা’ বলে আখ্যায়িত করেছে।

চিকিৎসকদের আন্তর্জাতিক সংগঠন ডক্টরস উইদাউট বর্ডারসের খান ইউনিসের জরুরি সমন্বয়ক পাস্কেল কোইসার্ড বলেছেন, ‘কয়েক মাস ধরে কঠোর অবরোধের পর ইসরায়েলি কর্তৃপক্ষের হাস্যকরভাবে অপর্যাপ্ত ত্রাণ গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত তাদের উদ্দেশ্যকে স্পষ্ট করে তোলে—গাজার মানুষকে অনাহারে রাখার অভিযোগ এড়ানো, যখন প্রকৃতপক্ষে তাদের কোনোমতে বাঁচিয়ে রাখা হচ্ছে।’

নেতানিয়াহুর সংবাদ সম্মেলনের পর সমালোচকেরা দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন। বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ বলেন, তার ‘আজকের কথাগুলোর অর্থ হলো গাজার বহু বছরের দখল এবং প্রতিদিন সৈন্যদের মৃত্যুর মুখে জেগে ওঠা।’ তিনি আরও বলেন, এতে দেশের আন্তর্জাতিক অবস্থান ভেঙে পড়বে এবং অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

ডেমোক্র্যাটস দলের নেতা ইয়ার গোলান সংবাদ সম্মেলনের পর বলেন, ‘আমি চাপের মুখে থাকা এক আচ্ছন্ন, মিথ্যাবাদী ব্যক্তিকে দেখলাম, যে কোনো কিছুর জন্য দায় নেয় না।’ তিনি আরও বলেন, ‘আপনি আমার সম্পর্কে যে মিথ্যা ছড়িয়েছেন, তার জন্য আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা করব এবং আমরা খুব শিগগিরই নির্বাচনে আপনাকে পরাজিত করে ইতিহাসের পাতায় পাঠিয়ে দেব।’

নেতানিয়াহু মঙ্গলবার গোলানের সমালোচনা করেছিলেন, যখন বিরোধীদলীয় নেতা বলেছিলেন, ‘একটি সুস্থ দেশ শখ করে শিশুদের হত্যা করে না।’ নেতানিয়াহু এই মন্তব্যকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছিলেন।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ দুদকের জেরায় স্বাস্থ্য উপদেষ্টার দুই পিও ও এনসিপি নেতা দুদকের জেরায় স্বাস্থ্য উপদেষ্টার দুই পিও ও এনসিপি নেতা
পরের সংবাদ ভোটকেন্দ্র পরিচালনায় ডিসি-ইউএনওদের ভূমিকা শেষ ভোটকেন্দ্র পরিচালনায় ডিসি-ইউএনওদের ভূমিকা শেষ
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিকযুক্তরাজ্য

যুক্তরাজ্যে মাদক ও অস্ত্র পাচারে অপরাধী চক্রের টার্গেট কিশোররা

রিয়াদ রায়হান
ভারত-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন এরদোয়ান
আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন এরদোয়ান

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিককমিউনিটি সংবাদ

ইতালিতে বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরামের আনন্দ সভা

মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি
আন্তর্জাতিক

‘জলবায়ু সংকট মোকাবিলায় ৫ উদ্যোগ ছাড়া কার্যকর সমাধান সম্ভব নয়’

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d