বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ ধরতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান
    মার্চ ২৪, ২০২৫
    আ.লীগের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি নুরের
    আ.লীগের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি নুরের
    মে ১১, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন পোল্যান্ডের নির্বাচন কেন গুরুত্বপূর্ণ, কী হতে পারে ফলাফল?
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

পোল্যান্ডের নির্বাচন কেন গুরুত্বপূর্ণ, কী হতে পারে ফলাফল?

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জুন ১, ২০২৫
পোল্যান্ডের নির্বাচন কেন গুরুত্বপূর্ণ, কী হতে পারে ফলাফল?
পোল্যান্ডের নির্বাচন কেন গুরুত্বপূর্ণ, কী হতে পারে ফলাফল?
শেয়ার
Ad imageAd image

পোল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এর ফলাফল কী হবে, তা এখনো অনিশ্চিত। হাড্ডাহাড্ডি এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রাজধানী ওয়ারশ-এর মেয়র ও উদার ইউরোপীয় ইউনিয়নপন্থী প্রার্থী রাফাল ত্রাশকোভস্কি এবং রক্ষণশীল ইতিহাসবিদ কারোল নাভরোস্কির মধ্যে। নাভরোস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ আন্দোলন দ্বারা অনুপ্রাণিত।

আরও পড়ুন

‘কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়নি’
অবিলম্বে গাজায় গনহত্যা বন্ধ করতে হবে বার্মিংহামে খেলাফত মজলিস
ইরানের হামলা অব্যাহত থাকলে পাল্টা জবাবের হুঁশিয়ারি সৌদির

বিশ্লেষকেরা বলছেন, এই ভোট শুধুমাত্র পোল্যান্ডের ভবিষ্যৎ দিক নির্ধারণ করবে না, একে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ইউক্রেন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রও। এই ফলাফলই বলে দেবে পোল্যান্ড ইউরোপীয় মূলধারার সঙ্গেই থাকবে নাকি আরও জাতীয়তাবাদী পথে হাঁটবে।

রোববার যুক্তরাজ্য-ভিত্তিক স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, উদারপন্থী ত্রাশকোভস্কি বর্তমান মধ্যপন্থী শাসক জোট ‘সিভিক কোয়ালিশন’-এর প্রার্থী। জনমত জরিপে সামান্য ব্যবধানে তিনি এগিয়ে রয়েছেন। তবে তাঁর এই ‘এগিয়ে থাকা’ এখনো ভুলত্রুটির সীমার মধ্যেই রয়েছে। তিনি ইউরোপ ও আমেরিকা—উভয় পক্ষের সঙ্গে দৃঢ় সম্পর্ককে পোল্যান্ডের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন।

অন্যদিকে ‘ল অ্যান্ড জাস্টিস পার্টি’-এর ডানপন্থী প্রার্থী নাভরোস্কি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেন। গত মে মাসে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎও করেছেন।

এদিকে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার বিষয়ে দুই প্রার্থীই একমত। তবে ত্রাশকোভস্কি ইউক্রেনের ভবিষ্যৎ ন্যাটো সদস্যপদকে পোল্যান্ডের নিরাপত্তার জন্য অপরিহার্য মনে করেন। আর নাভরোস্কি সম্প্রতি বলেছেন, তিনি প্রেসিডেন্ট হলে ইউক্রেনের ন্যাটো সদস্যপদের বিষয়টি অনুমোদন দেবেন না। কারণ এতে রাশিয়ার সঙ্গে যুদ্ধের ঝুঁকি বাড়তে পারে।

৫৩ বছর বয়সী ত্রাশকোভস্কি বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনা, গর্ভপাত আইন শিথিল করা, এলজিবিটি দম্পতিদের জন্য সিভিল পার্টনারশিপ চালু করা এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। আর ৪২ বছর বয়সী নাভরোস্কি ঐতিহ্যবাহী পোলিশ মূল্যবোধ রক্ষাকারী হিসেবে নিজেকে উপস্থাপন করছেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের ব্যাপারে সন্দিহান এবং তাঁর নীতি মার্কিন রক্ষণশীল রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাঁর সমর্থকদের আশঙ্কা, ত্রাশকোভস্কি জয়ী হলে পোল্যান্ডের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ফ্রান্স ও জার্মানির মতো ইউরোপের শক্তিধর দেশগুলোর নিয়ন্ত্রণে চলে যেতে পারে।

গত ১৮ মে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে ত্রাশকোভস্কি পেয়েছিলেন ৩১ শতাংশের সামান্য বেশি ভোট। আর নাভরোস্কি পেয়েছিলেন প্রায় ৩০ শতাংশ ভোট। বাকি ১১ জন প্রার্থী বাদ পড়েছেন।

বর্তমান রক্ষণশীল প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা তাঁর দ্বিতীয় এবং শেষ মেয়াদ শেষ করছেন। ফলে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের মধ্যপন্থী সরকার তাদের নীতিমালা কতটা বাস্তবায়ন করতে পারবে তা নতুন প্রেসিডেন্টই ঠিক করবেন।

পোল্যান্ডে পার্লামেন্টের হাতে মূল ক্ষমতা থাকলেও প্রেসিডেন্ট ভেটো দেওয়ার অধিকার রাখেন—যা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোববার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় রাত ২ টা) ভোটগ্রহণ শেষ হবে। এরপরই প্রাথমিক বুথফেরত জরিপ প্রকাশ হবে। নির্বাচন কমিশন আশা করছে, চূড়ান্ত ফলাফল সোমবার সকাল বা বিকেলের মধ্যেই ঘোষণা করা যাবে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ জুলাই-আগস্ট হত্যাকাণ্ড: শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল জুলাই-আগস্ট হত্যাকাণ্ড: শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
পরের সংবাদ মে মাসে রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ, ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয় মে মাসে রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ, ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিক

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত সৌদি রাজপুত্রের

রিয়াদ রায়হান
আন্তর্জাতিক

ঘুষ নিতে গিয়ে পাকড়াও খনি আধিকারিক, ফ্ল্যাটে মিলল ৪ কোটি টাকা

সুজন চক্রবর্তী
আন্তর্জাতিকবাংলাদেশ

লিবিয়ায় ২০ হাজার ৪১১ জন বেশি বাংলাদেশি অভিবাসী : আইওএম

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

ওয়াকফ আইন : উত্তাল মুর্শিদাবাদ, প্রাণ গেল তিনজনের

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d