বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের যাত্রা শুরু

    মৌলভীবাজারে মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    নবীগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ জন নিহত, আহত ৫

    সুনামগঞ্জের চার উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে ৫ জন নিহত এবং আরও ৫…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, আত্মহত্যার হুমকি

    গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। শনিবার…

    মনিরুজ্জামান শেখ জুয়েল। কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
    শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেপ্তার

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

    তিমির বনিক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    ইউনূস-মোদি বৈঠকে নতুন ইস্যু হাসিনা
    ইউনূস-মোদি বৈঠকে নতুন ইস্যু হাসিনা
    এপ্রিল ৫, ২০২৫
    সাম্যকে রাজনৈতিক কারণে হত্যা—অভিযোগ রিজভীর
    সাম্যকে রাজনৈতিক কারণে হত্যা—অভিযোগ রিজভীর
    মে ১৫, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন গণমাধ্যমে ভুয়া খবর শনাক্ত ও মোকাবিলা বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে : প্রেস সচিব
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

গণমাধ্যমে ভুয়া খবর শনাক্ত ও মোকাবিলা বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে : প্রেস সচিব

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জুন ৫, ২০২৫
শেয়ার
Ad imageAd image

গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার বাংলাদেশি সাংবাদিকতার সবচেয়ে সংকটজনক সমস্যাগুলোর একটি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম । বৃহস্পতিবার (৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স : প্রধান উপদেষ্টা
গভর্নরের নিয়োগ ও বিদায়, দিনভর যা হলো
সরকারি চাকরি অধ্যাদেশ নিয়ে কর্মচারীদের কেনো আপত্তি? কী আছে আইনে

স্ট্যাটাসে তিনি লিখেন, পত্রিকা ও টেলিভিশন চ্যানেলগুলো প্রায়ই গুরুতর ভুল করে, অথচ সংশোধন করে না। কেবলমাত্র সরাসরি যোগাযোগের পর তারা সামান্য কিছু সংশোধনী আনে। গতকাল (৪ জুন) সকালেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী চারজন মুক্তিযোদ্ধার মর্যাদা নিয়ে ছড়ানো ভুয়া খবরের বিরুদ্ধে লড়াই করে আমাদের ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করতে হয়েছে। আমরা স্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়ার পরেও বেশ কিছু সংবাদমাধ্যম সেই মিথ্যা প্রতিবেদন সরাতে ঘণ্টার পর ঘণ্টা সময় নেয়, আর অধিকাংশই দুঃখপ্রকাশ পর্যন্ত করে না। তবুও এসব ভুল প্রতিবেদন এমন এক জায়গায় পৌঁছে যায় যে, ভারতীয় গণমাধ্যমসহ অনেকেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে ‘পুনর্লিখনের নীতির’ (revisionist agenda) অভিযুক্ত করে।

শফিকুল আলম বলেন, সেই রাতেই দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যম “মানবিক করিডোর” (হিউমিনিটেরিয়ান করিডোর) ইস্যুতে মারাত্মক একটি অনুবাদগত ভুল করে। আমরা বারবার ব্যাখ্যা দিয়েছি যে, কোনো করিডোরের প্রস্তাব দেওয়া হয়নি তবুও তাদের ভুল অনুবাদে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় জাতিসংঘ কূটনীতিকের মুখে মিথ্যা বক্তব্য তুলে ধরা হয়। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। একজন প্রথিতযশা রাজনীতিক সেই ভুল অনুবাদের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেন। পরবর্তীতে সেই সংবাদমাধ্যমটি চুপিচুপি প্রতিবেদনটি সংশোধন করে, কিন্তু শুরুতে তারা কোনো সংশোধনী বা দুঃখপ্রকাশ প্রকাশ করেনি, যার ফলে অন্যান্য সংবাদমাধ্যম ও বিশ্লেষকরা ওই ভুলটি টেরই পাননি। আমাকে রাত ১২টার দিকে ডয়চে ভেলে বাংলা বিভাগকে ব্যক্তিগতভাবে মনে করিয়ে দিতে হয়েছিল যাতে তারা সংশোধন করে।

পেস সচিব লেখেন, আমি দায়িত্ব গ্রহণ করার পর থেকে সামাজিক ও প্রচলিত গণমাধ্যমে ভুয়া খবর শনাক্ত ও মোকাবিলা করা প্রতিদিনকার একটি বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে । বিভ্রান্তিকর তথ্যের মাত্রা এতটাই ভয়াবহ যে, এটি প্রতিরোধে অন্তত ২০০ জনের একটি পৃথক দল প্রয়োজন। সবচেয়ে হতাশাজনক দিক হলো, কোনো জবাবদিহিতা ছাড়াই সমাজের প্রভাবশালী ব্যক্তি, বিশ্লেষক ও রাজনীতিকদের কোনো তথ্য যাচাই ছাড়াই বারবার মিথ্যা তথ্য ছড়িয়ে দিতে দেখা যায়। ভুয়া সংবাদের বাস্তব পরিণতি আছে। ২০১৭ সালের রোহিঙ্গা গণহত্যার ক্ষেত্রেও বিভ্রান্তিকর তথ্য একটি বড় ভূমিকা রেখেছিল—যা আজও আমাদের বৈদেশিক নীতিতে ও মানবিক সংকটে গভীর প্রভাব ফেলে চলেছে। ভুয়া তথ্য রাজনৈতিক স্থিতিশীলতা ধ্বংস করতে পারে, এমনকি বৈধ সরকারের বিরুদ্ধে সহিংসতা উসকে দিতে পারে। এক গবেষক একবার মন্তব্য করেছিলেন যে, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে ৫৭ জন সামরিক কর্মকর্তার হত্যাকাণ্ডের পেছনেও ‘ডাল-ভাত কর্মসূচি’ ঘিরে প্রচারিত গুজবের একটি ভূমিকা ছিল। বিশ্বব্যাপীও মিথ্যা তথ্যের কারণে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা দেখা গেছে—বিশেষত ভারতে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে।

তিনি লেখেন, পশ্চিমা দেশগুলোতে মিথ্যা তথ্য প্রচারের জন্য গণমাধ্যমগুলোকে বড় অঙ্কের জরিমানা দিতে হয়। যেমন, ফক্স নিউজ ২০২০ সালের মার্কিন নির্বাচন নিয়ে মিথ্যা প্রচারের জন্য ৭৮৭ দশমিক ৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে। যুক্তরাজ্যের পত্রিকাগুলো নিয়মিতভাবে জননন্দিত ব্যক্তিদের সম্পর্কে মিথ্যা বা মানহানিকর সংবাদ প্রচারের জন্য শাস্তির সম্মুখীন হয়।  বাংলাদেশে, এর ঠিক উল্টো চিত্র। বিখ্যাত টিভি আলোচকরা প্রায়ই সেলিব্রেটি ও সরকারি কর্মকর্তাদের নিয়ে যাচাই না করেই ভুল তথ্য প্রচার করে থাকেন। তাদের ব্যস্ত সময়সূচিতে তথ্য যাচাইয়ের সময় থাকে না, আর শাস্তির অভাবে কেউই নির্ভুল তথ্য প্রকাশে তেমন আগ্রহ দেখায় না। যখন মিথ্যা বলার জন্য কোনো শাস্তি নেই, তখন সত্য যাচাই করার আগ্রহও আর থাকে না।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞায় ট্রাম্পের স্বাক্ষর
পরের সংবাদ লন্ডনের পথে রওনা হলেন জোবাইদা রহমান লন্ডনের পথে রওনা হলেন জোবাইদা রহমান
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

জাতীয়বাংলাদেশ

কারো ছবি সরিয়ে ফেলার লিখিত নির্দেশনা দেওয়া হয়নি : উপ-প্রেস সচিব

বাংলা মেইল ডেস্ক
অর্থ-বাণিজ্যজাতীয়

এক বছরে জ্বালানি খাতে বিভিন্ন পদক্ষেপে সাশ্রয় ১৪,১৩১ কোটি টাকা

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশরাজনীতি

ইব্রাহিম (আ.)-এর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়!

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশরাজনীতি

২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d