বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ ধরতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান
    মার্চ ২৪, ২০২৫
    আ.লীগের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি নুরের
    আ.লীগের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি নুরের
    মে ১১, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন হামজা-সোহেলের তাণ্ডবে গর্জে উঠলো বাংলাদেশ
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
খেলাধুলা

হামজা-সোহেলের তাণ্ডবে গর্জে উঠলো বাংলাদেশ

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জুন ৫, ২০২৫
হামজা-সোহেলের তাণ্ডবে গর্জে উঠলো বাংলাদেশ
হামজা-সোহেলের তাণ্ডবে গর্জে উঠলো বাংলাদেশ
শেয়ার
Ad imageAd image

পাঁচ বছর পর আন্তর্জাতিক ফুটবলের জৌলুসে প্রাণ ফিরেছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। দীর্ঘ প্রতীক্ষার সেই প্রত্যাবর্তন আরও রঙিন হয়ে উঠেছে লাল-সবুজের দারুণ এক জয়ে। ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ২-০ ব্যবধানে। প্রতিভাবান মিডফিল্ডার হামজা চৌধুরী এই ম্যাচেই করেছেন নিজের চমৎকার একটি অভিষেক গোল, আর অভিজ্ঞ সোহেল রানার নান্দনিক ফিনিশিং এনে দিয়েছে জয় নিশ্চিত করার স্বস্তি। কহবাংলাদেশ দলের এই জয় যেন নতুন আশা জাগিয়ে দিল সমর্থকদের মনে।

আরও পড়ুন

জিম্বাবুয়ের কাছে হার পুরো বাংলাদেশের পরাজয়
জিম্বাবুয়ের কাছে হার পুরো বাংলাদেশের পরাজয়
আপনার অজানা ওয়ার্নের গল্পগুলো
চাপের মুখে মুস্তাফিজকে বাদ দিতে বলল বিসিসিআই

দেশের মাঠে এ দিন অভিষেক হয় দুই ফুটবলারের—ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও ইতালি ভিত্তিক ফরোয়ার্ড ফাহমিদুল ইসলামের। আর মাঝমাঠে জামাল ভূঁইয়া ও হামজার সমন্বয় যেন নতুন প্রত্যাশার বার্তা দিল বাংলাদেশের ফুটবলপ্রেমীদের।

খেলা শুরুর মাত্র ছয় মিনিটেই গোল পেয়ে যায় বাংলাদেশ। জামাল ভূঁইয়ার কর্নার কিক থেকে নিখুঁত হেডে বল জালে জড়ান লেস্টার সিটিতে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। দেশের মাটিতে প্রথম ম্যাচেই গোল করে দর্শকদের ভালোবাসায় ভাসেন তিনি।

প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ, বিশেষ করে ফাহমিদুলের গতি ও কাটব্যাকে ভুটানের রক্ষণভাগ নাজেহাল হলেও গোল আর আসেনি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তিনটি পরিবর্তন আনেন একসঙ্গে। তুলে নেন জামাল, হামজা ও কাজেম শাহকে। তাদের বদলে মাঠে নামেন হৃদয়, মোরসালিন ও ইব্রাহিম। খেলা আবার শুরু হতেই দুর্দান্ত এক দূরপাল্লার শটে স্কোরলাইন ২-০ করেন সোহেল রানা। ম্যাচের ৪৮তম মিনিটে তার গোলটি ছিল নিখুঁত সময়ে নিখুঁত সিদ্ধান্তের প্রতিফলন।

এরপরও রাকিব হোসেনের একটি খালি পোস্টে গোল মিস, এবং ফাহমিদুলের আরেকটি সম্ভাবনাময় ক্রস থেকে গোল না পাওয়া কিছুটা হতাশা ছড়ালেও, ম্যাচের দখল বাংলাদেশের হাতেই ছিল। ফাহমিদুল মাঠ ছাড়ার পর গতি কিছুটা কমে এলেও শেখ মোরসালিন, ফাহিম এবং ইব্রাহিমদের চেষ্টায় আক্রমণের ধার অটুট থাকে।

৭৬ মিনিটে কর্নার থেকে হঠাৎ এক সুযোগ পায় ভুটান, কিন্তু সেলটব দর্জির হেড পোস্টের বাইরে যায়। শেষদিকে ইনজুরির কবলে পড়েন অভিজ্ঞ ডিফেন্ডার সাদউদ্দিন।

ইনজুরি সময়ে ভুটানের নামগয়ালের কাছ থেকে গোল হজমের শঙ্কাও তৈরি হয়েছিল। কিন্তু দুর্দান্ত এক সেইভে মিতুল মারমা নিশ্চিত করেন ক্লিনশিট। যদিও পুরো ম্যাচে তাকে বড় কোনো পরীক্ষায় পড়তে হয়নি, শেষ মুহূর্তের সেইভে নিজের দক্ষতার প্রমাণ রাখেন জাতীয় দলের এই তরুণ গোলরক্ষক।

এই ম্যাচে মোট ছয়টি পরিবর্তন করেছেন কোচ ক্যাবরেরা, যা সাধারণত ফিফা অনুমোদিত প্রীতিম্যাচে দেখা যায় না (সাধারণত ৫ বদলের অনুমতি থাকে)। তবে আগামী সিঙ্গাপুর ম্যাচের আগে স্কোয়াড পরখ করে নিতে চেয়েছেন তিনি।

নতুনদের পরীক্ষায় যেমন সফলতা মিলেছে, তেমনি পুরনোদের পারফরম্যান্সও আশাব্যঞ্জক। হামজার গোল, ফাহমিদুলের গতি আর সোহেলের গোল—সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরাটা রঙিন হলো বাংলাদেশের জন্য।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ পবিত্র হজ আজ: আত্মশুদ্ধির পথে যাত্রা পবিত্র হজ আজ: আত্মশুদ্ধির পথে যাত্রা
পরের সংবাদ সিলেটে বৃষ্টির পর প্রাণ ফিরে পেল পশুর হাট সিলেটে বৃষ্টির পর প্রাণ ফিরে পেল পশুর হাট
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

খেলাধুলা

টাইটানসের বাজিমাত, টানা তিন ম্যাচে হার রাইডার্সের

বাংলা মেইল ডেস্ক
খেলাধুলা

পাকিস্তান-ভারত ম্যাচ, আজও হাত মেলাননি দুই অধিনায়ক

বাংলা মেইল ডেস্ক
খেলাধুলালিড

শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের

বাংলা মেইল ডেস্ক
খেলাধুলা

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d