বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    নরসিংদীতে পৃথক অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

    নরসিংদীর বেলাব, শিবপুর ও সদর থানা এলাকায় পুলিশের পৃথক তিনটি অভিযানে নারীসহ…

    হাবিব উল্লাহ
    হবিগঞ্জে পর্যটক নারী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে সংঘটিত পর্যটক নারী ধর্ষণ মামলার এক…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    ঢাকায় রফিক আজাদ ও দিলারা হাফিজের বইয়ের প্রকাশনা উৎসব

    কবি রফিক আজাদ-এর ‘কবিতাভাবনা ও অন্যান্য’ এবং কবি দিলারা হাফিজ-এর ‘কবিতাকথা ও…

    বাংলা মেইল ডেস্ক
    কুড়িগ্রামে ১০টি চোরাই মোটরসাইকেলসহ চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

    কুড়িগ্রামে চোরাই মোটরসাইকেল চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে…

    এম জি রাব্বুল ইসলাম পাপ্পু
    লাখাইয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    হবিগঞ্জের লাখাই উপজেলায় দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির…

    আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    ইউনূস-মোদি বৈঠকে নতুন ইস্যু হাসিনা
    ইউনূস-মোদি বৈঠকে নতুন ইস্যু হাসিনা
    এপ্রিল ৫, ২০২৫
    সাম্যকে রাজনৈতিক কারণে হত্যা—অভিযোগ রিজভীর
    সাম্যকে রাজনৈতিক কারণে হত্যা—অভিযোগ রিজভীর
    মে ১৫, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন একীভূত শরিয়াহভিত্তিক ব্যাংক নিয়ে পুরোনো ভীতি
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
অর্থ-বাণিজ্য

একীভূত শরিয়াহভিত্তিক ব্যাংক নিয়ে পুরোনো ভীতি

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৫
শেয়ার
Ad imageAd image

পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংক একীভূত করার সরকারি ঘোষণার পরই আর্থিক অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকের ৯২ লাখ গ্রাহক ও ১৫ হাজার কর্মীর মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক, সন্দেহ এবং ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা। গ্রাহকদের রক্ষিত টাকা নিরাপদ থাকবে কি না, কর্মরতদের চাকরি টিকবে কি না—এমন আতঙ্ক এখন ব্যাংকপাড়ায়। ইতিমধ্যে আমানতকারীরা সুযোগ পেলেই টাকা তুলে নিচ্ছেন, কেউ নগদে রাখছেন, কেউ ঝুঁকি কম ভেবে ইসলামী ব্যাংক পিএলসিসহ অন্যান্য শরিয়াহভিত্তিক ব্যাংকে সরিয়ে নিচ্ছেন।

আরও পড়ুন

বাজেটে করের বোঝা কি বাড়ছে, চাকরিজীবীরাই কি টার্গেট?
অর্থ পাচারে অভিযুক্ত ধনকুবেরদের সঙ্গে ‌‘সমঝোতায়’ পৌঁছানোর ইঙ্গিত সরকারের
ধান-চাল সংগ্রহ: কম দামে চায় সরকার, রাজি নন কৃষক-মিলার

বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের মালিকানা রাষ্ট্রের হাতে গেলে বর্তমান সব এমডির চুক্তি বাতিল হবে; বাছাই করে একজনকে দায়িত্ব দিলে অবশিষ্ট উঁচু পদগুলো নির্বিচার খালি হতে পারে। এ অবস্থায় ব্যাংকগুলোয় কর্মরতদের ভবিষ্যৎ কোথায়, তার কোনো স্পষ্ট নকশা নেই।

এদিকে গত আগস্ট থেকে ২০ মে পর্যন্ত ইসলামী ব্যাংক পিএলসিতে ২১ লাখ নতুন হিসাব খুলে জমা পড়েছে প্রায় ২৮ হাজার কোটি টাকা; একই সময়ে একীভূত তালিকাভুক্ত ব্যাংকগুলো থেকে বিপুল টাকা হাওয়া। ইউনিয়ন ব্যাংকের একজন শাখা কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘নতুন গ্রাহক আনতে না পারলে চাকরি যাবে, এমন হুমকি প্রতিদিন শুনছি। এই বয়সে চাকরি হারালে সামনে অন্ধকার।’ গ্রাহকের ভোগান্তির ছবি আরও নির্মম। ইউনিয়ন ব্যাংকের আমানতকারী নাসিমা আক্তার মাত্র ৩ লাখ টাকা তুলতে আট মাস ধরে ঘুরছেন। এখন ব্যাংক বলছে, আর অর্থ দেওয়া সম্ভব নয়।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আর্থিক সংকটে পড়া পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের সম্মিলিত আমানত ১ লাখ ৪৬ হাজার কোটি টাকা, অথচ বিনিয়োগ ছাড়িয়ে গেছে ২ লাখ ১৫ হাজার কোটি—এর মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৯১৮ কোটি টাকা এখন খেলাপি, যা মোট ঋণের ৭৬ শতাংশ। ইউনিয়ন ব্যাংকের খেলাপি ৯৮ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ৯৭, গ্লোবাল ইসলামী ব্যাংকে ৯৫, সোশ্যাল ইসলামী ব্যাংকে ৬২ এবং এক্সিম ব্যাংকে ৪৮.২০ শতাংশ। ৭৭৯টি শাখা, ৬৯৮ উপশাখা, ৫১১টি এজেন্ট আউটলেট, ৯৭৫ এটিএম বুথ এবং ১৫ হাজারের বেশি জনবল নিয়ে এই পাঁচ ব্যাংক এখন বিশাল এক দায় ও ঝুঁকির পাহাড়ে দাঁড়িয়ে।

এই বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘ঘোষণার পর থেকে টাকা তোলার প্রবণতা বেড়েছে, আমানত সংগ্রহে টান পড়েছে। গ্রাহক প্রত্যাশিত সুরক্ষা না পেলে একীভূত উদ্যোগ উল্টো ক্ষতির মুখে পড়বে।’

অপর দিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী আরও কঠোর। তিনি বলেন, ‘শুধু গায়ে-গতরে পাঁচ ব্যাংক জোড়া লাগালেই সমস্যার মূলোৎপাটন হবে না; স্বচ্ছতা আর জবাবদিহি ছাড়া দেউলিয়া সংস্কৃতি কাটবে না।’

সরকারি পরিকল্পনায় পাঁচ ব্যাংকের সম্পদ মূল্যায়ন শেষ হয়েছে; তিন মাসে কেউ সক্ষমতা প্রমাণ করলে বাদ পড়ার সামান্য সুযোগ রয়েছে। তবে একীভূত হলে খেলাপি ঋণ সরিয়ে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির কাছে দিতে হবে, যাতে নতুন ব্যাংকের খেলাপি ১০ শতাংশের নিচে নামে। এ জন্য বিপুল মূলধন দরকার, যা সরকার ও উন্নয়ন সহযোগীদের দিতে হবে। পরে শেয়ার ছেড়ে বেসরকারি উদ্যোক্তা পাওয়া আরও বড় চ্যালেঞ্জ।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ব্যাংকগুলোতে সংগতির অভাবেই গ্রাহকদের ক্ষোভ বাড়ছে। ফার্স্ট সিকিউরিটির আব্দুর রহিম বলেন, ‘বিশ্বাস রাখতে পারছি না।’ সোশ্যাল ইসলামী ব্যাংকের ফুয়াদ হোসেন বলেন, ‘ঝুঁকি এড়াতে ইসলামী ব্যাংকে টাকা রেখেছি। অথচ কর্তৃপক্ষের আশ্বাস শুনলে যেন সব সমস্যার তাৎক্ষণিক সমাধান হবে, এমন ভান।’

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘সব আমানত সুরক্ষার মাধ্যমে একীভূত করা হবে এবং ব্যাংকারের চাকরিও নিয়ম মেনে রক্ষা পাবে।’ কথায় আশ্বাস যত, মাঠে তত অস্থিরতা।

এক তালিকাভুক্ত ব্যাংকের এমডি সতর্ক করে বলেন, আগের সরকারে এস আলম ও নজরুল গোষ্ঠী আমানত তো বটেই, জাকাতের টাকাও লুটেছে। একীভূত না হলে রক্তক্ষরণ থামবে না, তবে ১৫ হাজার কর্মীর ভবিষ্যৎ অনিশ্চিত। এমডি ছাড়া অন্যরা থাকবেন—এই আশ্বাস বাস্তবে টিকবে কি না, সন্দেহ রয়েছে। কারণ, নতুন ব্যাংক মূলধনের খোঁজে গেলে ‘খরচ কমানো’ই হবে প্রথম শর্ত। দেশে নগদ লেনদেন বেড়ে যাওয়ার পরিসংখ্যানেও সংকটের ছায়া স্পষ্ট। গত সেপ্টেম্বরে ব্যাংকবহির্ভূত নগদ ছিল ২ লাখ ৮৩ হাজার ৫৫৩ কোটি, মার্চে গিয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯৬ হাজার ৪৩১ কোটি টাকা—মাত্র ছয় মাসে বৃদ্ধি ১২ হাজার ৮৭৮ কোটি। দুর্বল ব্যাংক থেকে টাকা তুলে ওই নগদ পাহাড় গড়া ছাড়া এমন উল্লম্ফনের ব্যাখ্যা মেলে না।


সূত্র : আজকের পত্রিকা

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
পরের সংবাদ ভোটের দুই মাস আগে তফশিল ঘোষণা করা হবে : সিইসি
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

অর্থ-বাণিজ্যজাতীয়বাংলাদেশ

বাংলাদেশ-পাকিস্তান ইকোনমিক কমিশন কার্যকর হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা

বাংলা মেইল ডেস্ক
অর্থ-বাণিজ্যআন্তর্জাতিকজাতীয়বাংলাদেশ

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, সংকটে বিশ্ব অর্থনীতি

বাংলা মেইল ডেস্ক
অর্থ-বাণিজ্য

উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে দেশীয় সম্পদ আহরণে জোর গভর্নরের

বাংলা মেইল ডেস্ক
অর্থ-বাণিজ্য

৩ দিনে রেমিট্যান্স এসেছে ৬০ কোটি ডলার, অর্থনীতিতে স্বস্তির বার্তা

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d