বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ: ১২ ঘণ্টার অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জের মাধবপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক প্রধান আসামি ফয়সাল…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    হবিগঞ্জে অপহরণ ও নির্যাতন মামলার আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জে চাঞ্চল্যকর অপহরণ ও নির্যাতনের একটি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    ভারতে যাওয়ার পথে সীমান্তে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি

    স্ত্রী-সন্তানদের কাছে যাওয়ার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা রতি…

    মনিরুজ্জামান শেখ জুয়েল। গোপালগঞ্জ প্রতিনিধি
    অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত সর্দার ও তার সহযোগী গ্রেপ্তার

    মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    নরসিংদীতে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা

    জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে নরসিংদীর পলাশ উপজেলায় বিপুল পরিমাণ অবৈধ…

    হাবিব উল্লাহ
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
    ফেব্রুয়ারি ২৭, ২০২৫
    রাজনীতির মাঠে বড় দলগুলোকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে এনসিপি
    রাজনীতির মাঠে বড় দলগুলোকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে এনসিপি
    এপ্রিল ২৯, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন জায়নবাদীদের সঙ্গে ইরান কখনোই আপস করবে না : আয়াতুল্লাহ খামেনি
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

জায়নবাদীদের সঙ্গে ইরান কখনোই আপস করবে না : আয়াতুল্লাহ খামেনি

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জুন ১৮, ২০২৫
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি | ছবি : সংগৃহীত
শেয়ার
Ad imageAd image

জায়নবাদীদের সঙ্গে ইরান কখনোই আপস করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

ইসরায়েলি আগ্রাসনের ৬০০ দিন, ধ্বংসস্তূপে পরিণত গাজা
বার্মিংহামে আর-রাশাদ ফাউন্ডেশনের ইসলামিক দা’ওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত
জোহরান মামদানির আদর্শ, স্বপ্ন ও চ্যালেঞ্জের নতুন অধ্যায়

তার এমন হুঁশিয়ারির মধ্যেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এ দফায় তেহরানের কাছে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। এছাড়া তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সম্পর্ক রয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে, মঙ্গলবার রাতে ইরানও নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে। হামলার আগে তেল আভিভের বাসিন্দাদের সরে যেতে বলেন ইরানি কর্মকর্তারা। এ দফায় ইসরায়েলি বিমানঘাঁটি লক্ষ্য করে ‘ফাত্তাহ-১’ নামের হাইপারসনিক মিসাইল ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) বলেছে, তারা ইরান থেকে নতুন করে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এ নিয়ে ইরান-ইসরায়েল সংঘাত ষষ্ঠ দিনে গড়ালো। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনা গুলোতে হামলা চালানোর কথা ভাবছেন বলে জানা যাচ্ছে। গত চারদিনে বিভিন্ন বিমানঘাঁটি থেকে অন্তত ৩০টি যুদ্ধবিমান ইউরোপের বিভিন্ন এলাকায় সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরানে হামলার কথা ভাবছেন ট্রাম্প
ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনা গুলোতে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রে বিবিসি’র অংশীদার গণমাধ্যম সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, ফোর্ডোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোয় হামলা চালানো হতে পারে। হামলার বিষয়টি নিয়ে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা ইরানে হামলার ব্যাপারে এখনো “পুরোপুরিভাবে ঐকমত্যে পৌঁছাতে পারেননি। এদিকে, যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটি থেকে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান উড়াল দিয়েছে। স্থানীয় একজন আলোকচিত্রীর তোলা ছবিতে দেখা গেছে, পূর্বাঞ্চলে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স লেকেনহিথ বিমানঘাঁটি থেকে কিছু এফ-৩৫ যুদ্ধবিমান উড়াল দিচ্ছে। এর মধ্যে জ্বালানি সরবরাহকারী একটি ট্যাংকার বিমানও ছিল।

হাইপারসনিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ
মঙ্গলবার রাতে ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ‘ফাত্তাহ-১’ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। চলমান সংঘাতে এই প্রথম ‘ফাত্তাহ-১’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করার কথা স্বীকার করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড। এর আগে, ২০২৪ সালের পহেলা অক্টোবর ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছিল, তখনো তারা বেশ কয়েকটি ‘ফাত্তাহ-১’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তার আগের বছর ওই ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা চালিয়েছিল ইরান। তারপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন ”ফাত্তাহ-১’। ইসলামিক রেভল্যুশনারি গার্ড এই ক্ষেপণাস্ত্রটিকে ‘ইসরায়েল বিধ্বংসী’ বলে উল্লেখ করে থাকে। এটি চারশ সেকেন্ডে তেল আবিবে পৌঁছাতে সক্ষম বলে দাবি করেছেন ইরানি কর্মকর্তারা। ইসলামিক রেভল্যুশনারি গার্ডের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্রটিকে ‘হাইপারসনিক’ হিসেবে দাবি করলেও সামরিক বিশ্লেষকদের অনেকেই এ বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। অতি উচ্চগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে এমন গতিতে আঘাত হানতে পারে যে, বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে পারে না। এমনকি এ ধরনের ক্ষেপণাস্ত্র মাঝপথেও হামলার দিক পরিবর্তন করতে সক্ষম হয়।

হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্র গত তিন-চারদিনে আমেরিকার বিভিন্ন ঘাঁটি থেকে অন্তত ৩০টি যুদ্ধবিমান ইউরোপে সরিয়ে এনেছে। এগুলোর গতিপথের ওপর নজর রাখা বিভিন্ন ওয়েবসাইটের তথ্য পর্যালোচনার পর বিবিসি ভেরিফাই বিষয়টি নিশ্চিত হয়েছে। ফ্লাইটরাডার টোয়েন্টিফোরের তথ্য অনুযায়ী, এই ট্যাংকারগুলোর মধ্যে অন্তত সাতটি কেসি-১৩৫ স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডে অবস্থিত বিভিন্ন মার্কিন বিমানঘাঁটিতে থেমেছে। তাদের এ পদক্ষেপ আদৌ মধ্যপ্রাচ্যে সংঘাতের কথা মাথায় রেখে করা হয়েছে কি-না, তা নিশ্চিত হওয়া না গেলেও বিশেষজ্ঞরা বলছেন, ট্যাংকার বিমানগুলোর স্থানান্তর করা একেবারেই স্বাভাবিক নয়। রয়াল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশ্লেষক জাস্টিন ব্রঙ্ক বলছেন, সামনের দিনগুলোতে ওই অঞ্চলে ‘তীব্র সামরিক অভিযানে সহায়তার লক্ষ্যে’ পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে বিমানগুলো মোতায়েন করা হয়েছে বলে ‘জোরাল আভাস’ পাওয়া যাচ্ছে।

নিঃশর্ত আত্মসমর্পণ
ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি নিঃশর্ত আত্মসমর্পণের বিষয়টি উল্লেখ করেন। এর আগে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ঠিক জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ – আমরা তাকে বের করে (হত্যা!) আনবো না, অন্তত এখনই নয়। কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে। এর কিছুক্ষণ আগে আরেক পোস্টে তিনি বলেন, ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ঈদযাত্রার ১২ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১২, মোটরসাইকেলে ১০৭
পরের সংবাদ বাংলা প্রেস ক্লাব মালয়েশিয়ার আহ্বায়ক কমিটি গঠন
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিক

নামাজরত ফিলিস্তিনিকে গাড়ি চাপা দিলেন ইসরায়েলি সৈন্য

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

আফগান–পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ডজনের বেশি

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

পাকিস্তানে ‘ভারত-সমর্থিত’ ১১ সন্ত্রাসী নিহত

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

কলকাতায় জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১

সুজন চক্রবর্তী
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d