বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের যাত্রা শুরু

    মৌলভীবাজারে মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    নবীগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ জন নিহত, আহত ৫

    সুনামগঞ্জের চার উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে ৫ জন নিহত এবং আরও ৫…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, আত্মহত্যার হুমকি

    গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। শনিবার…

    মনিরুজ্জামান শেখ জুয়েল। কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
    শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেপ্তার

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

    তিমির বনিক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    নির্বাচনের পথনকশার দাবি নয়, আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি
    নির্বাচনের পথনকশার দাবি নয়, আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি
    এপ্রিল ১৬, ২০২৫
    প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে যা বলল বিএনপি
    প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে যা বলল বিএনপি
    মে ২৫, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন নির্বাচনি সমঝোতার পথে সমমনা ৫ ইসলামী দল
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
রাজনীতি

নির্বাচনি সমঝোতার পথে সমমনা ৫ ইসলামী দল

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২৫
শেয়ার
Ad imageAd image

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাঁচটি ইসলামী সমমনা দল একটি সমঝোতায় পৌঁছেছে। ইতোমধ্যে প্রতিটি দল থেকে দুই জন প্রতিনিধি নিয়ে একটি লিয়াজোঁ কমিটিও গঠিত হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপের পর আবারও আলোচনায় বসবে এই পাঁচটি দল।

আরও পড়ুন

ভোট দিতে একমাত্র ভরসা নৌকা
নির্বাচন সুশৃঙ্খল ও উৎসবমুখর করতে সবার সহযোগিতা প্রয়োজন
তিন উপদেষ্টার মুচলেকা চাই, তারা নির্বাচনে প্রার্থী হবেন না: ইশরাক

পাঁচটি দলের নেতারা জানিয়েছেন, বিগত বেশ কিছু সময় ধরে একটি ইসলামি ঐক্য গড়ে তোলার বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছেন দলগুলোর নেতারা। সম্ভাব্য এই নির্বাচনি সমঝোতায় একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধী জামায়াতকে রাখা হয়নি। ইতোমধ্যে জামায়াতের নেতৃত্বে পাঁচ ইসলামী দলের ঐকমত্য হওয়ার কথা বিভিন্ন মাধ্যমে আলোচনা হলেও নেতারা বিষয়টিকে ‘অপপ্রচার’ বলে জানিয়েছেন।

তবে কোনো কোনো দল শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার পক্ষে মত দিয়েছেন। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে কেউ কেউ জানান, প্রথমত পাঁচটি ইসলামি দলের এই উদ্যোগ একটি সমঝোতা, এটি কোনও জোট নয়। বিশেষ করে জোটের প্রধান কে হবেন, কে মুখপাত্র হবেন, এসব ইস্যুতে লিয়াজোঁ কমিটি গঠিত হয়েছে। দ্বিতীয়ত, এই সমঝোতায় জামায়াত থাকবে কিনা, তা নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলার পক্ষে নন তারা।

নির্বাচনি সমঝোতায় সম্মত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি (একাংশ)। ইতোমধ্যে প্রতিটি দল থেকে দুজন করে নেতার সমন্বয়ে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।

বৃহৎ জোটে যাওয়ার ক্ষেত্রে ‘মতপার্থক্য’
চলতি বছরের ২৩ এপ্রিল ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে দেশের পাঁচটি ইসলামি দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুহাম্মাদ রেজাউল করীম। ওই সভায় পাঁচটি বিষয়ে একমত পোষণ করা হয়। এগুলো হচ্ছে—নির্বাচনে ইসলামপন্থিদের আসনভিত্তিক একক প্রার্থী দেওয়ার বিষয়ে কৌশলগত আলোচনা এগিয়ে নেওয়া; আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদমুক্ত একটি ইসলামি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়া, যাতে নতুন করে কোনও ফ্যাসিবাদ কোনোভাবেই প্রতিষ্ঠিত না হতে পারে; ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা; প্রয়োজনীয় ও মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করা।

ইসলামী আন্দোলনের বৈঠকের পর জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিসের কার্যালয়ে বৈঠক করেন পাঁচটি দলের প্রতিনিধিরা। বিভিন্ন দলের নেতারা জানান, এই পাঁচটি দলের সমঝোতার বিষয়ে জামায়াতও থাকবে বলে একটি আলোচনা বিভিন্ন মাধ্যমে সম্প্রতি সামনে এসেছে। তবে এই বিষয়টিকে একেবারে অপপ্রচার বলে মনে করেন নেতারা।

এই বিষয়ে মঙ্গলবার (২৪ জুন) জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, আমরা পাঁচটি ইসলামি দল এক প্রার্থী কেন্দ্রিক বা ভোটের একটি বাক্স করার উদ্যোগ গ্রহণ করি। সেই উদ্যোগ চলমান রয়েছে। আমরা পাঁচ দল একত্রিত হয়েছি। এখনও পুরো প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। আমাদের মধ্যে লিয়াজোঁ কমিটি হয়েছে। নির্বাচনি প্রক্রিয়ায় সুস্পষ্ট সিদ্ধান্ত হয়নি। আমরা কীভাবে ঐক্য করবো, সবাই মিলে কোনদিকে যাবো, বৃহৎ কোনও জোটে যাবো কিনা, এই জায়গাটাতে মতপার্থক্য আছে। পরবর্তী বৈঠক সংলাপের কারণে হচ্ছে না। ঐকমত্য কমিশনের আলোচনা শেষে পরের বৈঠক হবে বলে মনে করেন তিনি।

‘পাঁচটি ইসলামি দলের নির্বাচনি সমঝোতার বিষয়টি প্রক্রিয়াধীন। আমরা একটি ঐকমত্যে পৌঁছেছি। কিন্তু এখনও আলাপ-আলোচনা বাকি আছে’ বলে উল্লেখ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

জামায়াতের নেতৃত্বে জোট ‘অপপ্রচার’, চলছে ‘ইনফরমাল আলোচনা’
আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৮ আগস্ট রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তার জেলে থাকার সময়ে কারাসঙ্গী ইসলামি নেতা ও আলেমদের সঙ্গে বৈঠক করেন। এরপর বিভিন্ন ইসলামি দল জামায়াতের কার্যালয়ে যান এবং সেখানে বৈঠক করেন। চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করতে বরিশালে তার কার্যালয়ে যান জামায়াত আমির। ওই প্রক্রিয়া আবারও এ বছরের মাঝামাঝি এসে থমকে যায়।

জামায়াতকে বাদ রেখে কওমি মাদরাসাভিত্তিক দলগুলো একটি ঐক্য প্রচেষ্টা শুরু করে। তবে দলগুলো এখনও জামায়াতকে চূড়ান্তভাবে বাইরে রাখার বিষয়ে একমত নয়। আবার জামায়াতও শেষ পর্যন্ত কওমি মাদরাসাকেন্দ্রিক দলগুলোর সঙ্গে ঐক্য করবে, এমন বিষয়টি চূড়ান্ত করেনি। এমনকি নির্বাচনি কোনও জোট করবে কিনা, সেটি ইসলামী দলগুলোর সঙ্গে করবে, নাকি ছাত্রদের দল এনসিপির সঙ্গে করবে, তা নিয়েও দলটির শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। তবে জামায়াতের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গত ১৩ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতির বিষয়ে জামায়াত, ইসলামী আন্দোলন ও এনসিপি বিরোধিতা করে বিবৃতি দেয়। ওই বিবৃতির পর একভাবে একটি ঐকমত্য ঘটেছে বলে মনে করে সূত্রটি। তবে এই বিরোধিতার বিষয়টি নির্বাচনি কোনও প্রক্রিয়ার দিকে যেতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সম্প্রতি এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে উল্লেখ করেছেন, ‘এটি এখনও বলার সময় হয়নি।’

পাঁচ ইসলামি দলের সঙ্গে জামায়াতের জোটের প্রসঙ্গে জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, জামায়াতের নেতৃত্বে পাঁচ ইসলামী দলের ঐকমত্যের কথা শোনা যাচ্ছে। কিন্তু এটি আসলে ঠিক নয়। এটি একটি অপপ্রচার মাত্র।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, এখনও জামায়াতের আলোচনা আসেনি। তাদের সঙ্গে ইনফরমাল যোগাযোগ আছে। আগে নিজেদের মধ্যে ঐক্য হোক, এরপর জামায়াতসহ বাকি অন্যান্য ইসলামি দলের বিষয়ে বলা যাবে। ঐকমত্য কমিশনের মিটিংয়ের পর আমরা বৈঠক করবো। এরপর চূড়ান্ত কিছু বলা সহজ হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন বলেন, আমরা পাঁচটি দল একমত হয়েছি একসঙ্গে নির্বাচনি প্রক্রিয়া করার বিষয়ে। তবে জামায়াত থাকবে কিনা এবং পরবর্তীতে আরও বৃহত্তর পরিসরে বিষয়টি এগোবে কিনা, সেগুলো নিয়ে আলোচনা আছে।

ইসলামী আন্দোলনের একজন প্রভাবশালী নেতা মনে করেন, জামায়াতের সঙ্গে কওমি মাদরাসাভিত্তিক দলগুলোর ঐক্য হবে কিনা, এটি কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করছে। শেষ মুহূর্ত পর্যন্ত বলা যাচ্ছে না তাদের সঙ্গে জোটবদ্ধতা বা কোনো সমঝোতা হবে কিনা। তবে নির্বাচনি সমঝোতার বিষয়টি উড়িয়ে দেননি তিনি। এ বিষয়ে জামায়াতের প্রভাবশালী এক নেতার ভাষ্য, এখনও ইসলামি দলগুলোর সঙ্গে ঐক্য বা জোটের বিষয়ে বলার সুযোগ নাই। সময় আরো দেরি।

শিগগিরই ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা
পাঁচ ইসলামি দলের মধ্যে ইসলামী আন্দোলন নির্বাচনে প্রার্থিতার বিষয়টি চূড়ান্ত করেছে। ইতোমধ্যে দলটির নেতারা প্রচারণা-শোডাউনেও যুক্ত হয়েছেন। দলটির কেন্দ্রীয় একজন প্রভাবশালী নেতা জানান, প্রাথমিকভাবে তিনশত আসনে প্রার্থীদের তালিকা ঘোষণা করবে ইসলামী আন্দোলন। খুব শিগগিরই এই তালিকা সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করবে দলটি। মূলত নির্বাচনি বার্গেইনের (দরকষাকষি) জন্য ইসলামী আন্দোলন প্রার্থীদের তালিকা ও প্রচারণার বিষয়টিতে যুক্ত রয়েছে’ বলে উল্লেখ করেন দলটির একজন নেতা।

দলটির নির্বাচনি কার্যক্রমে যুক্ত একজন নেতা জানান, আগামীকালের (২৫ জুন) মধ্যে সব তালিকা এসে জমা হবে কেন্দ্রীয় কার্যালয়ে। ইতোমধ্যে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের কাছে তালিকাগুলো এসেছে। এরপর কেন্দ্রীয় বাছাই কমিটি একটি তালিকা প্রণয়ন করে দলীয়ভাবে জানাবে। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের মতামত সংগ্রহ চলছে বলে জানান এই নেতা। দলীয় সূত্র জানায়, আগামী ২৮ জুন সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ ডেকেছে ইসলামী আন্দোলন। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এই সমাবেশ করবে দলটি। সমাবেশের পর জাতীয় নির্বাচনের জন্য দল মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে ইসলামী আন্দোলন। এই বিষয়ে জানতে চাইলে সোমবার (২৩ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ‘দলীয়ভাবে খুব শিগগিরই নির্বাচনের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করবে ইসলামী আন্দোলন। এখন যাচাই-বাছাইয়ের কাজ চলমান রয়েছে।’


সূত্র : বাংলা ট্রিবিউন

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করবে : সারাহ কুক
পরের সংবাদ নির্বাচনি প্রতীক হিসেবে শাপলা ফুলে এনসিপির আগ্রহ কেনো?
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

রাজনীতি

পরাজিত শক্তি এখনো ওৎ পেতে আছে : ড. আহমদ আবদুল কাদের

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকরাজনীতি

ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৫১

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশরাজনীতি

নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ ১৪ দেশের ‘ব্লক ওয়ার্ক ভিসা’ স্থগিত করলো সৌদি

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d