সবসময় গানের খবর দিলেও এবার ভাঙনের খবর নিয়ে এলেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। মাঝ রাতে জানালেন স্বামী মো. ইফতেখার গহীনের সঙ্গে ছয় বছরের সংসার জীবনের ইতি টেনেছেন তিনি। গেলো ১৬ জুন বিচ্ছেদ হয়েছে তাদের।
কনার বিবাহবিচ্ছেদের খবর সামনে আসতেই আরেক শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি নিজের ফেসবুকে লিখেন, জন্ম, মৃত্যু, বিয়ে; সবই আল্লাহর ইচ্ছা-বাণীতে শেয়াল রাণী।
ন্যান্সি পোস্টে কারো নাম উল্লেখ করেননি। কাকে উদ্দেশ্য করে এই সংগীতশিল্পীর এমন ফেসবুক পোস্ট! তবে অনুরাগীদের বুঝতে বাকি নেই কনাকে উদ্দেশ্য করেই পোস্টটি করেছেন ন্যান্সি। সংগীতপাড়ায় কান পাতলেই শোনা যায়, তাদের সম্পর্ক ভালো নয়। কনা-ন্যান্সির সম্পর্ক সাপে-নেউলে!
এদিকে, বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে জানানোর কিছুক্ষণ পরই কনার স্বামী গহীন দাবি করেন, তাদের বিবাহবিচ্ছেদ হয়নি। ফেসবুক পোস্টে গহীন লিখেন, যারাই কনা নিয়ে এমন অযাচিত আর বাজে সংবাদ ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্য করে আমি গোলাম মো. ইফতেখার বলছি- এখন পর্যন্ত দিলশাদ নাহার কনাকে নিয়ে যা লিখছেন তার নিতান্তই কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ মানুষের বানানো। আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে, যা আমরা দুই জনই সমাধান করার চেষ্টা করছি। আমাদের কোনো বিবাহবিচ্ছেদ হয়নি। আল্লাহ মাফ করুন যদি কোনোদিন আলাদা হতে হয় তার কারণ আমাদের বহুদিন চলে আশা পারাবারিক দ্বন্দ্ব হতে পারে।
সংবাদমাধ্যমকে হুমকি দিয়ে তিনি লিখেন, কোনো পরকীয়া বা এই ধরনের যত্তসব নোংরা মিথ্যা বানোয়াট নিয়ে যদি কোনো সংবাদ প্রকাশ করেন তাহলে আমি সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। তাই সকলকে অনুরোধ- না জেনে, না বুঝে কোনো তথ্য উপাত্ত ছাড়া আর কেউ এই ধরণের সংবাদ প্রকাশ করবেন না দয়া করে।
এর আগে, বুধবার (২৫ জুন) রাতে এক ফেসবুক পোস্টে আমি আপনাদের ভালোবাসার কনা জানিয়ে কনা লেখেন, ‘জন্ম, মৃত্যু, বিয়ে- সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদ ও হয় তারই ইশারায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহীন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল, এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি। আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। তাই আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’
বলা দরকার, দুই হাজার সালে সংগীত ক্যারিয়ার শুরু করেন দিলশাদ নাহার কনা। অন্যদিকে, ২০০৬ সালে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ সিনেমাতে ‘পৃথিবীর যত সুখ’ গানটির মধ্য দিয়ে গানের ক্যারিয়ার শুরু হয় ন্যান্সির। ক্যারিয়ারের শুরুতে তাদের ভালো সম্পর্ক থাকলেও বর্তমানে অনেক দূরত্ব।
উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর চুপিসারে চুটিয়ে প্রেম করার পর ২০১৯ সালের ২১ এপ্রিল ভালোবাসার মানুষকে বিয়ে করেছিলেন গায়িকা কনা। গোলাম মো. ইফতেখার গহীন পেশায় ব্যবসায়ী। তাদের বিয়েটা যেমন নীরবেই হয়েছিল, তেমনই বিচ্ছেদও সেরেছেন নীরবে।
জানা গেছে, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন কনা। মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) নামের এক গিটারিস্টের সঙ্গে চুপিসারে চুটিয়ে প্রেম করছেন। দীর্ঘদিন ধরেই তাদের এই পরকীয়া সম্পর্ক চলমান বলে নিশ্চিত হয়েছে। কনা ও শুভ্র বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অচিরেই তারা বিয়ে করবেন। বর্তমানে চলছে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি। কনার কারণে গিটারিস্টের সংসার ভাঙনের পথে। শেখ জাবিন নাস নামের সেই নারীর সঙ্গে এখন আলাদা থাকছেন শুভ্র।






