বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    শেখ হাসিনা জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    শেখ হাসিনা জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    এপ্রিল ১৫, ২০২৫
    তিন উপদেষ্টার মুচলেকা চাই, তারা নির্বাচনে প্রার্থী হবেন না: ইশরাক
    তিন উপদেষ্টার মুচলেকা চাই, তারা নির্বাচনে প্রার্থী হবেন না: ইশরাক
    মে ২৪, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন কলকাতার কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৩
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

কলকাতার কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৩

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জুন ২৭, ২০২৫
শেয়ার
Ad imageAd image

কলকাতার একটি কলেজ ক্যাম্পাসে ওই কলেজেরই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, তারা তিনজনকে গ্রেফতার করেছে। প্রত্যেকেই কলেজটির সঙ্গে সম্পৃক্ত। এদের অন্তত একজনের সঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ছাত্র শাখার যোগ ছিল বলে স্বীকার করেছে ওই সংগঠনের নেতৃত্ব। পুলিশ বলছে, গত ২৫ জুন দক্ষিণ কলকাতা ল কলেজ নামের ওই আইন কলেজের ক্যাম্পাসেই ছাত্রীটিকে গণ-ধর্ষণ করা হয়। পরের দিন, বৃহস্পতিবার ছাত্রীটি স্থানীয় কসবা থানায় অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গেই তার মেডিক্যাল পরীক্ষা করানো হয় এবং প্রথমে দুজনকে সন্ধ্যায় এবং আরেকজনকে মাঝরাতে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে কলকাতা পুলিশ। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে তোলা হলে তাদের চারদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নিয়েছে। এ ব্যাপারে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেছেন কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকর। একই সঙ্গে আইন অনুযায়ী যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আবার কলেজটি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে, সেখান থেকেও তদন্ত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়ে যাওয়ায় বিষয়টিতে রাজনীতির রঙও লেগেছে।

আরও পড়ুন

ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান
যুক্তরাষ্ট্রের ওপর ‘পুরোপুরি অবিশ্বাস’ নিয়ে আলোচনায় বসছে ইরান
জিম্মি বিনিময় ও যুদ্ধবিরতির প্রথম ধাপে একমত ইসরায়েল–হামাস

কী হয়েছিল?
পুলিশের কাছে দায়ের করা অভিযোগ পত্রে আইনের ছাত্রী ওই নির্যাতিতা জানিয়েছেন যে, ২৫শে জুন তিনি কলেজে গিয়েছিলেন ফর্ম ভর্তি করতে। তিনি নিজেও যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত, সেটাও লেখেন তিনি। কলেজের কাজ শেষ হওয়ার পরে ছাত্র ইউনিয়নের কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে অনেকেই ছিলেন। বিকেলের দিকে সকলে ধীরে ধীরে ক্যাম্পাস ছাড়তে শুরু করলে তিনিও বেরিয়ে যেতে চেষ্টা করেন। তবে তাকে তখন আরও কিছুক্ষণ থেকে যেতে বলেন ছাত্র ইউনিয়নের এক নেতা। কিছুক্ষণ পরে তাকে ‘প্রেমের প্রস্তাব’ দেন ঘটনার প্রধান অভিযুক্ত, যাকে ওই ছাত্রীটি চিহ্নিত করেছেন কলেজে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের অন্যতম প্রধান নেতা বলে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, লিখিত অভিযোগে নির্যাতিতা ছাত্রী জানিয়েছেন যে তার নিজের প্রেমিক আছে, তাই প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। সন্ধ্যা নাগাদ ছাত্র ইউনিয়নের কার্যালয় থেকে অন্যান্যরা বেরিয়ে যান, তবে তাকে আটকিয়ে দেন প্রধান অভিযুক্ত। সঙ্গে দুজন সহ অভিযুক্তও ছিলেন। সেখানেই দরজা বন্ধ করে প্রথমে শারীরিক নির্যাতন চালানোর চেষ্টা করা হয়, এবং পরে কলেজের নিরাপত্তা রক্ষীর ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে জানিয়েছেন ওই নির্যাতিতা। মারধর এবং হুমকিও দেওয়া হয়। তার অভিযোগ যে কলেজের নিরাপত্তা রক্ষীর কাছে সাহায্য চেয়েও পান নি তিনি। শেষে রাত ১০টা ৫০ নাগাদ তিনি কোনোভাবে কলেজ থেকে বেরিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং পরের দিন পুলিশে অভিযোগ দায়ের করেন।

কারা অভিযুক্ত?
পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, ধৃতদের মধ্যে একজন ওই কলেজেরই প্রাক্তন ছাত্র এবং অন্য দুজন বর্তমান ছাত্র। সাউথ ক্যালকাটা ল কলেজ কর্তৃপক্ষ বলছে, ওই প্রাক্তন ছাত্রকে কলেজেই সাময়িক ভাবে নিয়োগ করা হয়েছিল। এই ব্যক্তির সঙ্গে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা নেত্রীর ছবি দেখা যাচ্ছে বলে স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো জানাচ্ছে। সেই ব্যক্তি যে কলেজটির তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রধান ছিলেন, সেটি নির্যাতিতাও উল্লেখ করেছেন তার বয়ানে। তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন অবশ্য অস্বীকার করে নি ওই ব্যক্তির সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা।

এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, কোনো এক সময়ে, সে যখন ছাত্রাবস্থায় ছিল, সে দক্ষিণ কলকাতা জেলার সবচেয়ে নিম্ন পোস্ট, যেখান থেকে ভবিষ্যতের ছাত্রনেতাদের আমরা তুলে আনি, তাকে অর্গানাইজেশন সেক্রেটারি করেছিল আমাদের জেলা সভাপতি। এখন যদি আমাদের প্রশ্ন করেন যে ২০১৯ সালে কেন তাকে কমিটিতে রাখা হয়েছিল, আমি আপনাদেরকে স্বীকার করে নিচ্ছি যে আমাদের ব্যর্থতা যে জ্যোতিষ বিদ্যা জানি না, তাই বুঝে উঠতে পারি নি যে ২০২৫ সালে যদি সে এই ঘটনা করে থাকে, সে এটা ঘটাবে।

তৃণমূল কংগ্রেসের মূল দলটির মুখপাত্র কুনাল ঘোষ, সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জী, বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জী সহ সকলেই ধৃতদের দলীয় পরিচয় না দেখে চরম শাস্তি দাবি করেছে।

রাজনৈতিক প্রতিক্রিয়া
তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে লিখেছে, আমরা দ্ব্যর্থহীন ভাষায় এই মর্মান্তিক ধর্ষণের নিন্দা জানাই। কলকাতা পুলিশ খুব দ্রুত ব্যবস্থা নিয়ে তিনজন অভিযুক্তের প্রত্যেককে গ্রেফতার করেছে। এই গণধর্ষণের ঘটনা সামনে আসতেই কলকাতায় বিক্ষোভ দেখাতে নেমে পড়ে বিভিন্ন বিরোধী সংগঠন।

বিরোধী দল বিজেপির বিধায়ক লকেট চ্যাটার্জী জানিয়েছেন, এখন ধর্ষণ, গণ-ধর্ষণ পশ্চিমবঙ্গের একটা ব্যধি। এই ব্যধি ক্যান্সারের মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে। কারণ সবাই জানে যে এটার কোনোরকম কেউ শাস্তি পাবে না। আরজি করের ঘটনার একবছর পূর্ণ হবে, তারই বর্ষপূর্তিতে আরেকটা এরকম গণ-ধর্ষণ এবং তার সঙ্গে সরাসরি যুক্ত টিএমসিপির নেতারা। ভেবে দেখুন ভবিষ্যতে আমাদের মেয়েদের কোন কলেজে, কোন বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন।

বিভিন্ন বামপন্থী সংগঠন মিছিল করেছে, বিক্ষোভ দেখিয়েছে। সিপিআই এমের ছাত্র সংগঠন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে অভিযোগ করেন, প্রধান অভিযুক্ত কালীঘাটের পরিচিত অপরাধী। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। তার পরেও ওই কলেজে তাকে চাকরি দেওয়া হয়েছিল।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ নিউ ইয়র্কের আলোচিত মেয়র প্রার্থী জোহরান মামদানি কে?
পরের সংবাদ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ভূমিকা নিয়ে ইরানের প্রশ্ন কেনো?
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিক

ইরানে রেলওয়ে সেতুতে ইসরায়েলি হামলা, নিহত ২

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকজাতীয়বাংলাদেশ

ভারত–বাংলাদেশে ১৫১ জেলে সচল নৌযানসহ ফেরত

সুজন চক্রবর্তী, কলকাতা প্রতিনিধি
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

‘চোখের বদলে চোখ’ নেওয়ার হুমকি ইরানের

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

পোলান্ডে বিমানবন্দরে ইসরায়েলিদের লক্ষ্য করে কটূক্তি

সৈয়দ ফরহাদ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d