বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    ব্যয়বহুল বাঁধেও ঝুঁকিতে সুনামগঞ্জের হাওরাঞ্চল

    ফসলহানির আশঙ্কায় দিশেহারা কৃষক

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম মিয়া (২৫)…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ: ১২ ঘণ্টার অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জের মাধবপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক প্রধান আসামি ফয়সাল…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    হবিগঞ্জে অপহরণ ও নির্যাতন মামলার আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জে চাঞ্চল্যকর অপহরণ ও নির্যাতনের একটি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    ভারতে যাওয়ার পথে সীমান্তে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি

    স্ত্রী-সন্তানদের কাছে যাওয়ার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা রতি…

    মনিরুজ্জামান শেখ জুয়েল। গোপালগঞ্জ প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    বিভিন্নভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত গড়ে উঠছে: সালাহউদ্দিন
    সেপ্টেম্বর ৭, ২০২৫
    নিবন্ধন পাচ্ছে এনসিপি
    অক্টোবর ১, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন উত্তেজনার ম্যাচে শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
খেলাধুলা

উত্তেজনার ম্যাচে শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫
শেয়ার
Ad imageAd image

টান টান উত্তেজনার ম্যাচে শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়েছে মেহেদি হাসান মিরাজের দল। শনিবার (৩ জুলাই) রাতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে জয় থেকে অনেকটা দূরে থেকেও একপ্রাপ্ত আগলে রেখে দুনিথ লিয়ানাগে ম্যাচ প্রায় বেরই করে ফেলেছিলেন। অবশেষে ৪৮তম ওভারের দ্বিতীয় বলে তাকে থামান মোস্তাফিজুর রহমান। লিয়ানাগে যখন ক্রিজে ছিলেন, ম্যাচ তখন শ্রীলঙ্কার দিকেই হেলে পড়ছিল। ডানহাতি এই লঙ্কান ব্যাটার ৪৮তম ওভারের প্রথম বলে ছক্কাও হাঁকান মোস্তাফিজকে। ১৭ বলে তখন দরকার মাত্র ২১ রান, হাতে ২ উইকেট। পরের বলেই ফিজ স্লোয়ারে বিভ্রান্ত করেন, ফিরতি ক্যাচে ফেরান লিয়ানাগেকে। তাতে অনেকটাই হাঁফ ছেড়ে বাঁচে বাংলাদেশ।

আরও পড়ুন

৮ উপদেষ্টার বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড়!
মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের দ্বিতীয় ভেন্যুর খেলা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে এক রাতেই নিভে গেল দুই নারীর জীবন

কলম্বোয় রুদ্ধশ্বাস দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত লড়াইয়ের ১৬ রানে জিতেছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজ নির্ধারণী তৃতীয় তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। এই ম্যাচ হারলে সিরিজ হবে হাতছাড়া, ছিল বাঁচামরার লড়াই। পুঁজিও খুব বড় ছিল না। ধুঁকতে ধুঁকতে ২৪৮ রান পর্যন্ত গিয়েছিল বাংলাদেশ। তবে এই সংগ্রহ নিয়েই দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে টাইগাররা, বোলারদের নৈপুণ্যে। আলাদা করে বলতে হয় তানভীর ইসলামের কথা। ওয়ানডে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত এক ফাইফার (৫ উইকেট) তুলে নিয়েছেন বাঁহাতি এই স্পিনার।

Tanvir Islam celebrates dismissing Nishan Madushka, Sri Lanka vs Bangladesh, 2nd ODI, Colombo, July 5, 2025

ব্যাট হাতে দলকে লড়াকু পুঁজি এনে দিয়েছেন, বোলিংয়েও শুরুর আঘাতটা করেন তানজিম হাসান সাকিব। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই পাথুম নিশাঙ্কাকে (৫) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন টাইগার পেসার। ৬ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে ৪৫ বলে ৬৯ রানের ঝোড়ো জুটি গড়েন কুশল মেন্ডিস আর নিশান মাদুশকা। মাদুশকাকে (১৭) ফিরিয়ে জুটি ভাঙেন তানভীর ইসলাম। বাঁহাতি এই স্পিনার নিজের পরের ওভারে এলবিডব্লিউ করেন ২০ বলে ফিফটি হাঁকানো কুশল মেন্ডিসকেও। ৩১ বলে ৯ চার আর ১ ছক্কায় ৫৬ রানে সাজঘরের পথ ধরেন কুশল। ৭ রানের মধ্যে ২ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। এরপর চারিথ আসালাঙ্কাকে ৬ রানেই আউট করে দেন শামীম পাটোয়ারী। একশর আগে (৯৯ রানে) ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা।

কামিন্দু মেন্ডিস প্রতিরোধ গড়ে তুলেছিলেন। অবশেষে লঙ্কান ব্যাটিংয়ের এই স্তম্ভ পড়েন ফাঁদে। তানভীরের বলে মিডউইকেটে দাঁড়িয়ে ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। ৫১ বলে ৩৩ রানে ফেরেন কামিন্দু। শ্রীলঙ্কার পঞ্চম উইকেটের পতন ঘটে ১২৬ রানে। তানভীরের চতুর্থ শিকার দুনিথ ওয়াল্লালাগে (১)। ঘূর্ণিতে পরাস্ত হন তিনি, বল ব্যাটে লেগে উঠে যায় ওপরে। সহজ ক্যাচ নেন উইকেটরক্ষক জাকের আলী। ১৩২ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গা আর জানিথ লিয়ানাগের উইকেট কামড়ে পড়ে থাকার চেষ্টা করেন। এদিকে রানের চাপ বাড়ছিল। শেষ পর্যন্ত ঝুঁকি নেন হাসারাঙ্গা (১৩)। মিরাজকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে হন ক্যাচ।

তানভীর তার ফাইফার (৫ উইকেট) পূরণ করেন মাহিশ থিকশানাকে (২) আউট করে। তবে দুনিথ লিয়ানাগে একটা প্রান্ত ধরে লড়াই চালিয়েই যেতে থাকেন। বেশ কয়েকটি জীবন পেয়ে ৭৫ বলে লড়াকু ফিফটি হাঁকান। জয়ের সুযোগ তৈরি করেছিলেন তিনিই। ৪৮তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান মোস্তাফিজকে। ১৭ বলে তখন দরকার ২১। পরের বলেই ফিজ ফিরতি ক্যাচে ফেরান লিয়ানাগেকে। নয়তো ৮৫ বলে ৭ চার আর ২ ছক্কায় তার ৭৮ রানের ইনিংসটা হয়তো লঙ্কানদের উৎসবের উপলক্ষ্য গড়ে দিতো। এরপর দুশমন্ত চামিরাকে বোল্ড করে শেষ টানেন তানজিম সাকিব। ৪৮.৫ ওভারে ২৩২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

এর আগে ২১৮ রানে ৯ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে শেষ ব্যাটার মোস্তাফিজুর রহমানকে নিয়ে আরও ৩০ রান যোগ করেন তানজিম হাসান সাকিব। যে জুটিতে মোস্তাফিজের এক রানও নিতে হয়নি। তানজিম সাকিব ঝোড়ো ব্যাটিংয়ে একাই দলকে নিয়ে গেছেন সম্মানজনক অবস্থানে। ২১ বলে ২টি করে চার-ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। ৪৫.৫ ওভারে ২৪৮ রানে অলআউট হয় বাংলাদেশ। আজ শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ওয়ানেডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করা তানজিদ হাসান তামিম আজ ব্যর্থ হয়েছেন। বাঁহাতি ব্যাটার সিরিজে টিকে থাকার লড়াইয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন ১১ বলে ৭ রান করেই।

ইনিংসের তৃতীয় ওভারে আসিথা ফার্নান্দোর স্লোয়ার বল কভারে খেলতে যান তানজিদ। কিন্তু ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক কুশল মেন্ডিসের দিকে। সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে নিচু হওয়া বল দারুণভাবে গ্লাভসবন্দি করেন মেন্ডিস। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ১৯ বলে ১৪ রান করে উইকেট বিলিয়ে দিয়েছেন বাঁহাতি ব্যাটার। ইনিংসের ১২তম ওভারে চারিথ আসালঙ্কাকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছাকাছি মাহিশ থিকশানার হাতে ক্যাচ হন শান্ত। তবে মারকুটে ব্যাটিং করে ৪৬ বলেই ফিফটি তুলে নেন পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় ওয়ানডেতেই হাফসেঞ্চুরির দেখা পান বাঁহাতি এই ওপেনার। তবে দারুণ এক ইনিংস খেলে লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার হন ইমন। হাসারাঙ্গার গুগলি বুঝতে পারেননি, ডিফেন্ড করেও স্টাম্প হারান এই ওপেনার। ৬৯ বলে ৬৭ রানের ইনিংসে ৬ চার ও ৩ ছক্কা হাঁকান ইমন।

এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২ বলে ০ রানে আউট হয়েছিলেন। এবার ১০ বলে ৯ রান করে ফেরেন মিরাজ। ইনিংসের ২৩তম ওভারে দুশমন্থ চামিরার বলে স্কয়ার লেগ অঞ্চলে পাথুম নিশাঙ্কার হাতে ক্যাচ হন মিরাজ। দলীয় ১২৬ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। বেশ আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন শামীম পাটোয়ারী। সেটও হয়েছিলেন। কিন্তু ফাঁদে পা দিয়ে বসলেন। আসিথা ফার্নান্ডোর লেগ সাইড দিয়ে বের হতে যাওয়া শর্ট ডেলিভারি ছক্কা হাঁকাতে গিয়ে ফাইন লেগে ধরা পড়লেন শামীম। ২৩ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় তার ব্যাট থেকে আসে ২২ রান। ১৫৯ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে দলকে অনেকটা পথ এগিয়ে নিয়েছেন জাকের আলী আর তাওহিদ হৃদয়। ৬১ বলে ৪৫ রান যোগ করেন তারা। জাকেরের এলবিডব্লিউয়ে ভাঙে এই জুটি। ৪০ বলে ২ বাউন্ডারিতে ২৪ করেন জাকের।

হৃদয় ৬৮ বলে লড়াকু এক ফিফটি করেন, যা ছিল তার ক্যারিয়ারের অষ্টম। কিন্তু হৃদয়ের এই ইনিংসটি থেমে যায় রানআউটে। তানজিম সাকিবের সঙ্গে দুই রান নিতে চাইলে ভুল বোঝাবুঝি হয়, ননস্ট্রাইক এন্ড থেকে অনেকটা পথ এগিয়ে গিয়েছিলেন হৃদয়। ৬৯ বলে ২ বাউন্ডারিতে তার ইনিংসটি ছিল ৫১ রানের। হৃদয় ফেরার পর বলতে গেলে আর কোনো আশা ছিল না। হাসান মাহমুদ (০) আর তানভীর ইসলাম (৪) দ্রুতই আউট হলে লড়াকু পুঁজি গড়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। তবে তানজিম সাকিব শেষের দিকে ঝলক দেখিয়েছেন। ব্যাটারদের মতোই দায়িত্ব নিয়ে দলকে নিয়ে গেছেন সম্মানজক অবস্থানে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ দেশে খাদ্য মজুদ অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে : খাদ্য উপদেষ্টা
পরের সংবাদ সংবিধান নতুন করে লিখতে কোনো আপত্তি নেই : অ্যাটর্নি জেনারেল
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

রাজনীতিলিড

জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার দুই সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশলিড

ফাইভ-জি প্রকল্পে দুর্নীতি : তদন্ত শেষের আগেই কেনাকাটায় তোড়জোড়

বাংলা মেইল ডেস্ক
জাতীয়লিড

জাপানের সঙ্গে ১ বিলিয়ন ডলারের ঋণ সহায়তার চুক্তিপত্র বিনিময়

বাংলা মেইল ডেস্ক
খেলাধুলা

মোস্তাফিজের পরিবর্তে আইপিএলে সুযোগ পেয়ে বিপদে মুজারাবানি

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d