বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই পণ্ড সাংস্কৃতিক সন্ধ্যা

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদ আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় শিক্ষার্থীদের দুই পক্ষের…

    মুহাম্মদ সোহান
    বিয়ের প্রলোভনে রিসোর্টে রাত কাটিয়ে পলায়ন, স্থানীয়দের চাপে বিয়ে

    সুনামগঞ্জের তাহিরপুরে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে রিসোর্টে নিয়ে রাত্রিযাপন করে পালিয়ে…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    মেঘালয়ে কয়লা গুহায় পাথরচাপায় বাংলাদেশির মৃত্যু

    অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ের পাহাড়ি এলাকায় কয়লা গুহায় কাজ করতে গিয়ে…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বেশি দামে তেল-গ্যাস বিক্রি, শায়েস্তাগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্য তেল ও গ্যাস সিলিন্ডার…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    মানিকপুরে ‎এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    ‎মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে অবস্থিত ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসএসসি…

    ‎সোহাগ মিয়া
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    ইউনূস-মোদি বৈঠকে নতুন ইস্যু হাসিনা
    ইউনূস-মোদি বৈঠকে নতুন ইস্যু হাসিনা
    এপ্রিল ৫, ২০২৫
    সাম্যকে রাজনৈতিক কারণে হত্যা—অভিযোগ রিজভীর
    সাম্যকে রাজনৈতিক কারণে হত্যা—অভিযোগ রিজভীর
    মে ১৫, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন সাড়ে ৩ বছর মেয়াদহীন ইবি ছাত্রদল, নিয়মিতদের কমিটিতে চান কর্মীরা
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

সাড়ে ৩ বছর মেয়াদহীন ইবি ছাত্রদল, নিয়মিতদের কমিটিতে চান কর্মীরা

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫
শেয়ার
Ad imageAd image

তিন মাস মেয়াদের আহ্বায়ক কমিটি চার বছর পেরিয়ে গেলেও এখনও হয়নি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, এই কমিটিকে তিন মাসের মধ্যে সম্মেলন করার কথা থাকলেও সেটি করা হয়নি। এতে কমিটির অধিকাংশ নেতাই নিষ্ক্রিয়, অপরিচিত, বিবাহিত ও চাকুরিজীবী অবস্থায় রয়েছেন। সংগঠনটির অনেক নিয়মিত শিক্ষার্থীর শিক্ষাজীবন শেষ হওয়ার পথে থাকলেও পদে আসতে পারছেন না তারা। এতে শাখাটির সাংগঠনিক কাঠামো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন দলীয় কর্মীরা।

আরও পড়ুন

স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত
স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত
টাঙ্গুয়ার হিজল করচবাগ থেকে মাটি কর্তন, লাখ টাকা জড়িমানা
আগস্টে বেড়েছে গুজব ও ভুয়া তথ্য, ২৬৮টিই রাজনীতি বিষয়ক : সিজিএস

দলীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ জুন লোকপ্রশাসন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের সাহেদ আহম্মেদকে আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মাসুদ রুমী মিথুনকে সদস্য সচিব করে ৩১ সদস্যের কমিটি আহ্বায়ক দেয় তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদল। সে সময় কমিটিতে অছাত্র, বিবাহিত ও চাকরিজীবীদের পদ দেওয়ায় প্রতিবাদ করে কমিটি প্রত্যাখ্যান করে একাংশ। একাংশের অভিযোগ, কমিটির অধিকাংশ সদস্যই এখনও নিষ্ক্রিয়, বিবাহিত ও চাকরিজীবী। এমনকি শাখার সক্রিয় নেতাকর্মীরা তাদেরকে চেনেন না বলে দাবি তাদের। তবুও চার বছর ধরেই এই কমিটি দিয়ে চলছে শাখা ছাত্রদল। এছাড়া কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ কমিটির অন্য নেতাদের বয়স নিয়েও বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে। পদপ্রত্যাশী অনেক কর্মীর শিক্ষাজীবন শেষ হওয়ার সময় ঘনিয়ে আসলেও পদে আসতে পারছেন না তারা। এতে সংগঠনের ত্যাগী কর্মীরা মনঃক্ষুন্ন হচ্ছেন। এছাড়া সংগঠনের কার্যক্রমে ভাঙন ও গ্রুপিং তৈরি হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। যা সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে।

সংগঠনটির সক্রিয় নেতাকর্মীরা জানান, তিন মাসের কমিটি আজ চার বছরে পদার্পণ করেছে। কিন্তু নতুন কমিটি আসেনি। জুলাই অভ্যুত্থানের আগেও সংগঠনটির কার্যক্রমে স্থবিরতা ছিল। পদপ্রাপ্ত নেতাদের অনুপস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে নিচ্ছে দলীয় কর্মীরা। কর্মীদের অভিযোগ, ছাত্রদলের অনেকের এখন অনার্স শেষ হতে যাচ্ছে। তবে নতুন কমিটি না হওয়ায় তারা পরিচয়হীন হয়ে পড়ছে। তাই নিয়মিত শিক্ষার্থী ও ত্যাগীদের দিয়ে কমিটি গঠনের দাবি জানাচ্ছি।

এই বিষয়ে ছাত্রদলের কর্মী আল-আমিন বলেন, কমিটির মেয়াদ চার বছর পূর্ণ হয়েছে। বারবার বলা হচ্ছে নতুন কমিটি হবে। তবে কবে-কখন হবে তা বলা হচ্ছে না। ক্যাম্পাসে এখন যে পরিস্থতি রয়েছে, তাতে ছাত্রদল অন্য সংগঠনের সাথে রাজনীতিতে পেরে উঠবে না। অতি দ্রুত নিয়মিত শিক্ষার্থী ও অভিজ্ঞদের কমিটিতে প্রাধান্য দিয়ে কমিটি হোক।

ছাত্রদল কর্মী নুরউদ্দিন বলেন, আমরা নিয়মিত শিক্ষার্থী ও দীর্ঘদিন যারা এ কমিটির সাথে জড়িত তাদের মূল্যায়নের দাবি জানাচ্ছি। কেন্দ্র শিগগিরই কমিটির দেয়ার আশ্বাস দিয়েছে, আমরা সেটার উপর ভরসা রাখছি।

ইবি ছাত্রদলের সিনিয়ির যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ও কেন্দ্রীয় ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিবাহিত, নিষ্ক্রিয় ও অপরিচিত নেতাকর্মীদের এবং কমিটি মেয়াদোত্তীর্ণের বিষয়ে অবগত আছেন। যেহেতু আগামী বছরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ইকসু গঠনে প্রশাসন উদ্যোগী হচ্ছেন তাই আমি মনে করি খুব দ্রুতই একটি নতুন কমিটি অনুমোদন হবে যেখানে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার বাস্তব প্রতিফলন ঘটবে এবং সংগঠন প্রাণ ফিরে পাবে, ইনশাআল্লাহ।

এ বিষয়ে ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেন নি। ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জহির উদ্দিন রায়হান বলেন, ছাত্রদল সারাদেশে কমিটি নিয়ে কাজ করছে। এসব কমিটিতে যেন কোনো আওয়ামীলীগের দোসর ও জামাত-শিবিরের গুপ্তরা অনুপ্রবেশ না করতে পারে সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে, তাই একটু সময় লাগছে। ইতোমধ্যে ছাত্রদল সারাদেশে ১৬০০-এর বেশি কমিটি দিয়েছে, আগামী এক মাসের মধ্যে ২০০০-২৫০০ কমিটি দেয়ার পরিকল্পনা রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ও এ পরিকল্পনার অন্তর্ভূক্ত হতে পারে। এ নিয়ে আমরা চেষ্টা করছি।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ‘লাইলাতুল নির্বাচনের’ দায়িত্বে থাকা কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে’
পরের সংবাদ আল্লাহর নৈকট্য লাভে বেশি বেশি নেক আমল করার আহবান প্রধান উপদেষ্টার
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আ.লীগপন্থি ৯৩ আইনজীবীর আদালতে আত্মসমর্পণ, জামিন আবেদন
বাংলাদেশ

আ.লীগপন্থি ৯৩ আইনজীবীর আদালতে আত্মসমর্পণ, জামিন আবেদন

বাংলা মেইল ডেস্ক
ঢাকাবাংলাদেশরাজনীতি

বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশ

‘জয় বাংলা’ গান বাজিয়ে উৎসব, আ.লীগ ভেবে ছাত্র-জনতার উপর হামলা

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশ

জ্বালানি সংকটে নৌপথ থেকে সীমান্ত—চাপের মুখে জনজীবন

নিজস্ব প্রতিবেদক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d