বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    সেনাসদস্যরা জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন

    কোর কমিটিতে সিদ্ধান্ত

    বাংলা মেইল ডেস্ক
    কোটালীপাড়ায় বোরো কর্তনে ধীরগতি, দুশ্চিন্তায় কৃষক

    শ্রমিকের অভাব ও টানা বৃষ্টিপাত কারণে সময়মত ধান কাটতে পারছেন না কোটালীপাড়ার…

    মনিরুজ্জামান শেখ জুয়েল, কোটালীপাড়া (গোপালগঞ্জ)
    প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল, চক্রের চার সদস্য আটক

    নরসিংদীতে নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগে…

    হাবিব উল্লাহ
    ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় আসামি গ্রেপ্তার

    নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় করা…

    বাংলা মেইল ডেস্ক
    অবৈধ মার্কেট নির্মাণ ও গরু বিক্রি বিতর্কে এসপি বদলি

    মৌলভীবাজারে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগের মধ্যে পুলিশ সুপার (এসপি) মো. বিল্লাল হোসেনকে…

    তিমির বনিক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ
    মার্চ ১৯, ২০২৫
    আওয়ামী লীগের রাজনীতি সাময়িক নিষিদ্ধ
    মে ১০, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    বিজেপি কর্মী খুন, উত্তপ্ত নিউটাউন
    মে ৫, ২০২৬
    জাতীয় জাদুঘরে হেফাজতের ১৩ দফা ও আল্লামা শফীর চিঠি প্রদর্শন হবে কাল
    মে ৫, ২০২৬
    ইস্তফা দিচ্ছেন না মমতা, নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত কী হবে?
    মে ৫, ২০২৬
    স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
    মে ৫, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন রাজধানীতে ‘শহীদ আনাস সড়ক’ ও ‘শহীদ জুনায়েদ চত্বর’ উদ্বোধন
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

রাজধানীতে ‘শহীদ আনাস সড়ক’ ও ‘শহীদ জুনায়েদ চত্বর’ উদ্বোধন

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫
শেয়ার
Ad imageAd image

আজ (৭ জুলাই) সোমবার রাজধানীর গেন্ডারিয়ায় ধূপখোলা মাঠ সংলগ্ন এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মেহেদী হাসান জুনায়েদ স্মরণে ‘শহীদ জুনায়েদ চত্বর’ এবং শহীদ শাহারিয়ার খান আনাস স্মরণে ‘শহীদ শাহারিয়ার খান আনাস সড়ক’ এর নামফলক উন্মোচন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরও পড়ুন

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি
সিলেটের ‘জামাই’কে ঘিরে নগরজুড়ে অপেক্ষা
ফের সক্রিয় রেকর্ড গড়া পেঁয়াজ সিন্ডিকেট 

২০২৪ সালের ৫ আগস্ট সকালের দুর্বিষহ স্মৃতি রোমন্থন করে প্রধান অতিথির বক্তব্যে সমবায় উপদেষ্টা বলেন, চানখারপুলে যে স্থানে আনাস এবং জুনায়েদ শহীদ হয়, আমি তার পাশেই ছিলাম। আমরা সবাই পুলিশ, এপিবিএন এর ব্যারিকেড ভেঙ্গে শহীদ মিনারের উদ্দেশ্যে যাবার জন্য প্রস্তুত হই, কিন্তু গুলিতে জুনায়েদ-আনাসসহ আরো অনেকে শহীদ হয়। আমরা এই শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না। যে অদম্য দেশপ্রেম এবং প্রেরণা থেকে তারা জীবন দিয়েছে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য, আমরা সকলে মিলে এমন বাংলাদেশই গড়ে তুলবো।

সমবায় উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা দূর করতে আর যেন কাউকে জীবন দিতে না হয়, জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত বাহিনী যেন অন্যায়ভাবে এমন গণহত্যা না করতে পারে, তাই এই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার এবং প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত সংস্কার করতে আমাদের সকলের সম্মিলিত লড়াই চালিয়ে যেতে হবে। সারাদেশের মানুষের সামগ্রিক প্রচেষ্টায় এই লড়াই সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

অনুষ্ঠানে শহীদ আনাসের মা এবং শহীদ জুনায়েদের বাবা বক্তব্য রাখেন। তারা দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি করেন। এছাড়াও সকল শহীদদের কবর সংরক্ষণ এবং স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৪ অক্টোবর জন্মগ্রহণ করা আনাস ২০২৪ সালের ৫ আগস্ট শহীদ হন। অপরদিকে, ২০০৯ সালের ৮ অক্টোবর জন্মগ্রহণ করা জুনায়েদ মিছিলরত অবস্থায় ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুলে শহীদ হন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এছাড়াও স্থানীয় সরকার বিভাগ ও ডিএসসিসির কর্মকর্তারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা ও সুযোগ রয়েছে : খাদ্য উপদেষ্টা
পরের সংবাদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীরের বেহাল দশা, নিরাপত্তা শঙ্কা
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

জাতীয়

‘নারী ও শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’

বাংলা মেইল ডেস্ক
ইসলামজাতীয়লিড

নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধের বিকাশে ইমামদের অবদান বিশাল : ধর্ম উপদেষ্টা

বাংলা মেইল ডেস্ক
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে মমতাজ
বাংলাদেশ

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে মমতাজ

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশসিলেট

সরকারি কাজে বাধা, জুলাইযোদ্ধা ও শিবিরকর্মী তারেকের বিরুদ্ধে মামলা

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d