বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    নরসিংদী সদর হাসপাতালে দালালবিরোধী অভিযান, আটক ২

    নরসিংদী সদর হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে…

    হাবিব উল্লাহ
    জমি নিয়ে বিরোধ: হবিগঞ্জে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে সংঘটিত হত্যা মামলার দুই আসামিকে…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    লাখাইয়ে হাম প্রতিরোধে পথশিশু ফাউন্ডেশনের প্রচারাভিযান

    সাম্প্রতিক সময়ে হাম রোগ নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। শিশুদের শরীরে দাগ…

    আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি
    মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের যাত্রা শুরু

    মৌলভীবাজারে মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    নবীগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    টিউলিপ-ইউনূস সাক্ষাৎ হবে চব্বিশের গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা : হান্নান মাসউদ
    জুন ৯, ২০২৫
    ‘সংবিধানের মূলনীতিতে ‘আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করতে হবে’
    জুন ২৬, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন জুলাই গণহত্যা : দায় স্বীকার করে ‘রাজসাক্ষী’ হলেন সাবেক আইজিপি মামুন
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

জুলাই গণহত্যা : দায় স্বীকার করে ‘রাজসাক্ষী’ হলেন সাবেক আইজিপি মামুন

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫
শেয়ার
Ad imageAd image

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষ স্বীকার করে রাজ সাক্ষী (অ্যাপ্রোভার) হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আবেদন মঞ্জুর করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আজ আদেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৯ জুলাই) অভিযোগ গঠনের আদেশের মধ্য দিয়ে চব্বিশের মানবতাবিরোধী অপরাধে এই প্রথম শেখ হাসিনাসহ এই মামলার অপর আসামিদের আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

আরও পড়ুন

গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশটি দেশের ইতিহাসে যুগান্তকারী আইন
পুলিশের হাতে আর ভারী মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার পূর্ণ ভাষণ

অভিযোগ গঠনের শুনানির সময় ট্র্যাইব্যুনালের কাঠগড়ায় হাজির থাকা আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ স্বীকার করে ঘটনার সত্য উদ্‌ঘাটনে রাজ সাক্ষী হতে ইচ্ছা প্রকাশ করেন। পরে তার আইনজীবী এই বিষয়ে আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। পাশাপাশি মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ৩ আগস্ট এবং সাক্ষ্যগ্রহণের জন্য ৪ আগস্ট দিন ধার্য করা হয়।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার সঙ্গে প্রসিকিউশন টিমের সদস্যরাও উপস্থিত ছিলেন। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানি করেন আমির হোসেন। আল-মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।

গত ১৬ জুন ট্রাইব্যুনাল-১ পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আদালতে হাজির হতে বাংলা ও ইংরেজি দু’টি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। আসামিদের সাত দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বলে পরদিন ওই বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু তারা ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় রাষ্ট্রপক্ষ থেকে নিযুক্ত আইনজীবীর মাধ্যমেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়। এরপর প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন। অন্যদিকে, হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন। উভয় পক্ষের শুনানির পর অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য ১০ জুলাই দিন ধার্য করেন ট্র্যাইব্যুনাল-১।

গত ১ জুন এই মামলার ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। শেখ হাসিনার পাশাপাশি আসামি করা হয় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। প্রসিকিউশন তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে। সেদিন মামলার বিচারিক কার্যক্রম বিটিভি’তে সরাসরি সম্প্রচার করা হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়। এরপর পুনর্গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি (মিস কেস বা বিবিধ মামলা) দায়ের করা হয়। এই মামলার পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দু’টি মামলা রয়েছে। এর মধ্যে তার শাসনামলের সাড়ে ১৫ বছরে গুম-খুনের ঘটনায় একটি মামলা। আরেকটি রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড সংক্রান্ত। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার, তার দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করেছে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। জাজ্বল্যমান এসব অপরাধের বিচার অনুষ্ঠিত হচ্ছে দু’টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ বেসামরিক প্রশাসনকে বিশ্বস্ততার সাথে সহায়তা করছে বিজিবি : মহাপরিচালক
পরের সংবাদ জুলাই ঘোষণাপত্র নিয়ে খসড়া প্রস্তাবনা দিয়েছে বিএনপি : সালাহউদ্দিন
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

জাতীয়বাংলাদেশ

জ্বালানি সংকটে নৌপথ থেকে সীমান্ত—চাপের মুখে জনজীবন

নিজস্ব প্রতিবেদক
সাবেক আইজিপিসহ ৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে
জাতীয়

সাবেক আইজিপিসহ ৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে

বাংলা মেইল ডেস্ক
জাতীয়রাজনীতি

জাতীয় নির্বাচন : আজ ভোট, জনরায়ের দিন

নিজস্ব প্রতিবেদক
জাতীয়বাংলাদেশ

রোজা ও পূজা নিয়ে মন্তব্য, জামায়াতের শিশির মনিরের বিরুদ্ধে মামলা

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d