বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    সিলেটে আইটি পার্ক সচল ও ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

    সিলেটে কর্মসংস্থান, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে বড় ধরনের পরিবর্তনের রূপরেখা ঘোষণা…

    নাওয়াজ মারজান
    সাংবাদিক প্রবেশে সীমাবদ্ধতা, সিলেট প্রেসক্লাব সভাপতির প্রতিক্রিয়া

    প্রধানমন্ত্রীর সিলেট সফর

    সিলেট প্রতিনিধি
    সিলেটবাসীর জন্য আশার বার্তা দিলেন প্রধানমন্ত্রী

    সিলেটের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…

    নিজস্ব প্রতিবেদক
    চাঁদনীঘাটে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    সিলেট মহানগরীর সুরমা নদীর তীরে চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেছেন…

    বাংলা মেইল ডেস্ক
    প্রধানমন্ত্রীর সফর: উচ্ছ্বাসের পাশাপাশি প্রত্যাশায় সিলেটবাসী

    প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার…

    বাংলা মেইল ডেস্ক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
    আ.লীগ আগামী ৫০ বছরেও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না: সাবেক মেয়র আরিফ
    আ.লীগ আগামী ৫০ বছরেও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না: সাবেক মেয়র আরিফ
    এপ্রিল ১৪, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    সিলেটে আইটি পার্ক সচল ও ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর
    মে ২, ২০২৬
    প্রধানমন্ত্রীর কাছে বৈষম্যের অভিযোগ আরিফুল হক চৌধুরীর
    মে ২, ২০২৬
    রাত পোহালেই আসছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত সিলেট
    মে ১, ২০২৬
    মৌলভীবাজারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার
    মে ১, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয় : গয়েশ্বর
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয় : গয়েশ্বর

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬
শেয়ার
Ad imageAd image

প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের স্বরূপ নিয়ে কড়া মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্ব চায়, কিন্তু সেই সম্পর্ক কখনোই দাসত্বের পর্যায়ে যেতে পারে না। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সার্বভৌমত্বের প্রশ্নটি সামনে এনে তিনি বলেন, বন্ধুত্ব হবে সমমর্যাদার ভিত্তিতে, এটি কোনো ‘স্বামী-স্ত্রীর সম্পর্ক’ নয়।

আরও পড়ুন

সেনাবাহিনীর অভিযানে রাজনগরে দেশীয় অস্ত্র উদ্ধার
বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক কি নতুন যুগে প্রবেশ করছে?
হাসিনা ক্ষমতায় টিকে থাকতে গুলি করে মানুষ হত্যা করেছে : মির্জা ফখরুল

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় তার বক্তব্যে শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের স্মৃতিচারণ করে বলেন, জিয়াউর রহমান চাটুকারিতা পছন্দ করতেন না এবং বিশ্বাস করতেন যে সমালোচনা হলো গণতন্ত্রের সৌন্দর্য। ১৯৭১ সালের ২৬ মার্চ জিয়াউর রহমান যখন যুদ্ধের ডাক দিয়েছিলেন, তখন তিনি জাতিকে আত্মরক্ষার নয় বরং পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করার আহ্বান জানিয়েছিলেন। অথচ সেই উত্তাল সময়ে অনেক বড় বড় নেতাকে যুদ্ধের পরিবর্তে কেবল সাবধানে থাকার নির্দেশনা দিতে দেখা গেছে। তিনি আক্ষেপ করে বলেন, বর্তমান প্রজন্মের অনেকেই শহীদ জিয়ার সেই অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করতে চায় না।

দেশের সমসাময়িক রাজনীতি ও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে এই প্রবীণ নেতা বলেন, বাংলাদেশ সবার সঙ্গে অর্থনৈতিক কারণে বন্ধুত্ব চায়, কিন্তু সেই বন্ধুত্ব কখনোই দাসত্বের নামান্তর হবে না। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে নয়। প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে কিন্তু তা কখনোই ‘স্বামী-স্ত্রীর সম্পর্কের’ মতো হওয়া উচিত নয়। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জাতীয় স্বার্থ বজায় রাখাই হবে আমাদের মূল অগ্রাধিকার।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা অর্জিত হলেও প্রকৃত মুক্তি এখনো আসেনি। জলবায়ু ও রাজনৈতিক ভাবনার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা অতীতের অভিজ্ঞতার আলোকে বর্তমানকে ধারণ করেই পূরণ করতে হবে।

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের প্রশংসা করে গয়েশ্বর রায় বলেন, ওবায়দুল কাদের একদিন খালেদা জিয়াকে ক্ষমা চাইতে বলেছিলেন। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তিনি আজ ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে স্বীকৃত। গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনোই মাথা নত করেননি। ১/১১-র সময়কার ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, তৎকালীন বিরাজনীতিকরণের মুখে অনেক নেতা যখন দল ত্যাগ করেছিলেন, তখন তৃণমূলের নেতা-কর্মীরাই খালেদা জিয়ার শক্তি হয়েছিলেন। তিনি জেল খেটেছেন কিন্তু দেশত্যাগ করেননি। জামায়াতে ইসলামীর তৎকালীন নেতৃত্বের ভূমিকার সমালোচনা করে তিনি জানান, বিপদের দিনে তারা বিএনপির পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানালেও খালেদা জিয়া সবসময়ই তাদের বিচারের স্বচ্ছতার দাবি তুলে উদারতা দেখিয়েছেন।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়, তখন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দ্রুততম সময়ে এই আন্দোলনকে নৈতিক ও সর্বাত্মক সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটি কোনো একক দলের অর্জন নয়, বরং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে স্কুলপড়ুয়া কিশোর-কিশোরী এবং বিএনপির তৃণমূল পর্যায়ের সব স্তরের মানুষের সম্মিলিত ত্যাগের ফসল। যারা আজ সংসদে আছেন তাদের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মী এই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জন্য লড়াই করেছেন।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও বর্তমান ভূ-রাজনীতির তুলনা করে তিনি বলেন, ১৯৪৭-এর দেশভাগ থেকে শুরু করে ৫২-র ভাষা আন্দোলন এবং ৭১-এর মুক্তিযুদ্ধ, সবকিছুর মূলে ছিল বঞ্চনা ও শোষণ থেকে মুক্তি। অথচ আজও বিদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমরা জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে পারছি না। তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে আন্তরিকতার অভাব ও রাজনৈতিক নতজানু নীতির কারণে আমরা জাতীয় লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছি। আমরা অতীতকে ভুলে থাকব না, কিন্তু বর্তমান বিশ্ব বাস্তবতায় মাথা উঁচু করে দাঁড়ানোই আমাদের বড় চ্যালেঞ্জ।

বিএনপির প্রতিষ্ঠার স্মৃতিচারণ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তিনি অত্যন্ত সৌভাগ্যবান যে শহীদ জিয়ার হাত ধরে বিএনপির জন্ম হতে দেখেছেন। তিনি ব্যক্তিগতভাবে কোনো সুযোগ-সুবিধার জন্য রাজনীতি করেন না জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের পর ভুয়া সার্টিফিকেটধারীদের দাপট দেখে তিনি নিজের অরিজিনাল সার্টিফিকেটটি ছিঁড়ে ফেলেছিলেন। কারণ তিনি যুদ্ধের বিনিময়ে কিছু প্রত্যাশা করেননি। তিনি দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেবল মুখে জিয়াউর রহমান বা খালেদা জিয়ার নাম উচ্চারণ করলেই হবে না, তাদের আদর্শ ও নির্দেশিত পথে চলেই প্রকৃত দেশপ্রেম প্রমাণ করতে হবে।

 

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
পরের সংবাদ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশসিলেট

হাড়কাঁপানো শীতে ছিন্নমূল মানুষের পাশে উপজেলা প্রশাসন

তিমির বনিক
জাতীয়যুক্তরাজ্য

লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়াদ রায়হান, বার্মিংহাম প্রতিনিধি
বাংলাদেশ

বাকৃবিতে খাদ্য পুষ্টি সমৃদ্ধকরণে দিকনির্দেশনা শীর্ষক কর্মশালা

মুহাম্মদ সোহান
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

কুয়েতে মার্কিন বাহিনীর ওপর আবার ইরানের হামলা

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d