বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ: ১২ ঘণ্টার অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জের মাধবপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক প্রধান আসামি ফয়সাল…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    হবিগঞ্জে অপহরণ ও নির্যাতন মামলার আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জে চাঞ্চল্যকর অপহরণ ও নির্যাতনের একটি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    ভারতে যাওয়ার পথে সীমান্তে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি

    স্ত্রী-সন্তানদের কাছে যাওয়ার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা রতি…

    মনিরুজ্জামান শেখ জুয়েল। গোপালগঞ্জ প্রতিনিধি
    অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত সর্দার ও তার সহযোগী গ্রেপ্তার

    মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    নরসিংদীতে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা

    জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে নরসিংদীর পলাশ উপজেলায় বিপুল পরিমাণ অবৈধ…

    হাবিব উল্লাহ
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: রিজভী
    মার্চ ৮, ২০২৫
    ইলিয়াস আলী গুমের কারণ জানালেন মির্জা আব্বাস
    ইলিয়াস আলী গুমের কারণ জানালেন মির্জা আব্বাস
    মে ৬, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন আগেই শাপলা বাদ, নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে এনসিপি?
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
রাজনীতি

আগেই শাপলা বাদ, নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে এনসিপি?

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫
শেয়ার
Ad imageAd image

নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টিসহ ১৪৪টি রাজনৈতিক দল আবেদন করেছিল। কিন্তু প্রাথমিকভাবে এসব দলের কোনটিই ইসির শর্ত পূরণ করতে পারেনি। যে কারণে এসব দলগুলোকে শর্ত পূরণে সময় বেঁধে দিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি দলের আবেদনেই কোন না কোন ঘাটতি থাকায় যে সব দল নিবন্ধনের আবেদন করেছে সে সব নতুন রাজনৈতিক দল চিঠি পাঠানো শুরু করেছে ইসি।

আরও পড়ুন

বড়লেখায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩
দাঁড়িপাল্লাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে গেলেন বিন ইয়ামিন মোল্লা
বিএনপিই একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারবে : দুদু

এর আগে গত মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রাথমিক শর্ত পূরণ করতে না পারার বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককেই প্রচার করতে দেখা যায় যে, এনসিপির নিবন্ধন আবেদন বাতিল হয়েছে। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আব্দুল হালিম বলেন, বিভিন্ন সময়ে আমরা দেখি প্রথম ধাপে অনেকে শতভাগ শর্ত পূরণ করতে পারে না। সে কারণে প্রাথমিক যাচাই বাছাই শেষে দলগুলোকে ঘাটতির শর্তগুলো পূরণে চিঠি দেয়া হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, শর্ত পূরণে ১৫ দিনের সময় বেঁধে দেয়া হচ্ছে। এরপরই শুরু হবে মাঠ পর্যায়ের যাচাই বাছাই কাজ। এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, আমরা আইন অনুযায়ী নিবন্ধনের সব শর্ত পূরণ করেই আবেদন করেছি। ইসি কড়াকড়িভাবে শর্তগুলো দেখলেও আমরা নিবন্ধন পাবো।

নিবন্ধন পেতে গত মাসে এনসিপি যখন আবেদন করেছিল, তখন দলীয় প্রতীক হিসেবে শাপলাও চেয়েছিল। তবে নির্বাচন কমিশন তাদের প্রতীক তালিকায় শাপলা রাখেনি। এনসিপির অভিযোগ, কোনও একটি রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হয়ে প্রতীক তালিকায় শাপলাকে রাখেনি। গত ২০ এপ্রিল নতুন দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে একটি নোটিশ দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর ৪৬টি দলের অনুরোধে সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়।

বাংলাদেশের যে কেউ চাইলেই নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে পারে। কিন্তু রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করলেই সবাই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। এজন্য প্রয়োজন হয় নির্বাচন কমিশনের নিবন্ধন। নিয়ম অনুযায়ী, নিবন্ধনের আবেদনের পর প্রাথমিক তথ্য যাচাই বাছাই শেষে রাজনৈতিক দলগুলোর যে সব কাগজপত্রে ঘাটতি থাকে সেগুলো পূরণে দলগুলোকে সময় দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের বেধে দেয়া সময় ছিল গত ২২ জুন পর্যন্ত। নির্বাচন কমিশনে এই সময়ের মধ্যে যে ১৪৪টি দল নিবন্ধনের আবেদন করে তার মধ্যে কোনও দলই প্রাথমিক শর্ত পূরণ করতে পারেনি।

নিয়ম অনুযায়ী, নতুন দলের নিবন্ধনের ক্ষেত্রে দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে, কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায়, সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের নথি দেখাতে হবে। এছাড়াও দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনি ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি জমা দিতে হবে। আবেদন পাওয়ার পর ইসি তা যাচাই-বাছাই শুরু করে। গত ২২ জুন নিবন্ধনের সময় সীমা শেষ হওয়ার আগে থেকেই আবেদনকারী দলগুলোর তথ্য যাচাই বাছাই শুরু করে নির্বাচন কমিশন।

গত সপ্তাহে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, যে সব দলের ডকুমেন্টস এ ঘাটতি রয়েছে তাদেরকে নিয়ম মেনে ১৫ দিন সময় দেবে ইসি। এই সময়ের মধ্যে যারা শর্ত পূরণ করবে না তাদেরকে ইসির আইন অনুযায়ী রেজিস্ট্রেশন দেয়া সম্ভব হবে না।

এরই মধ্যে প্রথম দফায় মঙ্গলবার ৬২টি রাজনৈতিক দলকে চিঠি পাঠানো হয়েছে। এনসিপিসহ বাকি ৮২টি রাজনৈতিক দলকে দ্বিতীয় দফায় চিঠি দেয়া হয়েছে। ইসির যুগ্ম সচিব বলেন, তাদের যে কোনও ত্রুটি সংশোধনের জন্যই এই সময়টা দেয়া হচ্ছে। আমরা পর্যাক্রমে সবগুলো দলকে এই চিঠি দেয়া হবে। বেঁধে দেয়া এই সময়ের মধ্যেই কেবল যে সব দল ইসির চাহিদা অনুযায়ী শর্তগুলো পূরণ করবে তাদের মাঠ পর্যায়ের কার্যালয়সহ যাবতীয় তথ্য দ্বিতীয় দফায় যাচাই বাছাই করেই চূড়ান্তভাবে নিবন্ধন দেয়া হবে।

যে সব শর্ত পূরণ করতে পারেনি এনসিপি
গত জুন মাসে নির্বাচন কমিশনে দল নিবন্ধনের আবেদন জমা দেয় জাতীয় নাগরিক পার্টি। এ সময় তারা জেলা উপজেলায় কমিটির তালিকা, দলীয় সদস্যদের বিভিন্ন তথ্যসহ ৪৩ হাজার পৃষ্ঠার ডকুমেন্টসও জমা দিয়েছিল। প্রাথমিক যাচাই বাছাই শেষ মঙ্গলবার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছে, প্রাথমিক বাছাইয়ে দলটি উত্তীর্ণ হতে পারেনি।

এত ডকুমেন্টস ও কাগজপত্র জমা দেয়ার পরও কেন এনসিপি প্রাথমিক বাছাই শর্ত পূরণ করতে পারলো না সেই প্রশ্নও সামনে আছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা খবরও প্রচারিত হয়েছে। এনসিপি বলেছে, দল নিবন্ধনের সব শর্তই তারা পূরণ করেছে। তবে কিছু কিছু কাগজ একাধিকবার জমা ও কিছু দলীয় সদস্যের জাতীয় পরিচয়পত্রের তথ্যে ঘাটতি থাকায় সেগুলো পুনরায় চাওয়া হচ্ছে।

এনসিপির নিবন্ধন কমিটির দায়িত্বে রয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। তিনি জানিয়েছেন, এনসিপি যে কাগজপত্র জমা দিয়েছে সে সবের কিছু কাগজে রিপিটেশন হয়েছে, কয়েকজনের এনআইডি নম্বর লেখা নাই, বিভিন্ন জায়গায় ২০০ ভোটারের যে তালিকা তাতে কয়েকজনের এনআইডি নম্বর লেখা নাই। কিছু জায়গায় ওনারা (ইসি) ক্যালকুলেট করে দেখছে যে এখানে ২০০ ভোটারের তথ্য দিয়েছি তার পাঁচটি ঠিক হয় নি। এই পাঁচটা বাদ দিয়ে ওনারা বলেছে নতুন করে দিতে বলেছে। এই চিঠিটা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। এটা খুব ছোট ছোট অবজারভেশন। আমরা সে সব দ্রুতই ফুলফিল (পূরণ) করে দিবো। আইনের সকল বাধ্যবাধকতা আমরা পূরণ করেছি। আমাদের বাদ দিতে হলে আইনগতভাবে বাদ দেয়ার কোনও সুযোগ নির্বাচন কমিশনের নাই।

শাপলা নিয়ে রাজনীতি করছে ইসি
গত মাসে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করে দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়েছিল এনসিপি। পাশাপাশি কলম ও মোবাইল প্রতীককেও রেখেছিল পছন্দের তালিকায়। দলীয় প্রতীক হিসেবে শাপলা পাওয়ার জন্য নির্বাচন কমিশনের সাথে দুই দফায় বৈঠকও করেছে এনসিপির শীর্ষ নেতারা। কিন্তু গত ১০ই জুলাই নির্বাচন কমিশন তাদের বৈঠকে জানায়, শাপলাকে নির্বাচনি প্রতীক হিসেবে তালিকাভুক্ত করেনি ইসি।

ঐদিনই বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসিরউদ্দিন জানিয়েছিলেন, শাপলা নিয়েও অনেক যাচাই বাছাই করার পর তারা প্রতীকের তালিকা থেকে শাপলাকে বাদ দিয়েছেন। এনসিপির আগে নাগরিক ঐক্যও একই প্রতীক চেয়েছিল। সব কিছু বিবেচনায় নিয়ে কোনও দলকেই তারা শাপলা প্রতীক দিচ্ছে না।

ইসি এই সিদ্ধান্ত নেয়ার পরই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, সিইসির সাথে সাক্ষাৎ করে আমরা আইনগত নানা দিক তুলে ধরে কমিশনকে বলেছি। ওনারা বলেছেন বিষয়টি তারা পূর্ণবিবেচেনা করবেন।

প্রতীকের তালিকা থেকে শাপলা বাদ দেয়ার বিষয়টিকে রাজনৈতিক হিসেবে দেখছে এনসিপি। তারা মনে করছে কোনও রাজনৈতিক দল থেকে প্রভাবিত হয়েই এনসিপিকে শাপলা প্রতীক দিতে গড়িমসি করছে ইসি। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম আদীব বলেন, নির্বাচন কমিশনের আচরণ নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন ছিল। শুরু থেকেই শাপলা নিয়ে রাজনীতি করছে ইসি।


সূত্র : বিবিসি বাংলা

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ স্কুলে কোচিং চলাকালে আছড়ে পড়ে বিমান
পরের সংবাদ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান তথ্য উপদেষ্টার
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

জাতীয়বাংলাদেশরাজনীতি

শুধু এতটুকু বলব-আসুন দেশটাকে গড়ে তুলি: তারেক রহমান

বাংলা মেইল ডেস্ক
রাজনীতি

হাসিনা ক্ষমতায় টিকে থাকতে গুলি করে মানুষ হত্যা করেছে : মির্জা ফখরুল

বাংলা মেইল ডেস্ক
এক্সপ্লেইনারজাতীয়বাংলাদেশমতামত-বিশ্লেষণরাজনীতিসিলেট

সিলেট-৫ : ইসলামি রাজনীতির ফুল না কাঁটা হবে!

নোমান বিন আরমান
বাংলাদেশরাজনীতিসিলেট

এমপির নাম ভাঙিয়ে তদবিরের সুযোগ নেই: নাসের রহমান

তিমির বনিক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d