বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেপ্তার

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

    তিমির বনিক
    ওসমানীনগরে পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেপ্তার

    সিলেটের ওসমানীনগর উপজেলায় পরকীয়াজনিত মামলার এক আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে…

    উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট
    হবিগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন

    ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জে বিজ্ঞান মেলা…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    ব্যয়বহুল বাঁধেও ঝুঁকিতে সুনামগঞ্জের হাওরাঞ্চল

    ফসলহানির আশঙ্কায় দিশেহারা কৃষক

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম মিয়া (২৫)…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    মাহমুদ আহমেদিনেজাদ, যুক্তরাষ্ট্রের ৩ সেনা ও ৯ ইসরায়েলি নিহত
    মার্চ ১, ২০২৬
    শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে
    মার্চ ২৮, ২০২৬
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ‘গাজার মানুষ আসলে হাঁটাচলা করা কঙ্কাল’
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

‘গাজার মানুষ আসলে হাঁটাচলা করা কঙ্কাল’

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫
শেয়ার
Ad imageAd image

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, গাজায় প্রতি পাঁচ শিশুর মধ্যে একজন অপুষ্টিতে ভুগছে এবং এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। গাজার মানুষ না মৃত না জীবিত, তারা আসলে হাঁটাচলা করা কঙ্কাল। সংস্থাটির কমিশনার-জেনারেল ফিলিপ ল্যাজারিনি বৃহস্পতিবার এক বিবৃতিতে তাঁর সহকর্মীর উদ্ধৃতি দিয়ে এসব কথা বলেন। গাজায় দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করে বিশ্বের বিভিন্ন দেশের সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ১০০টিরও বেশি আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও মানবাধিকারকর্মী গোষ্ঠী।

আরও পড়ুন

বাংলাদেশি তকমা দিয়ে পশ্চিমবঙ্গের ১৭ শ্রমিককে আটক
প্রবাসীদের জন্য যুক্তরাজ্যের নতুন পেনশন নীতি
গাজা পুনর্গঠন নিয়ে সম্মেলনের আয়োজন করছে যুক্তরাজ্য

ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহ প্রবেশে বাধা দেওয়ার কথা অস্বীকার করেছে। তারা এর ফলে শিশুদের মধ্যে সৃষ্ট অপুষ্টির জন্য হামাসকে দায়ী করছে। তবে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে, গাজায় সাহায্যের পরিমাণ ‘খুবই সামান্য’ এবং এই অঞ্চলে খাবারের সংকট ‘আগে কখনো এত ভয়াবহ ছিল না’।

ল্যাজারিনি বৃহস্পতিবার বিবৃতিতে বলেছেন, ‘প্রতিবেদনে বলা হয়েছে, ১০০ জনের বেশি মানুষ, যাদের অধিকাংশই শিশু, অনাহারে মারা গেছে। আমাদের সাহায্যকারী দলগুলো যে শিশুদের দেখছে, তাদের বেশির ভাগই দুর্বল, শীর্ণকায় এবং জরুরি চিকিৎসা না পেলে তাদের মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। ইসরায়েলের কাছে ‘মানবিক অংশীদারদের গাজায় অবাধ ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা আনার অনুমতি’ দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

এর আগে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গাজার একটি বিশাল সংখ্যক জনগোষ্ঠী ‘অনাহারে ভুগছে’। ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেন, ‘আমি জানি না, আপনারা এটাকে অনাহার ছাড়া আর কী বলবেন—আর এটা মানবসৃষ্ট।’

গাজার উত্তরাঞ্চলের তিন সন্তানের মা ৪০ বছর বয়সী হানা আলমাধুন জানান, স্থানীয় বাজারগুলোতে প্রায়ই খাবার ও অন্যান্য সামগ্রী পাওয়া যায় না। তিনি বলেন, ‘যদি কিছু পাওয়া যায়ও, তাহলে তার দাম এত বেশি যে সাধারণ মানুষের পক্ষে তা কেনা অসম্ভব। আটা এখানে অনেক দামি এবং সংগ্রহ করা কঠিন। মানুষ আটা কেনার জন্য সোনা ও ব্যক্তিগত জিনিসপত্র বিক্রি করছে। প্রতিটি নতুন দিন একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। মানুষ দিনের শুরু থেকে খাবারের সন্ধানে বের হয়। আমি নিজের চোখে দেখেছি, উচ্ছিষ্ট খাবারের সন্ধানে শিশুরা আবর্জনা ঘাঁটছে।

বুধবার গাজায় ইসরায়েলি সেনাদের পরিদর্শনে গিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগ বলেন, তাঁর দেশ ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী’ মানবিক সহায়তা প্রদান করছে। কিন্তু গাজার একজন সাহায্যকর্মী তাহানি শেহাদা বলেন, মানুষ ‘শুধু টিকে থাকার চেষ্টা করছে। রান্না করা বা গোসল করার মতো সাধারণ বিষয়গুলোও এখন বিলাসবহুল হয়ে উঠেছে। আমার আট মাসের একটি শিশু আছে। সে জানে না তাজা ফলের স্বাদ কেমন।’

গত মার্চ মাসের শুরুতে দুই মাসের যুদ্ধবিরতির পর ইসরায়েল গাজায় সাহায্য সরবরাহ বন্ধ করে দেয়। প্রায় দুই মাস পর অবরোধ আংশিকভাবে শিথিল করা হলেও খাদ্য, জ্বালানি এবং ওষুধের সংকট বেড়ে যায়। এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) দ্বারা পরিচালিত একটি নতুন সাহায্যব্যবস্থা চালু করে ইসরায়েল।

জাতিসংঘের মানবাধিকার অফিসের তথ্য অনুসারে, গত দুই মাসে ত্রাণ সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে ১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।এদের মধ্যে অন্তত ৭৬৬ জন জিএইচএফের চারটি বিতরণকেন্দ্রের আশপাশে নিহত হয়েছে, যা মার্কিন বেসরকারি নিরাপত্তা ঠিকাদারদের দ্বারা পরিচালিত এবং ইসরায়েলি সামরিক জোনের ভেতরে অবস্থিত। আরও ২৮৮ জন জাতিসংঘ এবং অন্যান্য সাহায্য সংস্থার কনভয়ের কাছে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে ত্রাণ সহায়তার স্থানগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য হামাসকে দায়ী করেছে ইসরায়েল। তারা বলেছে, তাদের সৈন্যরা কেবল সতর্কতামূলক গুলি চালায় এবং তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে না। এদিকে জিএইচএফ দাবি করেছে, জাতিসংঘ গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘মিথ্যা’ পরিসংখ্যান ব্যবহার করছে।

গাজার একটি হাসপাতালে আশ্রয় নেওয়া ১৯ বছর বয়সী বিধবা নাজাহ আশঙ্কা করছেন, ত্রাণ সহায়তা বিতরণকেন্দ্রে গেলে তিনি ‘গুলিবিদ্ধ হতে পারেন’।আমি আশা করি তারা আমাদের জন্য কিছু খাবার ও পানীয় আনবে। আমরা খাওয়াদাওয়া ছাড়া ক্ষুধায় মারা যাচ্ছি। আমরা তাঁবুতে থাকি। আমরা শেষ হয়ে গেছি।’

যুক্তরাজ্যের একটি দাতব্য সংস্থার সঙ্গে গাজায় কর্মরত চিকিৎসক আসিল বলেন, ‘গাজা সম্ভাব্য দুর্ভিক্ষের মুখোমুখি নয়, বরং তারা ইতিমধ্যেই তা ভোগ করছে। আমার স্বামী দুবার ত্রাণ সহায়তা কেন্দ্রে গিয়েছিলেন। শেষবার গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। এরপর সেটিই শেষ। যদি আমাদের ক্ষুধায় মরতে হয়, তাহলে তা-ই হোক। তবু তাদের সাহায্যের জন্য যাব না। তাদের সাহায্যের পথই মৃত্যুর পথ।

গাজার একজন বিক্রেতা আবু আলা। তিনি ও তাঁর শিশুরা ‘প্রতি রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়।’ আবু আলা বলেন, ‘আমরা জীবিত নই। আমরা মৃত। আমরা সারা বিশ্বের কাছে আমাদের বাঁচানোর জন্য আবেদন জানাচ্ছি।’

আট মাসের অন্তঃসত্ত্বা ওয়ালা ফাথি তাঁর তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। দেইর আল-বালাহ থেকে তিনি বলেন, গাজার মানুষেরা ‘এমন এক বিপর্যয় এবং দুর্ভিক্ষের অভিজ্ঞতা লাভ করছে, যা কেউ কল্পনাও করতে পারবে না। আমার শিশুটি আমার গর্ভেই থাকুক। এই কঠিন পরিস্থিতিতে আমাকে যেন তাকে জন্ম দিতে না হয়।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ পরিচালক স্বামীর বিরুদ্ধে মানসী প্রকৃতির অভিযোগ, চাইলেন বিচার
পরের সংবাদ ইসলাম পাতা : ‘দুর্ঘটনায় নিহতের মর্যাদা ও অভিভাবকের সুসংবাদ’
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

মার্কিন স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

বিশ্ব মানচিত্রে নাম নেই ভারতে এমন দেশের দূতাবাস ছিলো, গ্রেফতার হন ‘দূত’

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

হরমুজে কী পরিণতি হবে লোহিত সাগরে নাকানিচুবানি খাওয়া যুক্তরাষ্ট্রের?

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

কাছাড়ে ১৪ কোটি টাকার মাদক জব্দ, একজন গ্রেপ্তার

সুজন চক্রবর্তী
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d