বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেপ্তার

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

    তিমির বনিক
    ওসমানীনগরে পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেপ্তার

    সিলেটের ওসমানীনগর উপজেলায় পরকীয়াজনিত মামলার এক আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে…

    উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট
    হবিগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন

    ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জে বিজ্ঞান মেলা…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    ব্যয়বহুল বাঁধেও ঝুঁকিতে সুনামগঞ্জের হাওরাঞ্চল

    ফসলহানির আশঙ্কায় দিশেহারা কৃষক

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম মিয়া (২৫)…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    নির্বাচনের পথনকশার দাবি নয়, আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি
    নির্বাচনের পথনকশার দাবি নয়, আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি
    এপ্রিল ১৬, ২০২৫
    প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে যা বলল বিএনপি
    প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে যা বলল বিএনপি
    মে ২৫, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ঢাকার আকাশে সামরিক বিমান, শহরে ঘাঁটি ও বিমানবন্দর থাকার ঝুঁকি কী?
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

ঢাকার আকাশে সামরিক বিমান, শহরে ঘাঁটি ও বিমানবন্দর থাকার ঝুঁকি কী?

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫
শেয়ার
Ad imageAd image

নিখোঁজ কন্যার খোঁজে মাইলস্টোন স্কুলের ভেতরে রাবেয়া খাতুন যখন কাঁদছিলেন, তখন স্কুলের ওপর দিয়েই একের পর এক বিমান উড়ে যাচ্ছিলো কাছেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে। এভাবে যে বিমান স্কুলের উপরে পড়বে কে জানতো? আমার মেয়ে কোথায়? আমাকে একটু ভেতরে যেতে দাও। আমি তো মেয়েকে পাচ্ছি না। আমি একটু ভেতরে গিয়ে দেখবো, বিলাপ করে স্বেচ্ছ্বাসেবকদের অনুরোধ করছিলেন রাবেয়া খাতুন।

আরও পড়ুন

এপ্রিলে একাধিক তীব্র তাপপ্রবাহের আশঙ্কা
মামুনুল হকের সম্মানে দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন
ছেলের উৎসাহে ইসলাম গ্রহণ করলো পুরো পরিবার

সোমবার বিমান বিধ্বস্তের পরদিন মঙ্গলবারও সন্তানের খোঁজ না পাওয়ায় স্কুলে এসেছিলেন তিনি। তার মেয়ের নাম রাইসা মনি, পড়তো তৃতীয় শ্রেণিতে। রাবেয়া খাতুন শেষপর্যন্ত তার সন্তানের খোঁজ পান বৃহস্পতিবার। মর্গে থাকা অজ্ঞাতপরিচয় মরদেহের ডিএনএ পরীক্ষার পর রাবেয়া খাতুনের মেয়ে রাইসা মনির পরিচয় শনাক্ত হয় সেদিন। একইদিনে ডিএনএ পরীক্ষার পর আগুনে পোড়া আরও চার মরদেহের পরিচয় শনাক্ত করে সিআইডি।

এই পুরো ঘটনায় হতাহতদের অধিকাংশই শিশু হওয়ায় এই ঘটনা আরও বেশি আলোড়ন তুলেছে। শোক ছড়িয়ে পড়ে সারাদেশে, বিদেশি গণমাধ্যমেও ঘটনাটি গুরুত্ব পেয়েছে। আবার উদ্ভূত পরিস্থিতিতে অনেকে ক্ষুব্ধও হন। স্কুলের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। নিহতের সংখ্যা নিয়েও নানা গুজব ছড়িয়ে পড়ে। মরদেহ ‘লুকিয়ে ফেলা হয়েছে’ এমন অভিযোগে বিক্ষোভও হতে দেখা যায়। কিন্তু এসবের মধ্যেও কিছু প্রশ্ন উঠেছে সবখানে। ঢাকার মধ্যে বিমানবন্দর রাখা কতটা যুক্তিযুক্ত? কিংবা জনবহুল এলাকায় সামরিক বিমানের প্রশিক্ষণ হওয়া উচিত কি-না?

বিমান ঘাঁটি ঢাকায়, রানওয়ে তো একটাই
পাকিস্তান আমলে ঢাকার বিমানবন্দর ছিল তেজগাঁওয়ে। পরে এটি শহরের বাইরে আনতে কুর্মিটোলায় আনা হয়। সেখানে বিমানবাহিনীর ঘাঁটিও আছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একমাত্র রানওয়ে হওয়ায় এটি সামরিক-বেসামরিক উভয় বিমানের উড্ডয়নের জন্যই ব্যবহৃত হয়। এমনকি বেসামরিক হেলিকপ্টারও ব্যবহার করে এই এয়ারপোর্ট। তবে সামরিক প্রশিক্ষণ ঢাকার আকাশে হয় না বলেই জানিয়েছেন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী। তিনি জানান, বিমান বাহিনীর যে প্রশিক্ষণ এলাকা সেটা ঢাকার বাইরে অবিস্থত। ঘাটাইল, টাঙ্গাইল, মধুপুর, শ্রীপুর – অর্থাৎ ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর -এই যে এলাকা সেটা হচ্ছে ডেজিগনেটেড ফ্লাইং ট্রেনিং এরিয়া। যে এয়ারক্রাফট উড়েছে নিয়ম হচ্ছে, সেটা টেকঅফ করবে। এরপর বামদিকে টার্ন করে মিরপুর হয়ে যাবে।কিন্তু বিমান ঘাঁটি তো ঢাকায় এবং রানওয়ে তো একটাই। ফলে এখান থেকেই সামরিক বিমানগুলোকে উড়তে হয়। তবে প্রশিক্ষণ এলাকা কিন্তু বাইরে।

ঢাকার তেজগাঁওয়ের দাইনোদ্দা নামক স্থানে প্রথম একটি বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হয় ব্রিটিশ আমলে ১৯৪১ সালে। সেই একই সময় কুর্মিটোলার বালুরঘাটে একটি ল্যান্ডিং স্ট্রিপ নির্মাণও শুরু হয়। তেজগাঁও ও কুর্মিটোলার এয়ার স্ট্রিপগুলোতে সামরিক ফাইটার প্লেন অবতরণের সুবিধা ছিল এবং ব্রিটিশ বিমান বাহিনী তাদের বিমানকে নিরাপদে রক্ষণাবেক্ষণের জন্য এই দুটো এলাকা ব্যবহার করেছিলো সেসময়। পরে তেজগাঁও বিমানবন্দরকে আন্তর্জাতিক মান অনুযায়ী ট্রাফিক ব্যবস্থার জন্য আপগ্রেড করা হয়। পাকিস্তান আমলে এটাই বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হচ্ছিলো। কিন্তু এই বিমানবন্দরটি একটি আধুনিক ও আন্তর্জাতিক বিমানবন্দরের প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হওয়ায় এবং শহরের বাইরে বিমানবন্দর সরিয়ে নেওয়ার অংশ হিসেবে ঢাকার কুর্মিটোলায় একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই কাজে ফরাসি বিশেষজ্ঞদের কারিগরি সহায়তায় নতুন বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হয় গত শতকের ষাটের দশকে। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৮০ সালে বিমানবন্দরের নির্মাণকাজ শেষ হয় এবং অপারেশনাল কার্যক্রম তেজগাঁও থেকে কুর্মিটোলায় চলে আসে। কুর্মিটোলা এলাকায় যখন বিমানবন্দরের কাজ শুরু হয় তখন এলাকাটি জনবহুল ছিল না। কিন্তু পরবর্তীকালে বিমানবন্দরের চতুর্দিকে নানারকম ভবন গড়ে উঠতে শুরু করে। বহুতল ভবন, বসতবাড়ি, হোটেল, স্কুল,কলেজ, হাসপাতাল এমনকি গার্মেন্টসও গড়ে ওঠে। অনেকক্ষেত্রে আইনও মানা হয়নি।

ফলে ভবিষ্যতের ঝুঁকি এড়াতে বিমানবন্দর সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প দেখছেন না এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদ উল আলম। তিনি বলেন, শহরের মাঝখানে যদি এরকম একটা এয়ারপোর্ট রাখা হয়, তাহলে কিন্তু এটা সবক্ষেত্রেই আমাদের জন্য বিপদজনক। কিন্তু বিপদটা কত বড়? উদাহরণ হিসেবে ধরেন, আল্লাহ না করুক, এখন যদি একটা যাত্রীবাহী বাণিজ্যিক বিমান যদি এখানে পতিত হতো তাহলে চিন্তা করতে হবে যে সেটা কী ধরনের ধ্বংসাত্মক হতে পারে আমাদের জন্য। বিমানে যারা থাকবে তাদের জীবনহানির আশঙ্কা তো থাকেই। সঙ্গে সঙ্গে মাটিতে যেসব স্থাপনা থাকবে সেগুলোও তো ধুলিস্যাৎ হয়ে যাবে। বিমানে যে তেল থাকে সেটা যদি বিস্ফোরিত হয় তাহলে পুরো পেরিফেরিতে একটা বিপর্যয় হবে। এই বিষয়গুলো কিন্তু আমরা কখনই চিন্তা করি না।

কিন্তু তাহলে বিমানঘাঁটির কী হবে? সম্প্রতি গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন অবশ্য বলছেন, কৌশলগত কারণেই এই বিমানঘাটির প্রয়োজন আছে। বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশে একটা জায়গা খুঁজে বের করলে পাশে আবার ঘনবসতি হয়। এখানে যখন বিমানবন্দর হয়েছিলো, আমি ১৯৮৫ সালে ফ্লাই করেছিলাম। তখন উত্তরা বলতে কিছুই ছিল না। এখন আপনি দেখেন কী অবস্থা। এখন এই দুর্ঘটনা একটা বিরল ঘটনা। এটার সঙ্গে ঘনবসতির সঙ্গে সম্পর্কিত করাটা ঠিক নয়। আমাদের দেশ ছোট, সবজায়গাতেই মানুষ। এটা আমাদের মেইন বেইজ। সমস্ত ভিআইপিরা ঢাকায় থাকেন। আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখানে আছে। সংসদ এখানে আছে। ফলে এগুলোর একটা প্রটেকশনের ব্যাপার আছে। ফলে এখানে এই ধরণের একটা স্ট্রং এয়ার বেইজ থাকা খুবই দরকার।

পুরনো সামরিক বিমান কেন প্রশিক্ষণে?
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি এফটি-সেভেন (FT-7) যুদ্ধবিমান বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর– আইএসপিআর। বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী জানান, বিধ্বস্ত হওয়া বিমানটি এফ-সেভেন ফাইটার প্লেনের ট্রেনিং ভার্সন হতে পারে।

এফ-সেভেন মূলত রাশিয়ার মিগ- টোয়েন্টিওয়ান (MiG-21) নামের একটি পুরনো যুদ্ধবিমানের চীনা সংস্করণ। এই মডেলের বিমান প্রথমবার ১৯৬৬ সালে আকাশে উড়েছিল। ১৯৬৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ২,৪০০-এরও বেশি এফ-সেভেন বিমান তৈরি হয়েছে। বাংলাদেশ, চীন ও উত্তর কোরিয়া—এই তিনটি দেশ এফ-সেভেন বিমান সবচেয়ে বেশি ব্যবহার করে। তবে মাইলস্টোন স্কুলে বিমান আছড়ে পড়ার পর নতুন করে প্রশ্ন উঠেছে, প্রশিক্ষণের কাজে বেশ পুরনো মডেলের এসব বিমানের ব্যবহার নিয়ে। কারণ চীনে তৈরি এসব বিমানের উৎপাদন এখন খোদ চীনেই বন্ধ হয়ে গেছে। তবে বিমান বাহিনী প্রধান বলছেন, প্রযুক্তি পুরনো হলেও বিমানগুলো পুরোনো নয়।

তিনি বলেন, বিমান সাধারণত সহজে পুরোনো হয় না। প্রত্যেকটা বিমানের একটা লাইফটাইম আছে। এই বিমানগুলো প্রায় ৩০ বছর পর্যন্ত লাইফ থাকে। এখানে মূল ব্যাপারটা হচ্ছে, ঠিকমতো রক্ষণাবেক্ষণ হচ্ছে কি-না। প্রযুক্তিগতভাবে পুরোনো হয়েছে। কিন্তু বিমান পুরোনো নয়। এখন আমরা নতুন প্রযুক্তির বিমান জন্য অবশ্যই আমরা চেষ্টা করছি। আমরা ভবিষ্যতে নতুন প্রযুক্তির বিমান আনবো। কিন্তু তার মানে এই না যে সেটায় দুর্ঘটনা হবে না, এটা হতেই পারে। আপনি উন্নত বিশ্বেও দেখবেন, অত্যাধুনিক যে বিমান আছে সেগুলোও দুর্ঘটনায় পতিত হয়। কিছুদিন আগে এফ-থার্টি ফাইভের মতো জঙ্গি বিমানও দুর্ঘটনায় পতিত হয়েছে। তবে আমরা অবশ্য এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেবো এবং ভবিষ্যতে এটার প্রতিকার করবো।


সূত্র : বিবিসি বাংলা

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ‘যুক্তরাষ্ট্রে আসছে শেহজাদের মা, এবার ছেলেকে সময় দিতে পারবো’
পরের সংবাদ তিন মাসে রাজনৈতিক সহিংসতায় ৭২ জন নিহত, গণপিটুনিতে ১৯ জন
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশরাজনীতি

বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১০, বাড়ি ও দোকানপাট ভাঙচুর

বাংলা মেইল ডেস্ক
সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনের ট্রাইব্যুনালে হাজিরা আজ
জাতীয়বাংলাদেশ

সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনের ট্রাইব্যুনালে হাজিরা আজ

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশসিলেট

নিজের কাবিনের জমিতে বিদ্যালয় গড়েছিলেন বিদায়ী প্রধান শিক্ষক

তিমির বনিক
জাতীয়বাংলাদেশ

উপকূলীয় অঞ্চলের হিউম্যান রিসার্চের উপর নজর দেওয়া জরুরি : শারমীন মুরশিদ

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d