বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই পণ্ড সাংস্কৃতিক সন্ধ্যা

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদ আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় শিক্ষার্থীদের দুই পক্ষের…

    মুহাম্মদ সোহান
    বিয়ের প্রলোভনে রিসোর্টে রাত কাটিয়ে পলায়ন, স্থানীয়দের চাপে বিয়ে

    সুনামগঞ্জের তাহিরপুরে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে রিসোর্টে নিয়ে রাত্রিযাপন করে পালিয়ে…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    মেঘালয়ে কয়লা গুহায় পাথরচাপায় বাংলাদেশির মৃত্যু

    অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ের পাহাড়ি এলাকায় কয়লা গুহায় কাজ করতে গিয়ে…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বেশি দামে তেল-গ্যাস বিক্রি, শায়েস্তাগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্য তেল ও গ্যাস সিলিন্ডার…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    মানিকপুরে ‎এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    ‎মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে অবস্থিত ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসএসসি…

    ‎সোহাগ মিয়া
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    এনসিপিকে নিয়ে বিএনপি কেন ‘অস্বস্তিতে’, যা বললেন রুমিন
    মার্চ ১১, ২০২৫
    যার এজেন্ডায় আওয়ামী লীগের বিচার, নিষিদ্ধ করা নেই, তার সঙ্গে আমরাও নেই : হাসনাত
    যার এজেন্ডায় আওয়ামী লীগের বিচার, নিষিদ্ধ করা নেই, তার সঙ্গে আমরাও নেই : হাসনাত
    মে ৮, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ফাইভ-জি প্রকল্পে দুর্নীতি : তদন্ত শেষের আগেই কেনাকাটায় তোড়জোড়
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

ফাইভ-জি প্রকল্পে দুর্নীতি : তদন্ত শেষের আগেই কেনাকাটায় তোড়জোড়

বিটিসিএলের ফাইভ-জি উপযোগী নেটওয়ার্ক প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দুদকের তদন্ত চলাকালেই সরঞ্জাম কেনাকাটার তোড়জোড় শুরু করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ। প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদনের আলোকে সংবাদটি বাংশা মেইলের পাঠকের জন্য প্রকাশিত হলো।

বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫
গ্রাফিকস : বাংলা মেইল
শেয়ার
Ad imageAd image

বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ‘ফাইভ-জি উপযোগীকরণে অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন’ প্রকল্প ঘিরে দুর্নীতির অভিযোগ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রথম আলো জানায়, প্রকল্পের কেনাকাটায় অনিয়ম ও ঘাটতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৪ সালের জানুয়ারিতে তদন্ত শুরু করে। এরপর অন্তর্বর্তী সরকার গঠনের পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তৎকালীন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম কেনাকাটা প্রক্রিয়া স্থগিত করেন এবং তদন্তের নির্দেশ দেন। তবে দুদকের অনুসন্ধান শেষ না হতেই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই প্রকল্পের যন্ত্রপাতি কেনার তোড়জোড় শুরু করেন।

আরও পড়ুন

শ্রীমঙ্গলে ভুরভুরিয়া খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
সিলেটে বৃষ্টির পর প্রাণ ফিরে পেল পশুর হাট
নরসিংদীতে মাদক ও সন্ত্রাস দমনে পুলিশের অভিযান, গ্রেফতার ৪৭

দুদক সূত্রে জানা গেছে, প্রকল্পের ব্যয় ধরা হয় ১ হাজার ৫৯ কোটি টাকা, যার মধ্যে ৪৬৩ কোটি টাকায় যন্ত্রপাতি কেনার কথা। প্রকল্পটি শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে এবং মাত্র চার দিনের মধ্যে দরপত্র মূল্যায়ন করে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিসকে কাজ দেওয়া হয়। অভিযোগ ওঠে, দরপত্রের শর্ত পূরণ না করেও প্রভাব খাটিয়ে কাজ দেওয়া হয় এবং অনুমোদিত প্রকল্প পরিকল্পনা (ডিপিপি) ভঙ্গ করে পাঁচ গুণ বেশি সক্ষমতার যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেওয়া হয়।

প্রথম আলোর অনুসন্ধান অনুযায়ী, বিটিসিএলের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান অনিয়মের কারণে দরপত্র বাতিল করে নতুন করে আহ্বানের সিদ্ধান্ত নেন। কিন্তু তখনকার টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান এবং যুগ্ম সচিব তৈয়বুর রহমান তার ওপর চাপ প্রয়োগ করেন এবং শেষে তাকে অপসারণ করে মামলা দেওয়া হয়। পরবর্তীতে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হয়ে আবার হুয়াওয়েকে কাজ দেন।

বর্তমান দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ দায়িত্ব নেওয়ার পর ২০ দিনের মাথায় হুয়াওয়ের কারখানা পরিদর্শনের তোড়জোড় শুরু করেন এবং বিটিসিএলকে আইনগত মতামত নিতে বলেন। যদিও বিটিসিএলের নিজস্ব আইনজীবী প্যানেল থাকা সত্ত্বেও একটি বেসরকারি আইনি পরামর্শক প্রতিষ্ঠানকে দিয়ে মতামত নেওয়া হয়। পরে প্রতিষ্ঠানটি অনিয়ম জানার পর মত পরিবর্তন করে জানায়, তদন্তাধীন প্রকল্পে সরকারি ক্রয় আইন অনুযায়ী কেনাকাটা অবৈধ হবে।

এর পরও ফয়েজ আহমদ ১৩ এপ্রিল দুদক চেয়ারম্যানকে চিঠি দিয়ে কেনাকাটা এগিয়ে নেওয়ার জন্য ইতিবাচক মতামত চান। দুদক ১৮ জুন জানায়, প্রাথমিক অনুসন্ধানে ক্রয় আইনের লঙ্ঘন পাওয়া গেছে, তাই কেনাকাটা অবৈধ হবে। এরপরও তিনি আবারও চিঠি পাঠান এবং ব্যক্তিগত সহযোগিতা কামনা করেন।

এদিকে, ফয়েজ আহমদ নিজের একান্ত সচিবসহ এক অচেনা চায়নিজ সংস্থার খরচে ৪ দিনের সফরে চীন যান। সফরের কারণ হিসেবে জিওতে বলা হয়, আইসিটি অবকাঠামো নিয়ে অভিজ্ঞতা অর্জন করতে গেছেন।

প্রথম আলোর প্রতিবেদন অনুসারে, বিটিসিএলের দাপ্তরিক চিঠি কীভাবে হুয়াওয়ে পেয়েছে, তা এখনো স্পষ্ট নয়। হুয়াওয়ে চিঠির তথ্য অনুযায়ী সরঞ্জাম জাহাজীকরণ করে বাংলাদেশের উদ্দেশে পাঠায়। যন্ত্রপাতি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসেছে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।

ব্যাংক সূত্র জানায়, আমদানির কোনো নথি এখনো জমা পড়েনি, ফলে টাকা ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। এ অবস্থায় যন্ত্রপাতি গ্রহণ করা হলে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের আশঙ্কা রয়েছে এবং না করলে আইনি জটিলতা দেখা দিতে পারে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, তদন্তাধীন প্রকল্পে কেনাকাটা দুর্নীতি সহায়ক। সরকার যদি বলে যন্ত্রপাতি না কিনলে বড় ক্ষতি হবে, তাহলে তার কস্ট-বেনিফিট অ্যানালাইসিস কোথায়? তিনি মনে করেন, নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটি দিয়ে প্রকল্প পর্যালোচনার প্রয়োজন ছিল।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরলো অশ্লীলতা
পরের সংবাদ ২৩ সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশরাজনীতিসিলেট

তারেক রহমানের আগমন ঘিরে দলের শীর্ষ নেতাদের সভাস্থল পরিদর্শন

তিমির বনিক
জাতীয়বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশ

আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে : আইন উপদেষ্টা

বাংলা মেইল ডেস্ক
লিডসিলেট

সিলেটের জাফলংয়ে উদ্ধারকৃত পাথর পুনঃস্থাপন

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d