বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের যাত্রা শুরু

    মৌলভীবাজারে মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    নবীগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ জন নিহত, আহত ৫

    সুনামগঞ্জের চার উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে ৫ জন নিহত এবং আরও ৫…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, আত্মহত্যার হুমকি

    গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। শনিবার…

    মনিরুজ্জামান শেখ জুয়েল। কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
    শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেপ্তার

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

    তিমির বনিক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    ‘ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আপসহীন থাকবো’
    ফেব্রুয়ারি ১, ২০২৬
    ভোটারদের জন্য রুমিন ফারহানার উড়ন্ত চুমু
    ফেব্রুয়ারি ৮, ২০২৬
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ‘৪৬টি আসনের সীমানায় পরিবর্তন, চূড়ান্ত গেজেট প্রকাশ’
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

‘৪৬টি আসনের সীমানায় পরিবর্তন, চূড়ান্ত গেজেট প্রকাশ’

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫
শেয়ার
Ad imageAd image

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য এবার অন্তত ৪৬টি আসনের সীমানায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ৩০০ আসনের পুনর্নির্ধারিত নির্বাচনী এলাকার চূড়ান্ত তালিকার গেজেট প্রকাশ করা হয়। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের ২৫৪টি সীমানা বহাল রাখা হয়েছে, বাকিগুলোয় পরিবর্তন এসেছে।এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি ৩০ জুলাই ৩০০ আসনের খসড়া প্রকাশ করেছিল। এরপর দাবি-আপত্তি শুনানি শেষে তা নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা পুনর্নির্ধারণ করা হয়।

আরও পড়ুন

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্র শিবিরের বিক্ষোভ
আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর
নরসিংদীতে পিতাকে ছুরিকাঘাতের ঘটনায় পুত্র গ্রেপ্তার

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, এবার গাজীপুরে গতবারের চেয়ে একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়েছে। বাগেরহাটের একটি আসন কমিয়ে ৩টি আসন করা হয়েছে। চূড়ান্ত সীমানা নিয়ে আর কোনোভাবে আদালতের শরণাপন্ন হওয়ার সুযোগ নেই আর। এবার খুব সুচারুভাবে ও বিশেষায়িত কমিটি দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে আমরা সীমানা নির্ধারণ করেছি। এখন নির্বাচন প্রস্তুতির অন্যান্য কাজ খুব দ্রুত শেষ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল কাজটি শেষ হওয়ায় ইসির কাজের অগ্রগতি দৃশ্যমান হলো। সংসদীয় এলাকা চূড়ান্ত হওয়ায় সম্ভাব্য প্রার্থীরাও নিজেদের দ্রুত গুছিয়ে নিতে পারবেন।

যেসব আসনের পরিবর্তন এলো- পঞ্চগড়-১ ও ২; রংপুর-১ ও ৩; সিরাজগঞ্জ-১ ও ২; পাবনা-১ ও ২; বাগেরহাট-১, ২ ও ৩; সাতক্ষীরা-২, ৩ ও ৪; মানিকগঞ্জ-২ ও ৩; ঢাকা-২, ৪, ৫, ৭, ১০ ও ১৪; গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫; ফরিদপুর-২ ও ৪; শরীয়তপুর-২ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩; কুমিল্লা-১, ২, ৬ ও ১০; নোয়াখালী-১, ২, ৪ ও ৫ এবং চট্টগ্রাম-৭ ও ৮।

গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন বেশি এসেছে। এবার অন্তত ৪৬টি আসনের সীমানায় পরিবর্তন এলো। যদিও গত ৩০ জুলাই নির্বাচন কমিশন ৩৯টি আসনের সীমানা পরিবর্তন করে খসড়া তালিকা প্রকাশ করে। এর মধ্যে ঢাকা-৩, কুমিল্লা-৯, ঢাকা-১৯, সিলেট-১ আগের অবস্থায় ফিরেছে এবং সেই সঙ্গে আরও কিছু আসনে দাবি-আপত্তি আসায় পরিবর্তন এসেছে।

খসড়া নিয়ে ৮৪টি আসনের আপত্তি এবং সুপারিশ আবেদন জমা হয় ১ হাজার ৮৯৩টি। গত ২৪ থেকে ২৭ আগস্ট টানা চার দিন ওইসব আবেদনের শুনানির পর চূড়ান্ত এই তালিকা প্রকাশ করে ইসি। এতে দেখা যাচ্ছে, ওই খসড়া তালিকায় যেসব আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছিল, সেগুলো আবারও পরিবর্তন করে চূড়ান্ত সীমানা প্রকাশ করলো নির্বাচন কমিশন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরে এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের কথা রয়েছে।

  • গত চার নির্বাচনে সীমানায় যত পরিবর্তন

এর আগে ১৯৮৪ ও ১৯৯১ সালের পর ২০০৮ সালে সংসদীয় আসনে ব্যাপক পরিবর্তন আনা হয়। ওই বছর নবম সংসদ নির্বাচনের জন্য ১৩৩ আসনে সীমানা পরিবর্তনের প্রস্তাব করে ইসি। দ্বাদশ সংসদ নির্বাচনে ১২টি আসনে পরিবর্তন: সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ৩৮টি আসনে দাবি-আপত্তির আবেদন এলেও ১০-১২টি আসনের বিষয়ে যুক্তিতর্ক ও বিশ্লেষণই বেশি আমলে নিয়ে পর্যালোচনা করা হয়। এক ডজন আসনে সামান্য পরিবর্তন এনে গেজেট হয় ২০২৩ সালের ৩ জুন। একাদশ সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালে খসড়া প্রকাশ করে দাবি-আপত্তি ও নিষ্পত্তি শেষে ৩০ এপ্রিল ৩০০ আসনের গেজেট হয়। খসড়ায় ৪০ আসনে পরিবর্তনের প্রস্তাব করে; পরে ২৫টি আসনে ছোটোখাটো পরিবর্তন আনা হয়। দশম সংসদ নির্বাচনের আগে ৮৭টি সংসদীয় আসনে পরিবর্তন আনার প্রস্তাব করে ইসি। এ খসড়া প্রস্তাবের ওপর দাবি-আপত্তি শুনানি শেষ হয় এপ্রিলে। সব বিষয় পর্যালোচনা করে ৫০টি আসনে ছোটোখাটো পরিবর্তন করে ২০১৩ সালের ৩ জুলাই সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হয়। ২০০৮ সালে সংসদীয় আসনে ব্যাপক পরিবর্তন আনা হয়। ওই বছর নবম সংসদ নির্বাচনের জন্য ১৩৩ আসনে সীমানা পরিবর্তনের প্রস্তাব করে ইসি।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা অবশ্যই জরুরি : শারমীন মুরশিদ
পরের সংবাদ বিএনপি ভোট ও গণতন্ত্রের জন্য লড়বে : সেলিমা রহমান
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

ঢাকাবাংলাদেশরাজনীতি

রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ, ব্যবস্থা নিতে চিঠি

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশ

এইচএসসিতে কুড়িগ্রামে ৯টি কলেজে শতভাগ অকৃতকার্য

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম
জাতীয়বাংলাদেশরাজনীতি

রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশরাজনীতি

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d