বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

    “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” - এই প্রতিপাদ্যকে সামনে রেখে…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    এসপিকে ঘুষ দিতে গিয়ে নারী-যুবক আটক

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা জেলা পুলিশ সুপারকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারী…

    তিমির বনিক
    সুনামগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

    সুনামগঞ্জের ছাতক উপজেলা একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশের…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    তাহিরপুরে গ্রামবাসীর উদ্যোগে ভাঙারখাল নদীর ওপর টোলমুক্ত বাঁশের সেতু

    দীর্ঘদিন ধরেও স্থায়ী সেতু নির্মাণ না হওয়ায় সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামবাসীর উদ্যোগে ভাঙারখাল…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    কুড়িগ্রামে পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

    কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী এলাকায় ভোক্তাদের কম পরিমাণ জ্বালানি তেল সরবরাহের অভিযোগে…

    এম জি রাব্বুল ইসলাম পাপ্পু
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    এনসিপিকে নিয়ে বিএনপি কেন ‘অস্বস্তিতে’, যা বললেন রুমিন
    মার্চ ১১, ২০২৫
    যার এজেন্ডায় আওয়ামী লীগের বিচার, নিষিদ্ধ করা নেই, তার সঙ্গে আমরাও নেই : হাসনাত
    যার এজেন্ডায় আওয়ামী লীগের বিচার, নিষিদ্ধ করা নেই, তার সঙ্গে আমরাও নেই : হাসনাত
    মে ৮, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয় : গয়েশ্বর
    এপ্রিল ৩০, ২০২৬
    যুক্তরাজ্য বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে বদরুজ্জামান সেলিমের শুভেচ্ছা
    এপ্রিল ৩০, ২০২৬
    তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছে বিজেপি
    এপ্রিল ২৯, ২০২৬
    সারজিস আলমের মূত্রনালীর অস্ত্রোপচার সম্পন্ন
    এপ্রিল ২৮, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ভবিষ্যৎ প্রজন্ম আমাদের জবাবদিহিতার আওতায় আনবে : পরিবেশ উপদেষ্টা
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

ভবিষ্যৎ প্রজন্ম আমাদের জবাবদিহিতার আওতায় আনবে : পরিবেশ উপদেষ্টা

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫
শেয়ার
Ad imageAd image

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তন এমন একটি ইস্যু যেখানে শুধু সুশীল সমাজ নয়, তরুণ প্রজন্মকেও সম্পৃক্ত করতে হবে। আজকের প্রজন্ম হয়তো টিকে যাবে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা যদি এখনই পদক্ষেপ না নিই, তবে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের জবাবদিহিতার আওতায় আনবে।

আরও পড়ুন

আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে লাশ হলেন সাবিনা
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবির টহল
মৌলভীবাজারে “জাতীয় নিরাপদ সড়ক দিবস” পালিত

শনিবার (২ আগস্ট) পরিবেশ অধিদপ্তরে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে রাষ্ট্রগুলোর বাধ্যবাধকতা সংক্রান্ত উপদেশমূলক মতামত বিষয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে রাষ্ট্রগুলোর বাধ্যবাধকতা সংক্রান্ত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) উপদেশমূলক মতামত বাধ্যতামূলক না হলেও বর্তমান বৈশ্বিক বৈরি রাজনৈতিক বাস্তবতার বিপরীতে জলবায়ু নীতি পরিবর্তনে অনেক নৈতিক সাহস যোগাবে। এটি আন্তর্জাতিক নীতিনির্ধারণে চাপ সৃষ্টি করবে। এ চাপ বিবেচনায় নিয়ে রাষ্ট্রগুলোকে নীতিমালায় পরিবর্তন আনতেই হবে।

নদীভাঙন, অবকাঠামোগত দুর্বলতা, জলবায়ু অভিযোজন পরিকল্পনা, এবং স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোকপাত করে পরিবেশ উপদেষ্টা বলেন, নদীভাঙনপ্রবণ এলাকায় পুনর্বাসন ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়। ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডকে আরও কার্যকর করতে হবে, যেখানে সরকার এবং এনজিও একসাথে কাজ করবে। আসুন, ১০-১২টি পরিবেশবান্ধব বার্তা তৈরি করে তরুণদের মাধ্যমে দেশের জন্য শক্তিশালী জলবায়ু বার্তা পৌঁছে দিই। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ন্যাচারাল রিসোর্স প্রটেকশন ও মরাল অবলিগেশনের দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন এবং উপদেষ্টা সবার প্রতি আহ্বান জানান তিনি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইনজীবী ও জলবায়ু পরিবর্তন নিগোশিয়েটর অ্যাডভোকেট হাফিজ খান। অধ্যাপক পায়াম আখভান, অধ্যাপক মেরি-ক্লেয়ার এবং নিকোল অ্যান ভার্চুয়ালি বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ; পরিবেশ অঅধিদপ্তরের মহাপরিচালক ড মো: কামরুজ্জামান ; ন্যাকমের নির্বাহী পরিচালক এস.এম. মুনজুরুল হান্নান খান; অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির; পিকেএসএস এর পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক ডঃ ফজলে রাব্বী সাদেক আহমেদ; পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো: জিয়াউল হক ও মির্জা শওকত আলী ; ব্রাকের পরিচালক লিয়াকত আলী ; সিপিআরডির প্রধান নির্বাহী মোঃ শামসুদ্দোহা; ফ্রেন্ডশিপের সিনিয়র পরিচালক কাজী আমদাদুল হক এবং ইয়ুথ নেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান প্রমুখ। গোলটেবিল আলোচনায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, তরুণ প্রতিনিধি, পরিবেশবাদী ও সুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ অভ্যুত্থানের পরে বাংলাদেশের বিপক্ষের লোকেরা পালিয়ে গেছে : সংস্কৃতি উপদেষ্টা
পরের সংবাদ দুর্নীতি না কমলে কিছুই ঠিক হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশসিলেট

রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে শ্রীমঙ্গলে বাজার মনিটারিং জোরদার

তিমির বনিক
আন্তর্জাতিকবাংলাদেশ

মালদহে ট্রেন থেকে গ্রেপ্তার ৩ বাংলাদেশি নারী

সুজন চক্রবর্তী
বাংলাদেশময়মনসিংহ

ভাষা আন্দোলন নিয়ে বাকৃবি শিক্ষার্থীদের প্রামান্যচিত্র

মুহাম্মদ সোহান
সিলেট

যাতায়াতের দুর্ভোগে ক্ষুব্ধ সিলেটবাসী

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d