বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    নরসিংদীতে পৃথক অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

    নরসিংদীর বেলাব, শিবপুর ও সদর থানা এলাকায় পুলিশের পৃথক তিনটি অভিযানে নারীসহ…

    হাবিব উল্লাহ
    হবিগঞ্জে পর্যটক নারী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে সংঘটিত পর্যটক নারী ধর্ষণ মামলার এক…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    ঢাকায় রফিক আজাদ ও দিলারা হাফিজের বইয়ের প্রকাশনা উৎসব

    কবি রফিক আজাদ-এর ‘কবিতাভাবনা ও অন্যান্য’ এবং কবি দিলারা হাফিজ-এর ‘কবিতাকথা ও…

    বাংলা মেইল ডেস্ক
    কুড়িগ্রামে ১০টি চোরাই মোটরসাইকেলসহ চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

    কুড়িগ্রামে চোরাই মোটরসাইকেল চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে…

    এম জি রাব্বুল ইসলাম পাপ্পু
    লাখাইয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    হবিগঞ্জের লাখাই উপজেলায় দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির…

    আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ
    মার্চ ১৯, ২০২৫
    আওয়ামী লীগের রাজনীতি সাময়িক নিষিদ্ধ
    মে ১০, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
অর্থ-বাণিজ্য

সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫
শেয়ার
Ad imageAd image

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে সবার অ্যাকাউন্টের তথ্য তলব করা হয়। সাবেক তিন গভর্নর হলেন- ড. আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। খবর সংশ্লিষ্ট সূত্রের।

আরও পড়ুন

দেশের ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছে : গভর্নর
বৈদেশিক লেনদেনে স্বস্তি, কমেছে বাণিজ্য ঘাটতির প‌রিমাণ
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ১৪ টাকা

বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেছেন এই তিনজন। এই সাড়ে ১৫ বছরে তাদের নেতৃত্বেই ব্যাংক খাত ধ্বংস করা হয়। এর মধ্যে সাবেক গভর্নর আতিউর রহমানের সময়কালে কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে ছিল দুর্বলতা। এ সুযোগে সোনালী ব্যাংকে হলমার্ক ও বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনা ঘটে। আবার তার সময়েই ২০১৫ সালে আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের এক চিঠির পরিপ্রেক্ষিতে ঋণ পুনর্গঠন সুবিধা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

আতিউর রহমানের সময় সবচেয়ে বড় ঘটনা ছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। রিজার্ভ চুরি ধামাচাপা দেওয়ার ‘মাস্টারমাইন্ড’ ছিলেন আতিউর। এ ঘটনার পরই তিনি পদত্যাগ করেন। এরপর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেন সাবেক অর্থ সচিব ফজলে কবির। তার মাধ্যমেই ২০১৭ সালের শুরুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ ও পরে সোশ্যাল ইসলামী ব্যাংক দখল করে বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপ। গভীর রাতে ও বাসায় বসে এই দখল অনুমোদন দেন ফজলে কবির। এরপর এসব ব্যাংকে লুটপাট শুরু হলে তিনি তদারকি কমিয়ে দেন। এছাড়া ঋণ নীতিমালায় ছাড় দিয়ে খেলাপিঋণ গোপন করা ও সুদের হার ৯ শতাংশে আটকে রাখা এবং নামমাত্র টাকা দিয়ে খেলাপি থেকে মুক্ত থাকার পদ্ধতি চালু হয় তার আমলে। ৯ শতাংশ সুদে ঋণ নিয়ে অনেক ব্যবসায়ী এসব টাকা বিদেশে পাচার করেন।

ফজলে কবিরের মেয়াদ শেষে আরেক অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হন। দুই বছরের মাথায় তিনি যত বিতর্কিত সিদ্ধান্ত ছিল সব নিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপন স্থান থেকে তিনি পদত্যাগ করেন। তার আমলেও আগের মতো বেনামে ঋণ ও জালিয়াতি করে ঋণ বিতরণের ধারা অব্যাহত থাকে। তিনি অনিয়ম বন্ধে উদ্যোগ নিতে ব্যর্থ হন। পরে অনিয়মে যুক্ত ব্যবসায়ীদের সহযোগী হয়ে পড়েন বলেও অভিযোগ রয়েছে। তিনি এসেই ঋণ খেলাপিদের বড় ছাড় দিয়ে নতুন এক নীতিমালা জারি করেন। আবার তার সময়েই এস আলমের ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে দেওয়া হয়। এসব টাকাও ঋণের নামে তুলে নেয় এস আলম গ্রুপ।

আওয়ামী লীগ সরকারের পতনের পর এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন সাবেক এ তিন গভর্নর। একাধিক সূত্র জানিয়েছে, হাসিনার পতনের পর দেশ থেকে পালিয়ে যান আতিউর। রিজার্ভ চুরির ঘটনায় তার পাসপোর্ট ব্লক করেছে সরকার। ফজলে কবির দেশেই রয়েছেন, তবে হাসিনার পতনের পর তাকে জনসম্মুখে দেখা যায়নি। আর ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান আব্দুর রউফ তালুকদার। তিনি দেশে আছেন।

অপরদিকে ব্যাংক হিসাব তলব করা সাবেক ছয় ডেপুটি গভর্নর হলেন- সিতাংশু কুমার সুর চৌধুরী (এসকে সুর), মাসুদ বিশ্বাস (বিএফআইইউর সাবেক প্রধান), এসএম মনিরুজ্জামান, আবু হেনা মোহা. রাজী হাসান, কাজী ছাইদুর রহমান এবং আবু ফরাহ মো. নাছের। এদের মধ্যে সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস বর্তমানে দুদকের মামলায় জেলহাজতে আছেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান দায়িত্ব পেয়ে ব্যাংকগুলোর পরিদর্শন বন্ধ করে দেন। বিএফআইইউয়ের সাবেক প্রধান আবু হেনা মোহা. রাজী হাসানের সময়ে অর্থপাচার হলেও তিনি প্রতিরোধে কোনো ব্যবস্থা নেননি। অভিযোগ রয়েছে, ডলার বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করেন কাজী ছাইদুর রহমান এবং ঋণ নীতিমালা শিথিলের মাধ্যমে পুরো ব্যাংক খাতকে বিপর্যস্ত করে ফেলেন আবু ফরাহ মো. নাছের।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ জুলাই বিপ্লব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অবারিত সুযোগ এনে দিয়েছে : ধর্ম উপদেষ্টা
পরের সংবাদ পাথর উত্তোলন ঠেকাতে ৫ সিদ্ধান্ত, দোষীদের করা হবে গ্রেপ্তার
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

অর্থ-বাণিজ্য

এসএমই খাতের উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান অর্থ উপদেষ্টার

বাংলা মেইল ডেস্ক
অর্থ-বাণিজ্য

খেলাপি ঋণ ছাড়ালো ৪ লাখ ২০ হাজার কোটি টাকা

বাংলা মেইল ডেস্ক
অর্থ-বাণিজ্য

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বেড়েছে

বাংলা মেইল ডেস্ক
অর্থ-বাণিজ্য

ক্রেডিট কার্ড থেকে টাকা উধাও, অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন কীভাবে?

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d