বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    শেরপুরে বিএনপি-জামায়াতের মধ্যে তুমুল সংঘর্ষ, আহত ৩০
    জানুয়ারি ২৮, ২০২৬
    ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান কামরুজ্জামান কামরুলের
    ফেব্রুয়ারি ৬, ২০২৬
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন হাসিনার আমলে ইসরায়েলি স্পাইওয়্যারসহ নজরদারির সরঞ্জাম কেনা নিয়ে তদন্ত কমিটি
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

হাসিনার আমলে ইসরায়েলি স্পাইওয়্যারসহ নজরদারির সরঞ্জাম কেনা নিয়ে তদন্ত কমিটি

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫
শেয়ার
Ad imageAd image

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে নাগরিকের গোপনীয়তার অধিকার ক্ষুণ্ন করতে ইসরায়েল থেকে স্পাইওয়্যারসহ যেসব নজরদারির সরঞ্জাম কেনার অভিযোগ রয়েছে, তা তদন্তে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নরসিংদীতে বাজার মনিটরিং, মোবাইল কোর্টে জরিমানা
মনোহরদীতে ইটবাহী ট্রলি দুর্ঘটনায় চালক নিহত
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক শামছুল ইসলাম

পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, নজরদারির সরঞ্জাম কেনার বিষয়টি খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে। কমিটি খতিয়ে দেখবে—কীভাবে, কোথা থেকে ও কত দাম দিয়ে এসব যন্ত্র কেনা হয়েছে এবং কীভাবে এর ব্যবহার করা হয়েছে।

শফিকুল আলম বলেন, সার্ভেইলেন্সের যন্ত্রপাতি বিগত সরকারের সময় কেউ বলছেন প্রায় ৩০০ মিলিয়ন ডলারে কেনা হয়েছে, কেউ বলছেন ২০০ মিলিয়ন ডলারে কেনা হয়েছে। পুরো রিপোর্টে আমরা যা পড়েছি, সেখানে স্পষ্ট যে বিগত স্বৈরাচারী সরকার বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার হরণের জন্য নজরদারির যন্ত্রপাতি, স্পাইওয়্যার ব্যবহার করেছে। এই অবৈধ নজরদারির জন্য আমার-আপনার ন্যূনতম বাক্‌স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। সংবিধানে যে গোপনীয়তার অধিকার দেওয়া হয়েছে, সেটাকে তারা খর্ব করেছে।’

প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদের সভায় কমিটি করে দেওয়া হয়েছে এটি তদন্ত করার জন্য। কত টাকা দিয়ে এগুলো কেনা হয়েছে, কোথা থেকে কেনা হয়েছে—তা খতিয়ে দেখা হবে। যদিও রিপোর্টে বলা হয়েছে, অনেক কিছু ইসরায়েল থেকে কেনা হয়েছে। পুরো বিষয় কমিটি খতিয়ে দেখবে। তিনি বলেন, পুলিশের জন্য কীভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল, এটা নিয়ে রিপোর্ট হয়েছে। এ বিষয়ে তদন্ত হচ্ছে। কীভাবে এগুলো কেনা হয়, কীভাবে ব্যবহার করা হয়, তা খতিয়ে দেখা হচ্ছে।

চলমান সংস্কারের বিষয়ে শফিকুল আলম বলেন, গত সপ্তাহে জানানো হয়েছিল, ১২১টি সুপারিশ বাস্তবায়নাধীন। তার মধ্যে ১৬টি ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে, ১৪টি আংশিক বাস্তবায়ন করা হয়েছে এবং অন্যগুলো বাস্তবায়নাধীন। আজ জানানো হয়েছে, আরও ২৪৬টি আশু সুপারিশ বাস্তবায়নাধীন। তিনি বলেন, নতুন ২৪৬টি সুপারিশের মধ্যে ৮২টি শ্রম সংস্কার বিষয়ে।

শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, এগুলোর মধ্যে অনেকগুলো বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিছু সুপারিশ ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। নারীবিষয়ক সংস্কার কমিশনের ৭১টি সুপারিশ আশু বাস্তবায়নের জন্য তালিকা করা হয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার বিষয়ে ৩৭টি, স্বাস্থ্য বিষয়ে ৩৩ ও তথ্য মন্ত্রণালয়ের ২৩টি সুপারিশ রয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টারা বলেছেন, এগুলো বাস্তবায়নের বিষয়ে আরও জোর দেওয়া হয়েছে। আগামী বৈঠকে এ বিষয়ে অগ্রগতি জানানো হবে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ৫১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি, নাম প্রকাশ শিগগির
পরের সংবাদ আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে : সালাহউদ্দিন
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশরংপুর

শিক্ষক সংকটে এগিয়ে এলেন যুবদল নেতা, সরকারের হস্তক্ষেপ কামনা

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু
জাতীয়লিড

রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক বিষয় নয় : পররাষ্ট্র উপদেষ্টা

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা প্রতিরোধে মাউশির ৫ নির্দেশনা

বাংলা মেইল ডেস্ক
জাতীয়

মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d