দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকে অনুমোদিত বার্মিংহাম লজেলসের উইলস্ট্রিট বাংলাদেশ ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদ শাখার সামারকালীন ‘ইনটেনসিভ কিরাত অ্যান্ড তাজবীদ কোর্স’-এর অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে বার্মিংহাম লজেলস বাংলাদেশ ইসলামিক সেন্টারের হলরুমে শতাধিক শিক্ষার্থী, শিক্ষকমন্ডলি ও কমিউনিটির বিশিষ্টজনের শতস্ফুর্ত উপস্থিতিতে এ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থীকে জামাতে সূরা থেকে জামাতে ছাদিছ পর্যন্ত বিভিন্ন স্তরে কোর্স সম্পন্ন করায় সনদ, পাগড়ী ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এক অন্যরকম অনুভূতি লক্ষ্য করা যায়। পরিশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউকে পার্লামেন্টের সংসদ সদস্য ব্যারিস্টার আইয়ুব খান। তিনি বলেন, কুরআন শিক্ষার মাধ্যমে সমাজের মুসলমানদের সন্তানদের ভবিষ্যৎ শান্তির হবে , শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ব্যতীত কোন সমাজ উন্নতি লাভ করতে পারে না। বিশেষ করে আমরা মুসলমান, আমাদের সন্তানদের কোরআন শিক্ষার প্রতি মনোনিবেশ করতে হবে। এর মাধ্যমে সমাজ শান্তির হবে। এই মসজিদের মুসল্লিয়ানে কেরামদের দোয়া এবং সহযোগিতায় আমি এমপি হয়েছি। তাই সকল সহযোগিতায় আমি আপনাদের পাশে পাবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার্মিহাম দি ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা এম এ কাদির আল হাসান। তিনি বলেন, তারতিলের সাথে কুরআন তেলাওয়াত করতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তারতিলের অর্থ হচ্ছে ধীরস্থিরতার সাথে তাজবিদসহ তেলাওয়াত করা। এজন্য আমাদেরকে তারতিল সহ তেলাওয়াত শিখতে হবে। আলহামদুলিল্লাহ, ব্রিটেনে এ কাজটুকু আনজাম দিচ্ছে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট। এর প্রতিষ্ঠাতা শামছুল উলামা আল্লামা ফুলতলী রহ : ছিলেন যুগশ্রেষ্ঠ ক্বারী, ওলী আল্লাহ এবং মুজাদ্দিদ। প্রতি বছর সামারকালীন ছুটিতে বিশুদ্ধ কুরআন শিক্ষায় এ ট্রাস্ট একক ভূমিকা রাখছে। যার ফলশ্রুতিতে আজ আমাদের ছেলে মেয়েরা বিশুদ্ধ কুরআন তেলাওয়াতে করতে সক্ষম হচ্ছে। এটা আমাদের জন্য এক বড় নেয়ামত। কুরআন বিশুদ্ধভাবে শেখা ও শেখানোকে সর্বোত্তম বলে বিবেচনা করা হয়েছে। হজরত উসমান (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন শিক্ষা গ্রহণ করে এবং অন্যকে শিক্ষা দেয়।’ তাই এ বিশেষত্বকে অনুধাবন করে বিশুদ্ধ কুরআন শিক্ষা বিস্তারে আমাদের সকলকে আরো উদ্যোগী হতে হবে।

দারুল কিরাত সেন্টারের প্রেসিডেন্ট হাজী হারুন মিয়ার সভাপতিত্বে ও শাখার প্রধানকারী মাওলানা মো. হুসাম উদ্দিন আল হুমায়দীর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট আলহাজ আজির উদ্দিন আবদাল। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সেন্টারের ছাত্রী আমিরা জান্নাত খান ।নাশিদ পরিবেশন করেন সেন্টারের ছাত্র মোহাম্মদ আশফাক উদ্দিন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশনের সাবেক প্রেসিডেন্ট মাওলানা আব্দুল হক নুমানী, সেন্টারের সহকারী মাওলানা বদরুল হক খান ,বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান মো. কামরুল হাসান (চুনু মিয়া), বিশিষ্ট কমিউনিটি নেতা বিশ্বনাথ এডুকেশন সোসাইটি ইউকের প্রেসিডেন্ট হাজী মফিজ খান, মোহাম্মদ এমদাদ হোসাইন, আবুল হোসাইন, বার্মিহাম আল ইসলাহর সেক্রেটারি হাফিজ রুমেল আহমদ, হাফিজ সাইদূল হক, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা এহসানুল হক, ক্যাশিয়ার হাজী তেরা মিয়া, হাজী আব্দুর রকিব প্রমুখ।




