বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    ব্যয়বহুল বাঁধেও ঝুঁকিতে সুনামগঞ্জের হাওরাঞ্চল

    ফসলহানির আশঙ্কায় দিশেহারা কৃষক

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম মিয়া (২৫)…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ: ১২ ঘণ্টার অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জের মাধবপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক প্রধান আসামি ফয়সাল…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    হবিগঞ্জে অপহরণ ও নির্যাতন মামলার আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জে চাঞ্চল্যকর অপহরণ ও নির্যাতনের একটি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    ভারতে যাওয়ার পথে সীমান্তে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি

    স্ত্রী-সন্তানদের কাছে যাওয়ার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা রতি…

    মনিরুজ্জামান শেখ জুয়েল। গোপালগঞ্জ প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    আইনমন্ত্রী আনিসুলকে চড়-থাপ্পড়, দৌড়ে রক্ষা পেলেন
    আইনমন্ত্রী আনিসুলকে চড়-থাপ্পড়, দৌড়ে রক্ষা পেলেন
    এপ্রিল ২৮, ২০২৫
    সমমনা ইসলামী দলসমূহের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত
    মে ২৯, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ইসলামী দলগুলোর মধ্যে ‘নির্বাচনী সমঝোতা’ হবে কি?
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
রাজনীতি

ইসলামী দলগুলোর মধ্যে ‘নির্বাচনী সমঝোতা’ হবে কি?

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫
শেয়ার
Ad imageAd image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী দলগুলোর কয়েকটি দল নিজেদের মধ্যে একটি ‘নির্বাচনী সমঝোতা’ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছরের জুন মাসে ছয়টি ইসলামী দল মিলে একটি লিয়াজোঁ কমিটি গঠন করে। যদিও ইতোমধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম সরে গিয়ে বিএনপির সঙ্গে বৈঠক করেছে। বর্তমানে পাঁচটি দল এই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকলেও জামায়াতকে অন্তর্ভুক্ত করা নিয়ে তাদের মধ্যে দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে। জামায়াত ইস্যুসহ একে-অপরের প্রতি আস্থাহীনতার কারণে শেষ পর্যন্ত এই সমঝোতা চূড়ান্ত রূপ পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুন

নির্বাচনে বাংলাদেশে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
গণভোটে দেশের চেহারা বদলায়, ইতিহাসও পাল্টে যায়: ধর্ম উপদেষ্টা
ভোটের মাঠে সুনামগঞ্জে নারী ভোটাররাই ‘কিং মেকার’

ইসলামী দলগুলোর নির্বাচনী সমঝোতা কিংবা ‘এক মঞ্চে’ আসার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিক সমঝোতা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি (একাংশ) ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-একাংশের মধ্যে। সেখান থেকে ইতোমধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বেরিয়ে গেছে। বর্তমানে পাঁচটি দল দুজন করে সদস্য নিয়ে লিয়াজোঁ কমিটি গঠন করেছে। তারা কয়েক দফা বৈঠক করলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

তবে, নির্বাচনের সময়সূচি নির্ধারিত হলে বিষয়টি চূড়ান্ত রূপ নেবে বলে মনে করেন তারা। ইসলামী দলগুলোর নেতারা বলছেন, গত বছরের সেপ্টেম্বর থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে মাথায় রেখে কওমি মাদরাসা ঘরানা ও ধর্মভিত্তিক সমমনা দলগুলোকে ‘এক মঞ্চে’ আনার প্রক্রিয়া শুরু হয়। এর উদ্দেশ্য, যাতে প্রত্যেক সংসদীয় আসনে সবগুলো ইসলামী দল একজন প্রার্থী দিতে পারে এবং তাদের সব ভোট যেন এক বাক্সে পড়ে। এছাড়া, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকলে তখন অন্য দলগুলোর সঙ্গে জোট হলে আসন ছাড়ের বিষয়ে ‘দর-কষাকষি’ করতে সুবিধা হবে এবং বড় ধরনের ছাড় পাওয়ারও সম্ভাবনা তৈরি হবে।

এই প্রসঙ্গে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন, এটা চলমান। এখনো মাঝেমধ্যে আমাদের মধ্যে বৈঠক হচ্ছে। নিজেদের মধ্যে অগ্রগতির জন্য একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। অর্থাৎ, সর্বশেষ ফলাফল ভালো।

এদিকে, দলগুলোর নেতারা বলছেন, সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে জামায়াতের অংশগ্রহণ ঘিরে। কেউ মনে করছেন নির্বাচনী সমঝোতা আদর্শিক জোট নয়, তাই জামায়াতও থাকতে পারে। আবার অনেকে মুক্তিযুদ্ধে জামায়াতের বিতর্কিত ভূমিকার কারণে তাদের অন্তর্ভুক্তির বিরোধিতা করছেন।

এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত দুটি দলের শীর্ষনেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইতোমধ্যে খবর বেরিয়েছে যে, জামায়াতে ইসলামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও তারা এর প্রতিবাদ করেছেন। এই ধরনের উদ্যোগ যদি দলটি গ্রহণ না করে, তাহলে বিষয়টি সামনে আসবে কেন? তারা যদি বিএনপির সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচন করে, তাহলে আমরা কেন তাদেরকে সঙ্গে রাখব? আমরা নিজেরাই তো বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা করতে পারি।

আপনাদের ঐক্যের মধ্যে ইসলামী দলগুলোর কোন কোন দল থাকছে— জানতে চাইলে মাওলানা ইউনুস বলেন, “আলোচনার মধ্যে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোটসহ আরও অনেকের সঙ্গে কথাবার্তা চলছে। এখন আপাতত প্রত্যেক দল নিজ নিজ সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবে। যখন নির্বাচনের তারিখ ঘোষণা হবে, তখন নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে আসন বণ্টন করব।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, আমাদের সমমনাদের মধ্যে একটি লিয়াজোঁ কমিটি হয়েছে। আলোচনা চলছে। কিন্তু ‘নির্বাচনী সমঝোতা’ কিংবা ‘এক মঞ্চে’ আসার বিষয়ে এখনো কিছু হয়নি। লিয়াজোঁ কমিটিতে জামায়াতে ইসলামী নেই। তাদের সঙ্গে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। ব্যক্তিপর্যায়ে কেউ কেউ তাদের সঙ্গে কথা বলছেন, কিন্তু আমাদের ভেতরে জামায়াত নিয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। ইসলামী দলগুলোর মধ্যে কোনো আদর্শিক জোট হচ্ছে না, এটা কোনো জোট না, নির্বাচনী সমঝোতা। এক আসনে আমরা সবাই মিলে একজন প্রার্থী দিতে পারি কি না, সেটাই সমঝোতা করা। বিএনপির সঙ্গে জামায়াতের ‘নির্বাচনী সমঝোতা’র চেষ্টা চলছে— আমাদের কানেও এসেছে এমন খবর। কিন্তু এটি আমরা এখনো যাচাই করতে পারিনি।

নির্বাচনী সমঝোতার সঙ্গে যুক্ত থাকা একটি দলের শীর্ষনেতা বলেন, জামায়াতকে নিয়ে আমাদের মধ্যে একটি সমস্যা আছে, সেটা তো জানেন। তাই শেষ পর্যন্ত যদি ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচনী সমঝোতা হয়, সেখানে যদি জামায়াত থাকে, তাহলে আমরা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব— আমরা থাকব কি থাকব না। আমার ধারণা, জামায়াত থাকলে এর মধ্যে আমাদের দল থাকবে না। পাশাপাশি ইসলামী দলগুলোর মধ্যে সমঝোতা হওয়ার সম্ভাবনাও খুব কম।

নিজেদের মধ্যে ঐকমত্য গঠন প্রসঙ্গে দলগুলোর নেতারা বলছেন, ইসলামী দলগুলো যদি শেষপর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে যে নিজেদের মধ্যে নির্বাচনী সমঝোতা করবে, তখন পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হবে। সেখানে আসবে এই সমঝোতার কাঠামো কী হবে, কোন দল কত প্রার্থী দেবে বা ধর্মভিত্তিক দলগুলো অন্য কারও সঙ্গে সমঝোতা করবে কি না কিংবা এই জোটে অন্য কোনো দলকে যুক্ত করা হবে কি না— এসব বিষয় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসলামী দলগুলোর আরেকটি দলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, লিয়াজোঁ কমিটি হলেও অন্যদের না জানিয়ে জামায়াতের সঙ্গে জোট গঠনে এককভাবে সবকিছু ঠিক করছে ইসলামী আন্দোলন। এতে আমাদের দল ও অন্যদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।” তিনি আরও বলেন, “শুনছি জামায়াত বিএনপির কাছে একটি তালিকা দিয়েছে। তাহলে তাদের সঙ্গে জোট কীভাবে হবে?

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, আমরা ইসলামী জোট গঠনের জন্য শেষপর্যন্ত চেষ্টা করব। যদি হয় ভালো, না হলে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। দলগতভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কাজ আমাদের চলমান, ইতোমধ্যে ২৭২টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, ইসলামী একাধিক দলের নেতারা বলছেন, সমমনা পাঁচটি ইসলামী দল ছাড়াও নির্বাচনী সমঝোতায় আরও কয়েকটি দলের যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি নিয়ে ইতোমধ্যে এবি পার্টি, গণঅধিকার পরিষদের সঙ্গে আলোচনা হয়েছে। যদিও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর থাকার বিষয়ে আগ্রহ দেখালেও তার দলের সাধারণ সম্পাদক রাশেদ খান আবার বিএনপির সঙ্গে নির্বাচন করতে বেশি আগ্রহী। এর বাইরে আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক খেলাফত মজলিসের শীর্ষপর্যায়ের এক নেতা এভাবে কথাগুলো বলেন,  এখন পর্যন্ত সংসদের উচ্চকক্ষে পিআর হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। সেই ক্ষেত্রে খেলাফত মজলিস সারাদেশে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে। তখন আর কোনো জোটে যাব না আমরা। আমরা যদি সারাদেশে ৩০ থেকে ৪০ লাখ ভোট পাই, তাহলে উচ্চকক্ষে এক-দুটি আসন তো পাব। সুতরাং আমরা কোনো জোটে যাব না।

বিপরীত মতও প্রকাশ করেছেন কেউ কেউ। তারা বলছেন, সংসদে উচ্চকক্ষের পিআর হলে ইসলামী দলগুলোর মধ্যে জোট হওয়ার সম্ভাবনা আরও বেশি তৈরি হবে। কারণ, তখন সবগুলো দলের ভোট একটি প্রতীকে এবং একটি বাক্সে আনা যাবে। ফলে ভোটের শতাংশে আমরা এগিয়ে যাব। শতাংশের হিসাবে তখন উচ্চকক্ষে দলগুলোর আসন সংখ্যাও বেশি হবে। তাদের যুক্তি, এককভাবে ভোটে অংশ নিলে নিম্নকক্ষে জয়ের সম্ভাবনা যেমন থাকবে না, তেমনি ইসলামী মূল্যবোধের ভোট ভাগ হওয়ার ফলে এককভাবে হয়তো সব দলের পক্ষে উচ্চকক্ষে আসন পাওয়ার সুযোগও থাকবে না। এছাড়া, শুধু পিআর নয়; বর্তমানে রাজনৈতিক কর্মীর বাইরে বিশাল একটি জনগোষ্ঠী রয়েছে। তারা পরিবর্তন চান। সেই প্রেক্ষাপটে ইসলামী দলগুলো যদি এক হতে পারে তখন একপাশে বিএনপি থাকবে, অন্যপাশে ইসলামী দলগুলোর জোট হবে। তখন হিসাব অনেক ভিন্ন হবে। পিআর-এর মাধ্যমে আমরা উচ্চকক্ষে কিছু পাব তো বটেই, একইসঙ্গে এই জোট ক্ষমতায় আসতে না পারলেও প্রধান বিরোধী দল হতে পারবে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ মেয়াদ শেষ হচ্ছে অক্টোবরে, বিসিবিতে নির্বাচন নাকি অ্যাডহক কমিটি?
পরের সংবাদ ‘ফেব্রুয়ারিতে নির্বাচন, আমি পরবর্তী সরকারের কোনো পদে থাকব না’
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

মতামত-বিশ্লেষণরাজনীতি

কওমি রাজনীতি: কেন বারবার হোঁচট খাচ্ছে এই বৃহৎ শক্তি?

আলী হাসান উসামা- আলেম, লেখক
জাতীয়বাংলাদেশরাজনীতিসিলেট

মৌলভীবাজারে ৫৫৪ ভোটকেন্দ্র পাহারায় থাকবে ‘বডি অন’ ক্যামেরা

তিমির বনিক
রাজনীতিলিড

‘নির্বাচনের তারিখ ঘোষণা আসছে চার-পাঁচ দিনের মধ্যে’

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশরাজনীতি

তারেক রহমানের সঙ্গে আজকের সাক্ষাৎ জাতীয় রাজনীতির ঐতিহাসিক মুহূর্ত

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d