বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই পণ্ড সাংস্কৃতিক সন্ধ্যা

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদ আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় শিক্ষার্থীদের দুই পক্ষের…

    মুহাম্মদ সোহান
    বিয়ের প্রলোভনে রিসোর্টে রাত কাটিয়ে পলায়ন, স্থানীয়দের চাপে বিয়ে

    সুনামগঞ্জের তাহিরপুরে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে রিসোর্টে নিয়ে রাত্রিযাপন করে পালিয়ে…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    মেঘালয়ে কয়লা গুহায় পাথরচাপায় বাংলাদেশির মৃত্যু

    অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ের পাহাড়ি এলাকায় কয়লা গুহায় কাজ করতে গিয়ে…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বেশি দামে তেল-গ্যাস বিক্রি, শায়েস্তাগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্য তেল ও গ্যাস সিলিন্ডার…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    মানিকপুরে ‎এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    ‎মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে অবস্থিত ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসএসসি…

    ‎সোহাগ মিয়া
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    শেখ হাসিনা জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    শেখ হাসিনা জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    এপ্রিল ১৫, ২০২৫
    তিন উপদেষ্টার মুচলেকা চাই, তারা নির্বাচনে প্রার্থী হবেন না: ইশরাক
    তিন উপদেষ্টার মুচলেকা চাই, তারা নির্বাচনে প্রার্থী হবেন না: ইশরাক
    মে ২৪, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন আমেরিকাবিরোধী মনোভাব-কর্মকাণ্ড থাকলে ভিসা হবে না
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

আমেরিকাবিরোধী মনোভাব-কর্মকাণ্ড থাকলে ভিসা হবে না

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫
শেয়ার
Ad imageAd image

যুক্তরাষ্ট্রে বসবাস বা কাজের জন্য আবেদনকারী ব্যক্তিদের এখন থেকে ‘আমেরিকাবিরোধী মনোভাব’ খতিয়ে দেখা হবে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনকারীর কর্মকাণ্ড খতিয়ে দেখার বিষয়টিও রয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। বিধিনিষেধের এই কড়াকড়ি অভিবাসনবিষয়ক অধিকারকর্মী ও আইনজীবীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

আরও পড়ুন

শহিদুল আলমসহ ফ্রিডম ফ্লোটিলার অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল
গাজায় ধ্বংসস্তুপে নতুন জীবনের স্বপ্ন, দাম্পত্যের বন্ধনে ৫৪ যুগল
নিউ ইয়ার্স ইভে লন্ডনে পুলিশের ধর্মঘট

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার (ইউএসসিআইএস) হালনাগাদ নীতিমালায় বলা হয়েছে, অভিবাসন কর্মকর্তারা এখন আবেদনকারীদের ‘আমেরিকাবিরোধী কর্মকাণ্ড বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা’ বা ‘ইহুদিবিদ্বেষী কার্যকলাপের কোনো প্রমাণ’ আছে কি না, তা খতিয়ে দেখতে পারবেন। অভিবাসনের আবেদন পরীক্ষা–নিরীক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই-বাছাইয়ের নিয়ম ট্রাম্প প্রশাসন কর্তৃক ইতিমধ্যে জুন মাসে চালু করা হয়েছিল। এটি এখন আরও বিস্তৃত করে আমেরিকাবিরোধী কার্যকলাপের অনুসন্ধানের বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা হবে।

এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালা কঠোর করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সর্বশেষ পদক্ষেপ। এ ধরনের অনেক নতুন পদক্ষেপে অভিবাসী ও বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে। একজন কর্মকর্তা সোমবার জানিয়েছেন, এ বছর ছয় হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর গত জুনে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, শিক্ষার্থী ভিসার আবেদনকারীদের ‘আমাদের নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান বা রাষ্ট্রের মূলনীতিগুলোর প্রতি বিরূপ মনোভাব’ আছে কি না, তা দূতাবাস ও কনস্যুলেটগুলোকে যাচাই করে দেখতে হবে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএসসিআইএসের মুখপাত্র ম্যাথু ট্র্যাজেসার বলেন, যারা এই দেশকে ঘৃণার চোখে দেখে এবং আমেরিকাবিরোধী মতাদর্শ প্রচার করে, তাদেরকে আমেরিকার সুবিধা দেওয়া উচিত নয়। আমেরিকাবিরোধী মনোভাব নির্মূল করতে নীতিমালা ও পদ্ধতি বাস্তবায়নে অভিবাসন সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ এবং যত দূর সম্ভব পূর্ণ মাত্রায় কঠোর পরীক্ষা–নিরীক্ষা ও যাচাই-বাছাইয়ের পদক্ষেপগুলো বাস্তবায়নকে সর্বাত্মকভাবে সমর্থন করে।

  • ‘আমেরিকাবিরোধী মনোভাব’ নিয়ে ধোঁয়াশা

হালনাগাদ নীতিমালায় ‘আমেরিকাবিরোধী মনোভাবের’ কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি। শুধু বলা হয়েছে, এর মধ্যে তারাই অন্তর্ভুক্ত, যারা ‘ইহুদিবিদ্বেষী সন্ত্রাসবাদ, ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী সংগঠন এবং ইহুদিবিদ্বেষী মতাদর্শ’ সমর্থন করে। তবে এতে ‘আমেরিকাবিরোধী’ মতাদর্শের উদাহরণ হিসেবে ১৯৫২ সালের অভিবাসন ও জাতীয়তা আইনের (আইএনএ) একটি ধারার কথা উল্লেখ করা হয়েছে। একে অভিবাসনের জন্য যুক্তরাষ্ট্রের একটি সামগ্রিক আইনি কাঠামো হিসেবে বিবেচনা করা হয়। এই ধারায় নির্দিষ্ট কিছু ব্যক্তিকে নাগরিকত্ব প্রাপ্তি থেকে নিষিদ্ধ করা হয়। এসব ব্যক্তির মধ্যে রয়েছেন বিভিন্ন কমিউনিস্ট পার্টির সদস্য; যাঁরা ‘বৈশ্বিক কমিউনিজমের’ পক্ষে কথা বলেন; যাঁরা ‘রাষ্ট্রীয় ব্যবস্থার মৌলিক ধারণার’ বিরোধিতা করে লেখালেখি করেন বা এ ধরনের জিনিসপত্র প্রচার করেন, অথবা যাঁরা বলপ্রয়োগ বা সহিংসতার মাধ্যমে মার্কিন সরকারকে উৎখাত করতে ইচ্ছুক।

এই ঘোষণা তাৎক্ষণিকভাবে বিভ্রান্তি ও উদ্বেগের জন্ম দিয়েছে। অনলাইন ফোরামগুলোতে বিতর্ক শুরু হয়েছে, ঠিক কোন বিষয়টি ‘আমেরিকাবিরোধী’ হিসেবে গণ্য হবে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, অস্পষ্ট শব্দচয়ন এবং সুস্পষ্ট সংজ্ঞা না থাকায় বাস্তবে হুমকি থাকুক বা না থাকুক, অভিবাসন কর্মকর্তারা অভিবাসনের বিষয়ে আরও কঠোর হওয়ার ক্ষমতা পাবেন। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট–এ অভিবাসনবিষয়ক একটি পোস্টে লেখা হয়েছে, ‘ইরানে সাম্প্রতিক হামলার বিরোধিতা করা বা গাজায় যুদ্ধবিরতির পক্ষে থাকাটা কি আমেরিকাবিরোধী বা ইহুদিবিদ্বেষী? যদি আপনি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে পছন্দ না করেন অথবা সাউথ পার্কের (অ্যানিমেটেড টিভি সিরিজ) সাম্প্রতিক পর্বগুলো শেয়ার করেন, যেখানে তাঁকে (এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি) নোয়েমকে নিয়ে মজা করা হয়েছে, তাহলে কি সেটা “আমেরিকাবিরোধী” হবে?’

অভিবাসীদের অধিকার নিয়ে সোচ্চার আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো অ্যারন রেইচলিন-মেলনিক এক্সে এক পোস্টে লেখেন, অভিবাসন আইনে (আমেরিকাবিরোধী) পরিভাষাটি ব্যবহারের কোনো পূর্ব নজির নেই এবং এর সংজ্ঞা সম্পূর্ণভাবে ট্রাম্পের (প্রশাসনের) ওপর নির্ভরশীল। এই পদক্ষেপ ম্যাকার্থিজমের কথা মনে করিয়ে দেয়, ১৯৫০-এর দশকের সেই সময়কাল ‘রেড স্কেয়ার’ নামেও পরিচিত। ওই সময় কমিউনিজম এবং আমেরিকার প্রতিষ্ঠানগুলোর ওপর এর প্রভাব নিয়ে জনমনে ব্যাপক আতঙ্কের সুযোগে বামপন্থীদের বিচারের মুখোমুখি করত সরকার।

ব্রিগহাম ইয়াং ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ইয়েনি লিলি লোপেজ একটি সংবাদমাধ্যমকে বলেন, আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার হলো, তারা এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে গৎবাঁধা বিশ্বাস ও ধারণা এবং প্রচ্ছন্ন পক্ষপাতকে প্রশ্রয় দিচ্ছে। এটা সত্যিই উদ্বেগজনক। এসব কিছুর মানে হলো আপনি আমাদের মানদণ্ড পূরণ করছেন, সেটা প্রমাণের জন্য আপনাকে আরও অনেক কাজ করতে হবে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ সন্তানের সামনে ভুলেও যে ৫ আচরণ করবেন না
পরের সংবাদ ইকসু দাবি: বিভাজন নয়, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের প্রস্তাব ছাত্র সংগঠনগুলোর
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের হামলা রূপ নিতে পারে আঞ্চলিক যুদ্ধে, জড়াতে পারে যুক্তরাষ্ট্রও

বাংলা মেইল ডেস্ক
কানাডায় উৎসবে গাড়ি হামলা, বেশ কয়েকজন নিহত, চালক আটক
আন্তর্জাতিককানাডা

কানাডায় উৎসবে গাড়ি হামলা, বেশ কয়েকজন নিহত, চালক আটক

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের একুশে উদযাপন :বিলেতের বাংলা সাহিত্য নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা, প্রথমবারের মত ক্লাব সদস্যদের সন্তানদের জন‍্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাংলা মেইল ডেস্ক
যুক্তরাজ্য

রিফর্ম ইউকের প্রস্তাব বৈধ বাসিন্দাদের জীবন বিপর্যস্ত করতে পারে: স্টারমার

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d