বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ
    বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ
    এপ্রিল ১৭, ২০২৫
    সংসদীয় গণতন্ত্রই চায় ইসলামপন্থি ৬ দল
    মে ২৮, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ট্রাম্পের হুমকির মুখেই রাশিয়াকে বাণিজ্য বৃদ্ধির আহ্বান ভারতের
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকির মুখেই রাশিয়াকে বাণিজ্য বৃদ্ধির আহ্বান ভারতের

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫
শেয়ার
Ad imageAd image

রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনদিনের মস্কো সফরের প্রথম দিনেই জয়শঙ্কর বলেছেন, রাশিয়ার সংস্থাগুলি ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে যাতে বাণিজ্য করতে পারে, তার পরিবেশ রয়েছে ভারতে। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনা বন্ধ না করার কারণে ভারতের ওপরে যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক চাপিয়ে দেওয়ার মধ্যেই মস্কোর সঙ্গে দিল্লির বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানালেন তিনি।

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তানে চরম উত্তেজনা, ফের যুদ্ধে জড়াচ্ছে?
ফেঞ্চুগঞ্জ থেকে উড়ে যাওয়া বেলুন পড়লো ভারতে, আতঙ্ক
আলি লারিজানি নিহত হয়েছেন, জানাল ইরান

আবার দুদিন আগেই চীনের বিদেশ মন্ত্রীর সঙ্গেও একাধিক ইতিবাচক বৈঠক করেছেন ভারতের শীর্ষ নেতৃত্ব। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও-র শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেওয়ার প্রেক্ষিতে রাশিয়ার প্রতি ভারতের এই অবস্থান এবং চীনের সঙ্গে সখ্যতা বৃদ্ধিকে আমেরিকার হুমকি উপেক্ষা করার মনোভাব হিসাবেই দেখছে ভারতীয় গণমাধ্যমের একাংশ।

চার বছরে ভারত-রাশিয়ার বাণিজ্য পাঁচগুণ বৃদ্ধি
আইআরআইজিসি-টেক নামে ভারত ও রাশিয়ার দুই দেশের সরকারি পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক একটি সংগঠনের বৈঠকে এস জয়শঙ্করের ভাষণ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বৈঠকে জয়শঙ্কর বলেন, গত চার বছরে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য পাঁচগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। যে বাণিজ্যের পরিমাণ ২০২১ সালে ছিল ১৩০০ কোটি মার্কিন ডলার, তা ২০২৪-২৫ সালে বেড়ে হয়েছে ৬৮০০ কোটি ডলার। তবে এই বৃদ্ধির সঙ্গেই বড়সড় বাণিজ্য ঘাটতিও রয়েছে– যা ছিল ৬৬০ কোটি মার্কিন ডলার, তা বেড়ে হয়েছে ৫৮৯০ কোটি ডলার – প্রায় নয় গুণ। এই পরিস্থিতির দিকে আমাদের দ্রুত নজর দেওয়া দরকার। একটি জটিল ভূরাজনৈতিক পরিবেশের প্রেক্ষাপটে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এই পরিস্থিতিতেও দুই দেশের শীর্ষ নেতারা ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছেন এবং ভারত ও রাশিয়ার মধ্যে যে বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারীত্ব রয়েছে, তা এগিয়ে নিয়ে যেতে দুই শীর্ষ নেতাই বদ্ধপরিকর।

অন্যদিকে, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মন্তুরোভকে উদ্ধৃত করে দিল্লিতে দেশটির দূতাবাসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, গত পাঁচ বছরে ভারত-রাশিয়ার বাণিজ্য সাতশো শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। রাশিয়ার বাণিজ্য-অংশীদারদের মধ্যে ভারত এখন শীর্ষ তিনটি দেশের মধ্যে উঠে এসেছে।

ভারতের সঙ্গে বাণিজ্যের সুবিধা
এস জয়শঙ্কর ইন্ডিয়া-রাশিয়া বিজনেস ফোরামের সম্মেলনেও যোগ দেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সেখানে তুলে ধরেন, রাশিয়ার সংস্থাগুলির ব্যবসা-বাণিজ্য করার অনুকূল কী কী পরিবেশ তার দেশে রয়েছে। মেক ইন ইন্ডিয়ার মতো কর্মসূচী বিদেশীদের ব্যবসা করার জন্য নতুন পরিবেশ তৈরি করেছে। চার লক্ষ কোটি মার্কিন ডলারের বেশি জিডিপি নিয়ে ভারতের প্রবৃদ্ধির হার সাত শতাংশ। অদূর ভবিষ্যতে নির্ভরযোগ্য উৎস থেকে বড় বিনিয়োগের প্রয়োজন স্বাভাবিকভাবেই আসবে। সার, রাসায়নিক, যন্ত্রের মতো অত্যাবশ্যক পণ্যের সরবরাহ নিশ্চিত করা যেতে পারে। নিজেদের দেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ইতোমধ্যেই যেসব সংস্থা প্রতিষ্ঠিত, তাদের জন্য দ্রুত গড়ে ওঠা পরিকাঠামো তৈরি রয়েছে। ভারতের আধুনিকীকরণ ও নগরায়নের ফলে জীবনযাত্রা ও ভোগের ধরণ বদলিয়েছে, তাই চাহিদা এমনিতেই রয়েছে। একারণেই রাশিয়ার সংস্থাগুলির কাছে আহ্বান যে তারা যেন ভারতীয় সংস্থাগুলির সঙ্গে আরও নিবিড়ভাবে সংযুক্ত হয়।

ট্রাম্পের হুমকি ও রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান
ভারত এমন একটা সময়ে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানালো বা রাশিয়ার সংস্থাগুলিকে ভারতের সঙ্গে নিবিড় সংযোগ বৃদ্ধির কথা বলল, যখন ওই রাশিয়া থেকে খনিজ তেল কেনার কারণেই ট্রাম্প প্রশাসনের রোশানলে পড়তে হয়েছে দিল্লিকে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট একটি সাক্ষাতকারে বলেছিলেন, রাশিয়ার তেল কেনার জন্য আমরা ভারতের ওপরে শুল্ক চাপিয়েছি। যদি পুতিনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হয়, তাহলে যে শুল্ক বাড়ানো হবে তা স্পষ্ট। এই নিষেধাজ্ঞায় আমাদের সঙ্গে ইউরোপীয়দেরও যোগ দেওয়া উচিত।

ওই বক্তব্য যে ভারতের প্রতি স্পষ্টই হুমকি, তেমনটাই মনে করছেন ভারতের বিশ্লেষকদের অনেকে। অনন্তা সেন্টার বিদেশ নীতি সংক্রান্ত থিংক ট্যাংকের প্রধান কার্যনির্বাহী ইন্দ্রাণী বাগচি বেসেন্টের সাক্ষাতকারের ভিডিওর একটি অংশ তার এক্স হ্যান্ডেলে রিপোস্ট করেছেন। সেখানে বাগচি লিখেছেন, এটা বিপজ্জনক। পশ্চিমারা মনে করে রাশিয়ার কাছে ভারতের একটা বিশেষ স্থান আছে, তাই পুতিনকে রাজি করাতে ভারতকে সাজা দাও। পুতিন নিজের স্বার্থ থেকে সরে আসেন না আর ভারতের ক্ষতি হল কী না, তা নিয়ে তার কিছু যায় আসে না। এই পরিস্থিতিতে ভারত যেন ‘পাঞ্চিং ব্যাগ’ হয়ে উঠবে, আর এমন কিছু সিদ্ধান্তের দ্বারা তারা প্রভাবিত হবে, যেগুলি নেওয়ার ব্যাপারে তাদের কোনও হাত থাকবে না।

ইন্দ্রাণী বাগচির ওই পোস্ট আবার রিপোস্ট করেছেন, ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো তনভি মাদান। তিনি লিখেছেন, “যদি ট্রাম্প ভারতকে সমস্যায় ফেলতে চান তাহলে পুতিনেরই সুবিধা হবে। ভারত আর আমেরিকার সম্পর্ক খারাপ হবে আর রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক আরও মজবুত করার দাবি উঠবে ভারতে অভ্যন্তরে। এই অবস্থায় চিনের সঙ্গে সমঝোতা করার জন্য প্রস্তুতি নিতে থাকবে ভারত।

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের রাশিয়া ও মধ্য এশিয়া অধ্যয়ন কেন্দ্রের সহযোগী অধ্যাপক ড. রজন কুমার মনে করেন, বিদেশ নীতির ক্ষেত্রে ভারত এখন একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভারতের ওপরে যে কোনও একটি গোষ্ঠি বেছে নেওয়ার জন্য চাপ বাড়ছে, যেটা কোনও অর্থেই ভারতের স্বার্থের অনুকূলে নয়। আমেরিকার কারণে ভারত রাশিয়াকে ছাড়তে পারবে, আবার শুধুই রাশিয়ার দিকে ঝুঁকেও থাকতে পারবে না। প্রধানমন্ত্রী মোদীর এসসিও সম্মেলনে যোগ দিতে চীন সফরের ঘোষণার মাধ্যমেই বোঝা যায় আমেরিকার নেতৃত্ব নেই, এমন গোষ্ঠীতে বেশি সক্রিয় হতে চাইছে ভারত। এরকম একটা ভূ-রাজনৈতিক আবহাওয়ার মধ্যে দিয়ে যে যেতে হচ্ছে ভারতকে, সে কথা মস্কো সফরে স্বীকারও করে নিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ একাকীত্ব থেকে মুক্তির যে উপায় চালু করেছে দক্ষিণ কোরিয়া
পরের সংবাদ সচিবালয়ে উপদেষ্টারা অসহায় : মির্জা ফখরুল
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিকযুক্তরাজ্য

বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে লন্ডনে শুরু হচ্ছে ‘হেরিটেজ উইক

রিয়াদ রায়হান
আন্তর্জাতিক

বিজয় থালাপাতির সমাবেশে আসলে কী হয়েছিল

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকরাজনীতি

সামরিক অভিযানে ২৯৭ আফগান সেনা নিহত ও ৮৯টি সেনা চৌকি ধ্বংস, দাবি পাকিস্তানের

বাংলা মেইল ডেস্ক
আমেরিকাকমিউনিটি সংবাদবাংলাদেশরাজনীতিসিলেট

বিএনপি প্রার্থী শওকতুল ইসলাম শকুর সমর্থনে যুক্তরাষ্ট্রে সভা অনুষ্ঠিত

তিমির বনিক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d