বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সরকারি নিয়ন্ত্রণ চায় গ্রীন পার্টি

    কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম নিশ্চিত করতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে…

    বাংলা মেইল ডেস্ক
    সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী

    বাজারে সিন্ডিকেট করা কতিপয় ব্যক্তির হাতে দেশের জনগণকে সরকার জিম্মি হতে দেবে…

    বাংলা মেইল ডেস্ক
    ইউক্রেনের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের তরুণ

    বিদেশে পড়াশোনার স্বপ্ন বুকে নিয়ে দেশ ছেড়েছিলেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান। কিন্তু…

    তিমির বনিক
    কুলাউড়ায় পরীক্ষা চলাকালে ছাদের পলেস্তারা ধস

    অল্পের জন্য রক্ষা শিক্ষার্থীরা

    তিমির বনিক
    বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াইফাই সার্ভিসে কর্মরত তরুণের মৃত্যু

    মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ আহমদ (১৯) নামে ওয়াইফাই সার্ভিসে কর্মরত…

    তিমির বনিক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    জামায়াত ও শরীকরা পাচ্ছে সমান আসন!
    জানুয়ারি ১২, ২০২৬
    মামুনুল হকের সম্মানে দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন
    জানুয়ারি ১৯, ২০২৬
    সর্বশেষ সংবাদ
    চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সরকারি নিয়ন্ত্রণ চায় গ্রীন পার্টি
    এপ্রিল ২১, ২০২৬
    সংরক্ষিত নারী আসনে বিরোধী দলের মাহফুজা হান্নান চূড়ান্ত
    এপ্রিল ২১, ২০২৬
    বিএনপির সংরক্ষিত নারী আসনে জহরত আদিব চৌধুরীর মনোনয়ন
    এপ্রিল ২০, ২০২৬
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন চীন-রাশিয়ার সঙ্গে থেকে ট্রাম্পের চাপ কিভাবে সামলাবেন মোদি?
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

চীন-রাশিয়ার সঙ্গে থেকে ট্রাম্পের চাপ কিভাবে সামলাবেন মোদি?

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫
শেয়ার
Ad imageAd image

অল্প সময়ের ব্যবধানে রাশিয়া সফর করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এবং জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত সপ্তাহে ভারত সফরে এসেছিলেন। দুদিনের জাপান সফর সেরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দিতে ৩১ আগাস্ট চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনে যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এছাড়া ওই সম্মেলনে যোগ দেবেন মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়ার ২০টি দেশের রাষ্ট্রনেতারা।

আরও পড়ুন

বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ ১৪ দেশের ‘ব্লক ওয়ার্ক ভিসা’ স্থগিত করলো সৌদি
নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা, কী তার পরিচয়?
কানাডায় থাকার বৈধতা হারাচ্ছেন ১০ লাখ ভারতীয়

দিল্লিতে রাশিয়ার দূতাবাসের কর্মকর্তারা গত সপ্তাহেই আশাপ্রকাশ করেছিলেন, রাশিয়া, চীন ও ভারতের শীর্ষনেতাদের বৈঠকও শিগগিরই হবে। সেটা যদি এসসিও সম্মেলনের পাশাপাশি হয়, তাহলে ট্রাম্পের শুল্ক-পরবর্তী সময়ে ওই শীর্ষ বৈঠক কূটনীতির ক্ষেত্রে খুব বড় ঘটনা বলে চিহ্নিত হতে পারে। ঘটনা হলো, মার্কিন শুল্ক-হুমকি সত্ত্বেও ভারত দুটি বিষয় খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। রাশিয়া থেকে তারা তেল কিনবে এবং ভারতের কৃষক, পশুপালক, ডেয়ারি শিল্প ও ছোট ও মাঝারি শিল্পের সর্বনাশ করে মার্কিন শর্ত মেনে বাণিজ্য চুক্তি করা হবে না। এই অবস্থায় ট্রাম্পের শুল্ক-ধাক্কার মোকাবিলায় ভারত ক্রমশ রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। বুধবার নতুন হারে মার্কিন শুল্ক চালু হচ্ছে। তার আগে ভারতের এই কূটনীতি নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

• অন্য দেশের দিকে তাকাতে হয়

ইন্ডিয়ান ফরেন সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশের সাবেক হাইকমিশনার, পাকিস্তানের সাবেক কনসাল জেনারেল, সার্ক সামিট সেক্রেটারিয়েটের সাবেক ডিরেক্টর পিনাক রঞ্জন চক্রবর্তী ডিডাব্লিউকে বলেছেন, যখন এই ধরনের একটা টার্বুলেন্স হয়, তখন অন্য দেশের সঙ্গে আমাদের সম্পর্ক খতিয়ে দেখতে হয়। একটা দেশ যখন আমাদের ওপর বোঝা চাপিয়ে দেয়, তখন আমরাও জাতীয় স্বার্থে পরিস্থিতির মূল্যায়ন করি। তবে, চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কাজটা আগে থেকেই হচ্ছিল। ট্রাম্প শুল্ক বসানোর আগে থেকে। রাশিয়ার সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে খুব ভালো সম্পর্ক। আমরা রাশিয়া থেকে তেল কিনছি সেটা আমেরিকার পছন্দ হচ্ছে না। তারা বলছে, ওই টাকায় সন্ত্রাস হচ্ছে। কিন্তু রাশিয়া থেকে ইইউ গ্যাস কিনছে, অনেক বেশি টাকার কিনছে, সেক্ষেত্রে? আমেরিকা নিজে রাশিয়া থেকে জিনিস কিনছে। ট্রাম্প আমি কিছু জানি না বলে এড়িয়ে যাচ্ছেন।

তাহলে তিনি ভারতের ওপর এই ধরনের শুল্ক-চাপ তৈরি করছেন কেন? পিনাক রঞ্জন মনে করেন, ট্রাম্পকে কেউ হয়তো বুঝিয়েছে, ভারতের ওপর চাপ দিলে যুদ্ধ বন্ধ হবে। কেউ হয়তো বুঝিয়েছে, এরকমভাবে চাপ দিলে ভারত ভয় পেয়ে বাণিজ্য চুক্তি করে ফেলবে। মার্কিন সংস্থাগুলোকে প্রচুর ছাড় দেবে। তার ওয়ান পয়েন্ট এজেন্ডা হলো বাণিজ্য চুক্তি। সেজন্যই পাকিস্তানের সঙ্গে দহরম মহরম করছেন ট্রাম্প। ট্রাম্প ভারতের ওপর চটে গেছেন। কারণ আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে তার ভূমিকার দাবি মানিনি। পাকিস্তান তাকে মাথায় তুলে দিয়েছে নোবেল শান্তি পুরস্কারের কথা বলে। আমরা সেসব করিনি।

• সীমাবদ্ধতা আছে

ভারত ও চীন কাছাকাছি আসতে চাইছে ঠিকই, তবে তার মধ্যে একটা সীমাবদ্ধতাও আছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ওপি জিন্দল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, চীন ও রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক তৈরির ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা আছে। চীনের সঙ্গে তো ইতিহাসগত সমস্যা আছে। দুই দেশের মধ্যে সীমান্ত সমস্যা প্রবলভাবে রয়েছে। এটাও ঠিক, তারা ভারতকে ব্যবহার করতে চায়।  এখন ইস্যু-ভিত্তিক সম্পর্কের দিকে যেতে হবে। আগে ভারতের পররাষ্ট্রনীতি ছিল, যাদের সঙ্গে সম্পর্ক ভালো, তাদের সব ভালো। কিন্তু এখন আর সেরকম সর্বাত্মক সম্পর্কের দিন চলে গেছে। তাই চীনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, তবে তা হবে ইস্যু-ভিত্তিক।  আমাদের মনে রাখতে হবে, চীন আমাদের শুভাকাঙ্ক্ষী হবে না। তারা স্বার্থ থাকলে আসবে, না থাকলে নয়। তবে আমাদের চীনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কথা বন্ধ করে দিলে আলোচনার জায়গাও বন্ধ হয়ে যায়। আমাদের মধ্যে বাণিজ্য বাড়ছে। ফলে সম্পর্কও থাকবে।

প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা বলেন, এই সমস্যার মূলে যেতে গেলে আমাদের ২০১৪-১৫ সালের দিকে ফিরে তাকাতে হবে। প্রধানমন্ত্রী মোদি তখন কখনো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দোলনায় দুলছেন, কখনো হাউডি মোদি, নমস্তে ট্রাম্প করছেন। বলছেন, ট্রাম্প তার বন্ধু। তিনি দুই নৌকায় পা দিয়ে চলতে চেয়েছেন। তারপর দুই নৌকা থেকেই উল্টে পড়ে গিয়েছেন। এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার।

দ্য টেলিগ্রাফ পত্রিকার সাবেক সিনিয়র এডিটর, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের সাবেক বিজনেস এডিটর, পিটিআইয়ের পূর্বাঞ্চলের সাবেক প্রধান জয়ন্ত রায়চৌধুরীও এই বিষয়ে শ্রীরাধার সঙ্গে একমত। তিনি বলেন, চীনের থেকে ভারতের অনেক কিছু নেওয়ার আছে। কিন্তু তারা চীনের ওপর আস্থা রাখতে পারবে না। তাদের সঙ্গে আমাদের সীমান্ত সমস্যা আছে, তাছাড়া এশিয়াতে চীন হলো ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী। তিব্বতের প্রশ্নেও ভারত ও চীনের মধ্যে বিরোধ আছে। গত ৩০ বছরে ভূরাজনৈতিক দিক থেকে ভারত ও আমেরিকা কাছাকাছি এসেছে। ভারত আমেরিকার সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি করেছে। প্রচুর প্রতিরক্ষা চুক্তি রয়েছে। আমেরিকার প্রতিরক্ষা শিল্পের সঙ্গে ভারত একসঙ্গে কাজ করছে। ভারত কোয়াডের সদস্য। ফলে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। ভোটদাতার নিরিখে ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানের মতো গণতান্ত্রিক দেশগুলোও ভারতের স্বাভাবিক মিত্র দেশ।  ভারতের ওপর আমেরিকার ৫০ শতাংশ শুল্কের ধাক্কা বস্ত্র, হীরা, সোনা ও অলংকার শিল্প, চামড়া, গাড়ির যন্ত্রাংশ ও ইঞ্জিনিয়ারিং শিল্প খাতে পড়বে। ট্রাম্প এখনো ওষুধের ওপর শুল্ক বসাননি। ফলে শুল্ক-ধাক্কা তো এতটা আছেই।

• সাময়িক সমস্যা

পিনাক রঞ্জন চক্রবর্তী মনে করেন, আমেরিকার সঙ্গে ভারতের এই সমস্যা সাময়িক। ট্রাম্প আর কতদিন ওই পদে থাকবেন, তিন, সাড়ে তিন বছর। আমরা এই ধরনের পরিস্থিতির মোকাবিলা আগেও করেছি। নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটি(এনপিটি) সই করা নিয়ে কী প্রবল চাপ ছিল। আমরা তার থেকে বেরিয়ে এসেছি। চাকরিজীবনে এই ধরনের অনেক চাপের মোকাবিলা করা পিনাক রঞ্জনের মতে, এই কারণেই তো আমেরিকা আমাদের ওপর চটেছে। আমরা রুখে দাঁড়াই। জাপান, ইইউ কেউ রুখে দাঁড়ায়নি। অথচ, ভারত দাঁড়িয়েছে। তাই তাদের প্রশ্ন, ভারত কেন তাদের কথা মানবে না?

শ্রীরাধা বলেন, এটা ট্রাম্পের পার্সোনালিটি প্রবলেম। কংগ্রেস বা অন্য কমিটি এই বিষয়ে ট্রাম্পের সঙ্গে একমত নয়। সংখ্যাগরিষ্ঠতা আছে বলে ট্রাম্প এটা করতে পারছেন। তবে তা বেশিদিন টিকবে না। টেকা সম্ভব নয়।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ একক ব্যবস্থায় রাজধানীর সব বাস চলবে : প্রেস উইং
পরের সংবাদ সহপাঠীকে ছুরিকাঘাত, হল থেকে বহিষ্কার ভিপি প্রার্থী জালাল
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা চলমান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যলিড

ইসরায়েলি আগ্রাসনের ৬০০ দিন, ধ্বংসস্তূপে পরিণত গাজা

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

ইরানে উন্নত সংস্করণের শাহেদ ‘ড্রোন পাঠাচ্ছে’ রাশিয়া

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

হৃদয়হীন ড্রোন, মিসাইল ও রকেটে উত্তপ্ত মধ্যপ্রাচ্য

হুসাইন ফাহিম । কবি ও প্রাবন্ধিক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d