নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশের পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নিয়মিত মামলা ও পরোয়ানামূলে মোট ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র একটি বিশেষ টিম অভিযানে অংশ নিয়ে ৩৪ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করে। এ সময় মাদক বহনের অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানও অব্যাহত রয়েছে।





